প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৭ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-09-07T08:19:27

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৭ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 156.10-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছে। ফলস্বরূপ, এই পেয়ারের 40 পিপস দরপতন ঘটে।

আগস্ট মাসের নন-ফার্ম পেরোল প্রতিবেদনের ফলাফল প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল; যেখানে 55,000 নতুন কর্মসংস্থান সৃষ্টির পূর্বাভাস দেয়া হয়ে ছিল, সেখানে বাস্তবে 162,000 কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়া আগের মাসগুলোর প্রতিবেদনে সংশোধনী আনার ফলে শ্রমবাজার পরিস্থিতি দুর্বল হয়ে পড়ার ধারণাটি কার্যত ভিত্তিহীন হয়ে পড়েছে। মার্কিন ডলারের জন্য এটি অত্যন্ত জোরালো ও ইতিবাচক মৌলিক কারণ হিসেবে কাজ করেছে, কারণ ফেডারেল রিজার্ভের সদস্যদের একাংশের নমনীয় বা ডোভিশ অবস্থানের মূল ভিত্তিই ছিল কর্মসংস্থান দুর্বল পরিস্থিতি—যা এখন আর নেই। স্বাভাবিক পরিস্থিতিতে, এমন প্রতিবেদনের পর আমি USD/JPY কারেন্সি পেয়ারের মূল্য বেশ ভালোভাবেই বৃদ্ধি পাওয়ার আশা করতাম। তবে ইয়েনের বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন; কারণ ব্যাংক অফ জাপান যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে কারেন্সি মার্কেটে সরাসরি হস্তক্ষেপ অব্যাহত রেখেছে, যা ডলারকে চাপের মুখে রাখছে। আমার মতে, মৌলিক অর্থনৈতিক সূচক এবং সরাসরি সরকারি হস্তক্ষেপের মধ্যকার এই দ্বৈরথই এখন এই কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্ট নির্ধারণ করছে: কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদনের শক্তিশালী ফলাফল USD/JPY-এর দর বৃদ্ধিতে সহায়তা করছে, অন্যদিকে চলমান নিয়ন্ত্রণমূলক পদক্ষেপগুলো এই পেয়ারের মূল্যকে নিম্নমুখী করছে। আমি মনে করি, স্বল্পমেয়াদে এই হস্তক্ষেপের ফলে হয়তো এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা আটকে রাখা যাবে, কিন্তু শ্রমবাজারের এমন শক্তিশালী অবস্থা দীর্ঘকাল ধরে উপেক্ষা করা ক্রমশ কঠিন হয়ে পড়বে।

এখন ট্রেডাররা ১১ই সেপ্টেম্বর প্রকাশিতব্য মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের জন্য অপেক্ষা পর, কারণ এই প্রতিবেদনের ফলাফলই নির্ধারণ করবে যে ফেডারেল রিজার্ভ কতটা কঠোর বা হকিশ অবস্থান গ্রহণ করে। আপাতত বিষয়টি মাথায় রাখা প্রয়োজন যে, নন-ফার্ম পেরোল প্রতিবেদনের শক্তিশালী ফলাফলের কারণে মার্কিন ডলার যদি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তবে USD/JPY-এর ক্রেতারা কারেন্সি মার্কেটে জাপানি কর্তৃপক্ষের আরও কোনো হস্তক্ষেপ সম্মুখীন হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন; তাই আমি উভয় দিকেই এই কারেন্সি পেয়ারের মূল্যের বড় ধরনের মুভমেন্টের প্রত্যাশা করছি, পাশাপাশি ট্রেডারদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৭ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 156.46-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 156.07-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 156.46-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 155.69-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 156.07 এবং 156.46-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 155.69-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 155.33-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 156.07-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 155.69 এবং 155.33-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৭ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...