প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ মার্কিন ট্রেজারি বিভাগের ব্যর্থ প্রচেষ্টার বিপরীতে স্বর্ণের প্রতিক্রিয়া

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-09-10T08:58:01

মার্কিন ট্রেজারি বিভাগের ব্যর্থ প্রচেষ্টার বিপরীতে স্বর্ণের প্রতিক্রিয়া

স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে এবং এটির মূল্য $4,425-এর লেভেল অতিক্রম করে ঊর্ধ্বমুখী হতে পারছে না। আগের দিন 2.4 শতাংশ বৃদ্ধির পর রুপার দর $67.32-এর কাছাকাছি প্রায় অপরিবর্তিত রয়েছে। প্লাটিনামের দর কমেছে এবং প্যালাডিয়ামের দর অপরিবর্তিত ছিল।

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, স্বর্ণের মূল্য 100-ডে ও 200-ডে মুভিং এভারেজের ঠিক মাঝামাঝি অবস্থান করছে এবং এই বিষয়টিই গোল্ড মার্কেটে প্রকৃত অবস্থাকে সঠিকভাবে তুলে ধরে। জুলাই মাসে প্রায় $4,000-এর লেভেল থেকে ঘুরে দাঁড়ানোর পর থেকে স্বর্ণের মূল্য $4,400-এর আশপাশের একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ওঠানামা করছে; কারণ ট্রেডাররা ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা সংক্রান্ত প্রত্যাশাগুলো নিয়ে বারবার নতুন করে বিচার-বিশ্লেষণ করছেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট ও দীর্ঘস্থায়ী সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না।

মার্কিন ট্রেজারি বিভাগের ব্যর্থ প্রচেষ্টার বিপরীতে স্বর্ণের প্রতিক্রিয়া

তবে কোনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন স্বর্ণের মূল্যের সাম্প্রতিক মুভমেন্টে অবদান রাখেনি; বরং বন্ড মার্কেটকে স্থিতিশীল করার লক্ষ্যে মার্কিন ট্রেজারি বিভাগের আরেকটি ব্যর্থ প্রচেষ্টাই ছিল প্রধান বিষয়। দীর্ঘমেয়াদি বন্ড কেনার ব্যাপারে মার্কিন সরকারের ৬ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয়ের পরিকল্পনাটি বন্ড মার্কেটে তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি এবং এর ফলে ১০-বছর মেয়াদী ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশের হার বেড়ে যায়। অবশ্য এই ঘোষণার পরপরই স্বর্ণের মূল্য কমে $4,370-এ নেমে এসেছিল, তবে দ্রুতই আবার মূল্য বৃদ্ধি পায়।

মার্কিন ট্রেজারি বিভাগ তৃতীয়বারের মতো এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে: আগস্টে দীর্ঘমেয়াদি বন্ড কেনার সীমা দ্বিগুণ করে ২ বিলিয়ন ডলার থেকে ৪ বিলিয়ন ডলার করা হয়েছিল এবং তার প্রভাব ছিল স্বল্পস্থায়ী; এখন এই সীমা প্রায় দ্বিগুণ করে ৬ বিলিয়ন ডলার করা হলেও তাতে কোনো ফল হয়নি। একটি অদ্ভুত বৈপরিত্য দেখা যাচ্ছে যা ট্রেডাররা এখনও হজম করার চেষ্টা করছে। স্বর্ণের মতো সুদ না দেয়া অ্যাসেটের জন্য ক্রমবর্ধমান ইয়েল্ড বা লভ্যাংশের হার আনুষ্ঠানিকভাবে নেতিবাচক, এবং দিনের মধ্যে স্বর্ণ সেভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছিল। তবুও এই ব্যর্থতা ইঙ্গিত দেয় যে ট্রেজারি বিভাগ কৌশলগত বাইব্যাকের মাধ্যমে দীর্ঘমেয়াদী বন্ডের ইয়েল্ড নিয়ন্ত্রণ করতে পারছে না, যা ফলস্বরূপ মার্কিন ডলারের অবমূল্যায়নের সেই আখ্যানকে আরও শক্তিশালী করে, যার ফলে স্বর্ণের মূল্য আগস্টের সর্বোচ্চ লেভেল পৌঁছে গিয়েছিল। একই ঘটনা দৈনিক ভিত্তিতে স্বর্ণের বিপক্ষে এবং মাসিক ভিত্তিতে এর পক্ষে কাজ করে।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও বেশ উত্তেজনাময় রয়ে গেছে এবং তা একটি সুপরিচিত প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জুলাই মাসের পর এই প্রথম ব্রেন্ট ক্রুড গ্রেডের তেলের দাম ব্যারেলপ্রতি $100-এ পৌঁছেছে; পাশাপাশি ইরান ঘোষণা দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি তাদের ভূখণ্ড ও অবকাঠামোর ওপর হামলা অব্যাহত রাখে, তবে তারা আরও তীব্র হামলা চালাবে। যুদ্ধের মেয়াদ এখন সাত মাসে গড়িয়েছে এবং তা প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না; ফলে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি এবং সেই সাথে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কাও বাড়ছে।

বর্তমান পরিস্থিতিতে তারাই লাভবান হচ্ছেন যারা কেবল ফেডারেল রিজার্ভের কোনো একটি সিদ্ধান্তের ওপর ভিত্তি করে নয়, বরং কাঠামোগত ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে স্বর্ণ ক্রয় করছেন। এ কারণেই বড় বড় অ্যাসেট ম্যানেজাররা প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোল্ড মার্কেটে নিজেদের পজিশন রি-বিল্ড করছে। অন্যদিকে, যারা মার্কেটের নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মূল্যের মুভমেন্ট অনুমান করার চেষ্টা করছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন; কারণ প্রতিটি নতুন সিগন্যাল অল্প কয়েক সেশনের মধ্যেই কার্যকর হয়ে আবার মিলিয়ে যাচ্ছে।

মার্কিন ট্রেজারি বিভাগের ব্যর্থ প্রচেষ্টার বিপরীতে স্বর্ণের প্রতিক্রিয়া

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $4,425-এ পুনরুদ্ধার করতে হবে। এতে করে স্বর্ণের মূল্যের $4,480-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $4,540 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। দরপতনের ক্ষেত্রে স্বর্ণের মূল্য $4,372 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $4,304-এ নেমে যেতে পারে, ও পরবর্তীতে সম্ভবত $4,249 পর্যন্ত দরপতন হতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...