প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-09-29T08:41:41

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3249-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। তবে, এই পেয়ারের উল্লেখযোগ্য দরপতন ঘটেনি।

গতকাল ব্যাংক অফ ইংল্যান্ডের কর্মকর্তা ডেভিড র্যামসডেনের মন্তব্যের পর পাউন্ড সাময়িকভাবে সহায়তা পেলেও, শেষ পর্যন্ত সেই ইতিবাচক পরিস্থিতি বজায় থাকেনি। র্যামসডেন স্পষ্টভাবে বলেছিলেন যে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে থাকলে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে; ট্রেডারদের কাছে তাঁর এই বক্তব্যটি হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়েছে। তবে এর প্রভাব ছিল ক্ষণস্থায়ী। দিনের পরবর্তী সময়ে ফেডারেল রিজার্ভের প্রতিনিধিদের কাছ থেকে আসা অনুরূপ হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত ফলে পাউন্ডের মূল্যের সেই সকালের ঊর্ধ্বমুখী প্রবণতা দ্রুতই ম্লান হয়ে যায়। সেসময় ব্যাংক অফ ইংল্যান্ডের সংকেতগুলোর তুলনায় মার্কিন ডলারের শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা বিষয়টিই প্রাধান্য পায় এবং GBP/USD পেয়ারের পুনরায় সেলারদের চাপের মুখে পড়ে। আমার মতে, এই ঘটনাটি প্রমাণ করে যে পাউন্ডের জন্য অত্যন্ত ইতিবাচক কোনো বক্তব্যও দীর্ঘস্থায়ী ঊর্ধ্বমুখী প্রবণতার নিশ্চয়তা দেয় না।

আজ যুক্তরাজ্যে প্রকাশিতব্য মর্টগেজ ও ভোক্তা-ঋণ সংক্রান্ত প্রতিবেদনে সম্ভবত সূচকগুলোর হ্রাস পরিলক্ষিত হবে, যা আবাসন খাতের স্থবিরতা এবং উচ্চ সুদের হারের কারণে ঋণগ্রহীতাদের সতর্ক মনোভাবকেই প্রতিফলিত করবে। M4 মানি সাপ্লাই সংক্রান্ত পরিসংখ্যানেও বড় কোনো চমক আসার সম্ভাবনা কম, কারণ মানি সাপ্লাইয়ের প্রবৃদ্ধি এখনও সীমিত পর্যায়ে রয়েছে। তবে এই সূচকগুলোর গুরুত্ব বেশ কম এবং এই কারেন্সি পেয়ারের মূল্যের স্বল্পমেয়াদী মুভমেন্ট নির্ধারণে এগুলোর ভূমিকা মুখ্য হবে না। এক্ষেত্রে মূল ইভেন্টটি হবে ক্যাথরিন মানের বক্তব্য। তাঁর বক্তব্য সাধারণত কঠোর বা হকিশ অবস্থান গ্রহণের ইঙ্গিত পাওয়া যায়, যা অতীতে পাউন্ডের দর বৃদ্ধিতে সহায়তা করেছে। তিনি যদি মূল্যস্ফীতি মোকাবিলায় তাঁর দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং ট্রেডারদের প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় ধরে কঠোর আর্থিক নীতিমালা বজায় রাখার ইঙ্গিত দেন, তবে তা নতুন করে পাউন্ডের মূল্য বৃদ্ধি ঘটাতে পারে।

ইতিবাচক পরিস্থিতি বজায় থাকলে পাউন্ডের মূল্য স্থানীয় সর্বোচ্চ লেভেলে পৌঁছাতে পারে, তবে আরও বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের সহায়তার প্রয়োজন হবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3265-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3245-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3265-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র ব্যাংক অব ইংল্যান্ডের কর্মকর্তাবৃন্দ হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দিলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3233-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3245 এবং 1.3265-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3233-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3215-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3245-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3233 এবং 1.3215-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...