ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3492-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। 1.3492-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ক্ষেত্রে পাউন্ডের সেল সিগন্যালের পরিকল্পনা #2বাস্তবায়নের সুযোগ পাওয়া যায়, যার ফলে এই পেয়ারের 30 পিপসের বেশি দরপতন ঘটে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে কোনো উল্লেখযোগ্য সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন অব্যাহত রয়েছে এবং পাউন্ডের মূল্য মাসিক সর্বনিম্ন লেভেলে নেমে এসেছে। তবে আজ GBP/USD-এর ক্ষেত্রে এই প্রবণতা পরিবর্তনের কার্যকর একটি সুযোগ রয়েছে, কারণ শ্রমবাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে, যার মধ্যে রয়েছে জবলেস ক্লেইমস বা বেকারভাতার আবেদন, বেকারত্বের হার এবং গড় মজুরি সংক্রান্ত প্রতিবেদন।
অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, দেশটির বেকারত্বের হার 5.2%-এ অপরিবর্তিত থাকবে। যদি এই হার প্রত্যাশার চেয়ে বেশি হয়, তবে তা পাউন্ডের জন্য নিঃসন্দেহে একটি নেতিবাচক সংকেত হবে; কারণ বেকারত্বের হার বৃদ্ধি পেলে তা সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর হওয়ার ইঙ্গিত দেয় এবং ব্যাংক অফ ইংল্যান্ড কর্তৃক আর্থিক নীতিমালা কঠোর করার সম্ভাবনা কমিয়ে দেয়। সুদের হার বৃদ্ধির কোনো সম্ভাবনা না থাকলে, এই কারেন্সি পেয়ারের মূল্যের পুনরুদ্ধারের অন্যতম একটি যুক্তি বা কারণ হারিয়ে যাবে। বেকার ভাতার আবেদনের সংখ্যা এই সামগ্রিক চিত্রকে আরও স্পষ্ট করবে—এতে দেখা যাবে যে আবেদনের সংখ্যা বাড়ছে কি না এবং এর মাধ্যমে মূল বেকারত্বের হার ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
গড় মজুরি সংক্রান্ত প্রতিবেদনের ফলাফলও বর্তমানে গুরুত্বপূর্ণ এবং সূচকটির হার মন্থর হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। ব্যাংক অফ ইংল্যান্ডের ক্ষেত্রে, শ্রমবাজার থেকে উদ্ভূত মুদ্রাস্ফীতির ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে এই সূচকটি একটি মূল উপাদান হিসেবে কাজ করে, কারণ মজুরির হার দ্রুত বৃদ্ধি পেলে তা ঐতিহ্যগতভাবে পরিষেবা খাতের মুদ্রাস্ফীতিকে ত্বরান্বিত করে। মজুরি কমে গেলে কঠোর অবস্থান গ্রহণের যৌক্তিকতা দুর্বল হয় এবং এই কারেন্সি পেয়ারের উপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। যেহেতু পাউন্ড ইতোমধ্যেই বাজেট সংক্রান্ত উদ্বেগ এবং মার্কিন ডলার ব্যাপকভাবে শক্তিশালী হওয়ার কারণে চাপের মধ্যে রয়েছে, তাই মজুরির হার নিম্নমুখী হলে এবং 5.2%-এর বেশি বেকারত্বের হার পরিলক্ষিত হলে GBP/USD পেয়ারের মূল্য নতুন সর্বনিম্ন লেভেল নেমে আসার ঝুঁকি রয়েছে, অন্যদিকে উভয় সূচকের অপ্রত্যাশিত শক্তিশালী ফলাফল প্রকাশিত হলে কারেকশনের অংশ হিসেবে স্বল্পমেয়াদে এই পেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3515-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3482-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3515-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র কারেকশনের অংশ হিসেবে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3466-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3482 ও 1.3515-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3466-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3436-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3482-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3466 ও 1.3436-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।