প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ৯ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-09-09T05:54:28

৯ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

৯ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের খুব সামান্য অস্থিরতার সাথে সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্ট অব্যাহত রয়েছে। সারাদিন এই পেয়ারের মূল্যের কোনো উল্লেখযোগ্য প্রবণতা দেখা যায়নি এবং মৌলিক বা সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের প্রভাবও কার্যত অনুপস্থিত ছিল। মার্কেটে আবারও প্রতিক্রিয়া সৃষ্টির মতো কোনো উপাদানই ছিল না। গত প্রায় এক মাস ধরে ট্রেডাররা শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও ইভেন্টগুলোর ওপরই মনোযোগ দিচ্ছেন, অথচ সেগুলোও সবসময় মার্কেটে অস্থিরতা সৃষ্টির বিষয়টি নিশ্চিত করছে না। তাই এই সপ্তাহেও সম্ভবত আমাদের বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য অপেক্ষা করতে হবে—যখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক ও ক্রিস্টিন লাগার্ডের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হবে। সামগ্রিকভাবে, ইউরোর দর কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। এই পেয়ারের মূল্য ডিসেন্ডিং ট্রেন্ডলাইনটি অতিক্রম করে ঊর্ধ্বমুখী হয়েছে, যার ফলে মার্কেটে এখন ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। তবে সপ্তাহের শেষ নাগাদও হয়তো মার্কেটে কাঙ্ক্ষিত মুভমেন্ট নাও দেখা যেতে পারে। গত প্রায় ছয় সপ্তাহ ধরেই মার্কেটে অত্যন্ত স্বল্প মাত্রার অস্থিরতা বজায় রয়েছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

৯ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। সারাদিন ধরে এই পেয়ারের মূল্য কোনো গুরুত্বপূর্ণ লেভেল বা জোনের কাছাকাছি পৌঁছায়নি, তাই নতুন ট্রেডারদের কাছে ট্রেড ওপেন করার মতো কোনো সুযোগ ছিল না।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের এক মাস যাবত ঊর্ধ্বমুখী প্রবণতার পর কারেকশন শুরু রয়েছে। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি স্থানীয় পর্যায়ে কোনো সহায়তা ছাড়াই ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। বর্তমানে ফেডের সুদের হার বৃদ্ধির ব্যাপারে ট্রেডারদের প্রায় অন্ধ বিশ্বাসের বাইরে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য তেমন কোনো কারণ নেই — এবং সেই বিশ্বাস দ্রুত ক্ষয়ে যাচ্ছে।

বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.1655–1.1665 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1584–1.1594-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1584–1.1594 এরিয়া থেকে বাউন্স করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1655–1.1665-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, 1.1655–1.1665, 1.1745–1.1754, 1.1830–1.1837। বুধবার ইউরোজোনে লাগার্ডের বক্তব্য অনুষ্ঠিত হবে, তবে ইসিবির বৈঠকের এক দিন আগে তিনি সম্ভবত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করবেন না। তিনি সম্ভবত আর্থিক নীতিমালা সংক্রান্ত বিস্তারিত আলোচনা এড়িয়ে চলবেন।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...