প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১ সেপ্টেম্বর

parent
Crypto Analysis:::2026-09-01T08:26:15

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১ সেপ্টেম্বর

বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্যের স্থিতিশীলতা বজায় রয়েছে। গত সপ্তাহের শেষদিকে প্রায় $77,000-এ কিছুটা কারেকশনের পর, আজ বিটকয়েনের মূল্য পুনরায় $79,000-এ ফিরে এসেছে। অন্যদিকে, ইথেরিয়ামের মূল্য $2,500-এর আশেপাশেই অবস্থান করছে, যা স্বল্পমেয়াদে হলেও ক্রিপ্টো মার্কেটে বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতা সম্ভাবনা বজায় রেখেছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১ সেপ্টেম্বর

ক্রিপ্টো মার্কেটে বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতার প্রত্যাশায় ট্রেডাররা যখন নতুন করে ক্রিপ্টো অ্যাসেট ক্রয়ের কথা ভাবছেন, ঠিক তখনই রাশিয়ায় ডিজিটাল রুবল চালুর প্রথম বাধ্যতামূলক পর্যায়টি শুরু হচ্ছে; নগদ ও নগদহীন অর্থের পাশাপাশি এটি দেশটির মুদ্রার তৃতীয় একটি রূপ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা 'সিস্টেমিক্যালি ইম্পর্ট্যান্ট' হিসেবে চিহ্নিত ১২টি ব্যাংককেই গ্রাহকদের জন্য ডিজিটাল ওয়ালেট খোলার এবং তাদের প্রচলিত মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে লেনদেন করার সুবিধা নিশ্চিত করতে হবে। এই অর্থ 'ব্যাংক অফ রাশিয়া'-র প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে এবং ব্যাংকগুলো কেবল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। সাধারণ রুবলের বিপরীতে এর বিনিময় হার ১:১ অনুপাতে অপরিবর্তিত রাখা হয়েছে।

নাগরিকদের ক্ষেত্রে একটি মূল নীতি হলো এতে অংশগ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক; কোনো অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে খোলা হবে না এবং সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়া বেতন, পেনশন বা সামাজিক ভাতার অর্থ ডিজিটাল রুবলে স্থানান্তর করা হবে না। এই ব্যবস্থাটি মূলত পেমেন্ট ও ট্রান্সফারের জন্য তৈরি করা হয়েছে; ডিজিটাল রুবলের মাধ্যমে কোনো ডিপোজিট করা, ঋণ নেওয়া বা ক্যাশব্যাক সুবিধা পাওয়া সম্ভব নয় এবং এতে গচ্ছিত অর্থের ওপর কোনো সুদও প্রদান করা হবে না।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১ সেপ্টেম্বর

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $79,800-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $79,200-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $79,800-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $78,600 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $79,200 ও $79,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $77,800-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $78,700-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $77,800-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $79,200 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $78,600 ও $77,800এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১ সেপ্টেম্বর

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,510-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,483-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $2,510-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,464 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,483 ও $2,510-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,440-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,464-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $2,440 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,483-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,464 ও $2,440-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...