সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:
GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

সোমবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের সামান্য পুলব্যাক দেখা গেলেও, সারাদিন জুড়ে মার্কেটে অস্থিরতার মাত্রা অত্যন্ত কম ছিল। তাই, এই পেয়ারের মূল্যের উল্লেখযোগ্য মুভমেন্টের বিষয়ে আলোচনা করাটা খুব একটা অর্থবহ নয়। ব্রিটিশ পাউন্ডের ক্ষেত্রে 30-40 পিপসের ওঠানামা মার্কেটের স্বাভাবিক নয়েজের মধ্যেই পড়ে। সুতরাং, মধ্যপ্রাচ্য থেকে আসা হতাশাজনক খবরের প্রভাবে মার্কেটে জোরালো কোনো প্রতিক্রিয়া দেখা গিয়েছে—এমনটাও বলা যায় না। GBP/USD পেয়ারের মূল্য এখনও স্পষ্টভাবে একটি আপওয়ার্ড চ্যানেলের মধ্যেই অবস্থান করছে, তাই এই সপ্তাহেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার কার্যকর সম্ভাবনা রয়েছে। তাছাড়া, এই মুহূর্তে ইরানের হুমকিগুলোকে খুব বেশি গুরুত্বের সাথে না নেওয়াই শ্রেয়, কারণ এ ধরনের পদক্ষেপের পরিণতি সম্পর্কে তেহরান নিশ্চয়ই অবগত। এই সপ্তাহে (বিশেষ করে মঙ্গলবার ও বুধবার) ট্রেডারদের যুক্তরাজ্যে প্রকাশিতব্য সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ওপর নজর দেওয়া উচিত। আজকের বেকারত্ব বিষয়ক প্রতিবেদনের পর আগামীকাল মুদ্রাস্ফীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হবে। এই মুদ্রাস্ফীতি প্রতিবেদনটির ফলাফল আগামী মাসগুলোতে ব্যাংক অফ ইংল্যান্ডের মুদ্রানীতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
GBP/USD পেয়ারের 5M চার্ট

সোমবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। ফলে, নতুন ট্রেডারদের জন্য ট্রেডে এন্ট্রি করার মতো কোনো সুযোগ ছিল না। এমনিতেই এই কারেন্সি পেয়ারের মূল্যের অস্থিরতা বেশ কম ছিল; আর এমন পরিস্থিতিতে কোনো সিগন্যাল পাওয়া গেলেও তা থেকে লাভ করা সম্ভব হতো না।
মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। আমাদের মতে, স্থানীয় কারণগুলো পাউন্ডকে সহায়তা না করলেও এটির মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে। সাপ্তাহিক টাইমফ্রেমে গত মাস থেকেই এই পেয়ারের মূল্য কনসলিডেশন চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির দিকে উঠতে শুরু করেছে এবং এই মুভমেন্ট এখনও সম্পন্ন হয়নি। মার্কেটে সেপ্টেম্বরে ফেড কর্তৃক সুদের হার বৃদ্ধির প্রত্যাশা বিলীন হতে শুরু করেছে, কারণ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে প্রকাশিত সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল বেশ দুর্বল ছিল। শুধুমাত্র ঘন্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য আপওয়ার্ড চ্যানেলের নিচে কনসলিডেট করলে মার্কিন ডলারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
মঙ্গলবার, এই পেয়ারের মূল্য 1.3587-1.3598 এরিয়া থেকে রিবাউন্ড করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3456-1.3476-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে এই পেয়ারের মূল্য 1.3587-1.3598 এরিয়ার উপরে কনসলিডেট করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3631-1.3641-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। মঙ্গলবার যুক্তরাজ্যে বেকারত্বের হার, বেকার ব্যক্তির সংখ্যা এবং মজুরি বৃদ্ধির হারের পরিবর্তন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে নির্মাণ খাত বিষয়ক প্রতিবেদন এবং সাপ্তাহিক এডিপি প্রতিবেদন প্রকাশিত হবে। এসব প্রতিবেদনের মধ্যে আমরা কেবল যুক্তরাজ্যের বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনটির কথাই বিশেষভাবে উল্লেখ করতে পারি।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।