প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ৩ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-09-03T05:23:46

৩ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

৩ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার, অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রাখার প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছিল, কিন্তু মার্কিন ডলারের মূল্য এখন আর খুব বেশি বৃদ্ধি পাওয়াটা বেশ কঠিন হয়ে পড়েছে। উল্লেখ্য যে, মার্কিন ডলার ছাড়া অন্য সব কারেন্সির পক্ষেই বৈশ্বিক পরিস্থিতি অনুকূল রয়েছে; এমনকি গত দুই সপ্তাহে মার্কিন ডলারের দর বাড়লেও, এর পেছনে আসলে কোনো জোরালো কারণ ছিল না। উদাহরণস্বরূপ, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রে শ্রমবাজার ও ব্যবসায়িক কার্যক্রম সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার কোনোটিই মার্কিন ডলারের দর বৃদ্ধিতে সহায়তা করেনি। সুতরাং, মার্কিন ডলারের মূল্যের বর্তমান ঊর্ধ্বমুখী প্রবণতাটি মূলত একটি কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে—যা টেকনিক্যাল কারণ এবং সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা কঠোর করার ব্যাপারে ট্রেডারদের প্রত্যাশার ওপর ভিত্তি করে ঘটছে। গত শুক্রবার ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ আবারও যুক্তরাষ্ট্রে উচ্চ মুদ্রাস্ফীতির বিষয়ে কথা বলেন, যেটিকে ট্রেডাররা আর্থিক নীতিমালা কঠোর করার একটি ইঙ্গিত হিসেবেই বিবেচনা করেছে। শ্রমবাজারের সূচকগুলো দুর্বল হওয়া সত্ত্বেও মার্কিন ডলারের দর বৃদ্ধির পেছনে মূলত এই বিষয়টিই কাজ করছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

৩ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে চারটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, তবে দিনের বেশিরভাগ সময়জুড়ে ট্রেডাররা মার্কেটে সৃষ্ট মুভমেন্টের সঠিক দিক নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। শুরুতে, এই পেয়ারের মূল্য 1.1584–1.1594 এরিয়া থেকে তিনবার বাউন্স করে, কিন্তু কাঙ্ক্ষিত অভিমুখে 15 পিপসও এগোতে ব্যর্থ হয়। পরবর্তীতে, এই পেয়ারের মূল্য 1.1584–1.1594 লেভেলের উপরে কনসোলিডেট করলেও, এই কারেন্সি পেয়ারের মূল্য আর বৃদ্ধি পায়নি।

বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের এক মাস যাবত ঊর্ধ্বমুখী প্রবণতার পর কারেকশন শুরু রয়েছে। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি স্থানীয় পর্যায়ে কোনো সহায়তা ছাড়াই ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। বর্তমানে ফেডের সুদের হার বৃদ্ধির ব্যাপারে ট্রেডারদের প্রায় অন্ধ বিশ্বাসের বাইরে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য তেমন কোনো কারণ নেই।

বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়ার নিচে স্থিতিশীল হয়, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1527-1.1531-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়া থেকে রিবাউন্ড করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1655-1.1665-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, 1.1655–1.1665, 1.1745–1.1754, 1.1830–1.1837। বৃহস্পতিবার ইউরোজোন ও জার্মানি সার্ভিস সেক্টরের পিএমআই-এর দ্বিতীয় প্রাক্কলন প্রকাশিত হবে এবং যুক্তরাষ্ট্রে আনএমপ্লয়মেন্ট বেনিফিট বা বেকার ভাতার আবেদন ও আইএসএম সার্ভিস সূচক প্রকাশিত হবে। আমরা আইএসএম সার্ভিস সূচকের ওপর বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছি।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...