শুক্রবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:
EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

শুক্রবারের ট্রেডিংয়ে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের বুলিশ মোমেন্টাম বজায় ছিল—এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গত সপ্তাহে ইউরোর মূল্য বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে; আমাদের মতে, এই মূল্য বৃদ্ধি সম্পূর্ণ যৌক্তিক ছিল এবং মার্কিন ট্রেজারি বিভাগ কর্তৃক আলোচিত সিদ্ধান্তটি ছাড়াও এমনটা ঘটার কথা ছিল। অবশ্য মাঝে কিছুটা কারেকশন দেখা গিয়েছিল, তবে মধ্যমেয়াদে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর বৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মার্কিন ডলারের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, অন্যদিকে হায়ার টাইমফ্রেমের টেকনিক্যাল বিশ্লেষণে সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুক্রবারের সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট পালাক্রমে ইউরো এবং মার্কিন ডলার—উভয়কেই সহায়তা করেছে। শুরুতে ইউরোজোন ও জার্মানিতে আগস্ট মাসের সেবা ও উৎপাদন খাতের ব্যবসায়িক কার্যক্রম সংকান্ত সূচকের বেশ ইতিবাচক ফলাফল প্রকাশিত হয়। এরপর যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কার্যক্রম সূচকের মিশ্র বা পরস্পরবিরোধী ফলাফল প্রকাশিত হয়; তবে সেবা খাত আগস্ট মাসে প্রায় বিশ্বরেকর্ড গড়েছে, যা উৎপাদন খাতের নেতিবাচক ফলাফলের প্রভাবকে ম্লান করে দিয়েছে। এর ফলে দিনের প্রথমার্ধে ইউরোর মূল্য বাড়লেও, দ্বিতীয়ার্ধে মার্কিন ডলার শক্তিশালী হয়। তবে আমাদের আবারও উল্লেখ করতে হবে যে, বর্তমানে সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল মার্কেটে তেমন কোনো প্রভাব ফেলছে না।
EUR/USD পেয়ারের 5M চার্ট

শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। মার্কিন ট্রেডিং সেশনের সময় এই পেয়ারের মূল্য 1.1655-1.1665 এরিয়ার কাছাকাছি পৌঁছালেও সেখান থেকে কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখা যায়নি; ফলে কোনো সিগন্যালও গঠিত হয়নি।
সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে, এমনকি স্থানীয় পর্যায়ে কোনো সহায়তা না থাকলেও। সাম্প্রতিক মাসগুলোতে মার্কেটের ট্রেডাররা ইউরোর পক্ষে থাকা প্রায় সব ইতিবাচক কারণ উপেক্ষা করেছে, তাই এখন আমরা ইউরোর মূল্য বৃদ্ধি অব্যাহত থাকার প্রত্যাশা করছি।
শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.1655-1.1665 এরিয়ার স্থিতিশীল হয়, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1584-1.1594-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1655-1.1665 এরিয়া থেকে বাউন্স করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1745-1.1754-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1366-1.1377, 1.1461-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1665, 1.1745-1.1754, এবং 1.1830-1.1837। সোমবার ইউরোজোন বা যুক্তরাষ্ট্রে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই। ফলে আজ মার্কেটে সামষ্টিক অর্থনৈতিক ও মৌলিক পরিস্থিতির তেমন কোনো প্রভাব থাকবে না এবং সারাদিন জুড়ে মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির মতো কোনো বিষয়ই থাকবে না।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।