প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২০ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-08-20T08:33:41

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২০ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1620-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে এই পেয়ারের মূল্য 1.1638-এর লক্ষ্যমাত্রার দিকে বৃদ্ধি পায়।

মার্কিন ডলারের তীব্র দরপতনই দিনের প্রধান বিস্ময় ছিল, বিশেষ করে ফেডারেল রিজার্ভের জুলাই মাসের বৈঠকের কার্যবিবরণীতে মূল সিদ্ধান্তের চেয়ে লক্ষণীয়ভাবে বেশি হকিশ বা কঠোর অবস্থানের প্রেক্ষাপটে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক টানা পঞ্চমবারের মতো সুদের হার ৩.৭৫%-এ অপরিবর্তিত রেখেছে; তবে, এই ভোটে বিভাজন প্রকাশ পেয়েছে, কারণ ফেড কমিটির তিন সদস্য—হ্যামাক, কাশকারি এবং লোগান—সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির ওপর জোর দিয়েছিলেন। অধিকন্তু, অনেক সদস্য ধারণা করছেন যে মুদ্রাস্ফীতি যদি ধারাবাহিকভাবে কমতে শুরু না করে, তাহলে সম্ভবত মুদ্রানীতি কঠোর করার দরকার হবে, এবং সুদের হার বৃদ্ধিতে বিরতি নেয়ার পক্ষে থাকা কিছু সদস্য স্বীকার করেছেন যে এখন সুদের হার বাড়ালে পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা কমবে। তা সত্ত্বেও, ফেডের সম্পূর্ণ হকিশ বা কঠোর অবস্থান মার্কিন ট্রেজারি বন্ডের বাইব্যাক বাড়ানোর সিদ্ধান্তের দ্বারা ম্লান হয়ে যায়। এই ধরনের পদক্ষেপ ডেবট সিকিউরিটিজের চাহিদা বাড়ায় এবং মার্কেটে লিকুইডিটি সরবরাহ করে, যার ফলে বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ কমে যায় এবং মার্কিন ডলারের চাহিদা হ্রাস পায়। ফলস্বরূপ, ফেডের মধ্যে ক্রমবর্ধমানভাবে মুদ্রানীতি কঠোর করার জন্য আহ্বান সত্ত্বেও মার্কিন ডলারের তীব্র দরপতন ঘটে।

আজ দিনের প্রথমার্ধে ইউরোর মূল্যের মুভমেন্ট মূলত জার্মানির উৎপাদক মূল্য সূচক এবং বুন্দেসব্যাংকের মাসিক প্রতিবেদনের ফলাফল প্রভাবিত হবে। উৎপাদক মূল্য সূচক নির্দেশ করে যে পণ্যগুলো বাজারে আসার আগেই কতটা দামী হয়ে উঠছে এবং একারণে এগুলোকে মুদ্রাস্ফীতির একটি অগ্রণী সূচক হিসেবে বিবেচনা করা হয়। বুন্দেসব্যাংকের প্রতিবেদনটি ঐতিহ্যগতভাবে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এই দুটি প্রতিবেদনই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারের প্রত্যাশাকে প্রভাবিত করতে পারে এবং ইউরোর মূল্যের নির্ধারণ করতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২০ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1714-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1684-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1714-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ চলমান প্রবণতার সাথে সঙ্গতি রেখে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1671-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1684 এবং 1.1714-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1671-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1647-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1684-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1671 এবং 1.1647-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২০ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...