প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১০ আগস্ট

parent
Crypto Analysis:::2026-08-10T10:09:43

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১০ আগস্ট

মার্কিন কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের মার্কেটের সামগ্রিক পরিস্থিতি সাময়িকভাবে হলেও বদলের পর বিটকয়েনের মূল্য $65,000-এর উপরে অবস্থান করছিল, আর ইথেরিয়ামের মূল্য $1,950-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১০ আগস্ট

প্রতিবেদনে দেখা গেছে, জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নন ফার্ম সেক্টরের কর্মসংস্থানের হার ৮৩,০০০ বৃদ্ধির প্রত্যাশা থাকলেও বাস্তবে তা ২৩,০০০ কমেছে; অন্যদিকে, বেকারত্বের হার ৪.২ শতাংশের পূর্বাভাসের বিপরীতে অপ্রত্যাশিতভাবে কমে ৪.১ শতাংশে নেমে এসেছে। এই ফলাফল বিশেষজ্ঞদের সবচেয়ে হতাশাবাদী পূর্বাভাসের (যার সর্বনিম্ন সীমা ছিল ৬৫,০০০) চেয়েও নেতিবাচক ছিল, যা জুলাইয়ের প্রতিবেদনটিকে সাম্প্রতিক মাসগুলোর অন্যতম উল্লেখযোগ্য পরিসংখ্যানগত বিস্ময়ে পরিণত করেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য এ ধরনের ফলাফল অনুকূল হওয়ার কারণটি সুদের হার বিষয়ক প্রত্যাশার সরাসরি কার্যপদ্ধতির সাথে জড়িত। কর্মসংস্থান বৃদ্ধির হার মন্থর হওয়ার এবং বেকারত্ব বেড়ে যাওয়ার ফলে সাধারণত চাহিদা-জনিত মুদ্রাস্ফীতির চাপ কমে এবং মুদ্রানীতি কঠোর করার যৌক্তিকতা দুর্বল হয়ে পড়ে; এর ফলে সুদের হার বাড়ানোর সম্ভাবনা হ্রাস পায় এবং ভবিষ্যতে তা কমানোর সম্ভাবনা বৃদ্ধি পায়।

মার্কেটে ঠিক এভাবেই প্রতিক্রিয়া দেখা গিয়েছে: সিএমই ফেডওয়াচ টুলে তাৎক্ষণিকভাবে ফেডের সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৫৫-৫৭% থেকে কমে ৪০%-এ নেমে এসেছে; অন্যদিকে, সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা বেড়ে ৬৬%-এ পৌঁছেছে। পলিমার্কেটে ২০২৬ সালের শেষ নাগাদ সুদের হার বৃদ্ধির সম্ভাবনা সাম্প্রতিক সর্বোচ্চ ৭৭% থেকে কমে ৫৬%-এ নেমে এসেছে। আর্থিক নীতিমালা কঠোর করার সম্ভাবনা কমে গেলে তা ক্রিপ্টোকারেন্সিসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ অ্যাসেটের ওপর সরাসরি চাপ কমিয়ে দেয়; কারণ এর ফলে কোনো আয় বা সুদ দেয় না এমন অ্যাসেট ধরে রাখার 'বিকল্প ব্যয়' কমে যায় এবং ডলারের দরপতন ঘটে—যা ঐতিহাসিকভাবে বিটকয়েনের মূল্যবৃদ্ধির সাথে সম্পর্কিত।

বিটকয়েনের মূল্য দিনের ব্যবধানে প্রায় ২% বৃদ্ধি পেয়েছে; এর ফলে এটির মূল্য $65,000 অতিক্রম করে সেই $62,000-65,000-এর রেঞ্জ থেকে বেরিয়ে এসেছে, যার মধ্যে এটির মূল্য বেশ কয়েক সপ্তাহ ধরে সীমাবদ্ধ ছিল। অন্যদিকে, ইথেরিয়ামের মূল্য প্রায় 0.5% থেকে 1.4% বৃদ্ধি পেয়ে $1,900-এর উপরে উঠে গেছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১০ আগস্ট

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $65,500-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $65,300-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $65,500-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $65,100 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $65,300 ও $65,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $64,800-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $65,100-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $64,800-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $65,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $65,100 ও $64,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১০ আগস্ট

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $1,942-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,930-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,942-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $1,921 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,930 এবং $1,942-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $1,905-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,921-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,905 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি মূল্য $1,930-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,921 ও $1,905-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...