প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৩০ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-09-30T08:11:07

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৩০ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3231-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে এই পেয়ারের মূল্য 1.3215-এর লক্ষ্যমাত্রার দিকে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল GBP/USD-এর পরিস্থিতি বদলে দিয়েছে। সেপ্টেম্বরে দেশটির ভোক্তা মনোভাব সূচক 6.7 পয়েন্ট কমে 81.9-এ নেমে আসে; এই বিষয়টিই পাউন্ডের বায়ারদের সক্রিয়ভাবে পজিশন ওপেন করার মতো প্রয়োজনীয় উদ্দীপনা হারিয়ে ফেলার কারণ হয়ে দাঁড়ায়। সামগ্রিকভাবে মার্কিন ডলারের দরপতন ঘটায় পাউন্ড সেই সুযোগ কাজে লাগায়। মূল বিষয়টি হলো—যখন যুক্তরাষ্ট্রের ভোক্তারা আয় ও চাকরির বাজার নিয়ে হতাশ হয়ে পড়েন এবং একই সময়ে মুদ্রাস্ফীতির প্রত্যাশা বেড়ে 6.1%-এ পৌঁছায়, তখন ফেডারেল রিজার্ভ এক উভয়সংকটের মুখে পড়ে। চাহিদা কমে যাওয়ার পরিস্থিতিতে আর্থিক নীতিমালা কঠোর করা হলে অর্থনৈতিক মন্দা আরও তীব্র হওয়ার ঝুঁকি থাকে; ট্রেডাররা বিষয়টি অনুধাবন করে এবং ফেডারেল রিজার্ভের নীতিমালা কিছুটা নমনীয় হওয়ার সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে তাদের পজিশন সমন্বয় করতে শুরু করেছে।

আজ সকালে এই সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে। যুক্তরাজ্যে দ্বিতীয় প্রান্তিকের জিডিপির চূড়ান্ত প্রতিবেদন, বিনিয়োগ সংক্রান্ত পরিসংখ্যান এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে; আর এই প্রতিবেদনগুলোর ফলাফলই আগামী কয়েক ঘণ্টার জন্য GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্ট নির্ধারণ করবে। জিডিপির চূড়ান্ত প্রতিবেদনে সাধারণত প্রাথমিক পূর্বাভাসই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়, তবে অনেক সময় পূর্বাভাস ও প্রকৃত ফলাফলের মধ্যকার সামান্য পার্থক্যের ক্ষেত্রেও মার্কেটে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে—বিশেষ করে যখন বেশ কয়েক দিনের মিশ্র সংকেতের পর পাউন্ড এক সন্ধিক্ষণের মুখোমুখী হয়েছে। বিনিয়োগ এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদন সার্বিক পরিস্থিতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করবে। ব্যাংক অফ ইংল্যান্ড কর্তৃক উচ্চ সুদের হার ব বজায় রাখা সত্ত্বেও বিনিয়োগের ধারাবাহিক প্রবৃদ্ধি যুক্তরাজ্যের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে ব্যবসায়িক আস্থার ইঙ্গিত দেয়; অন্যদিকে, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদনদেশটির বাহ্যিক ব্যালেন্স ও মূলধন প্রবাহকে প্রতিফলিত করে। যদি চূড়ান্ত জিডিপির হার প্রাথমিক অনুমানের চেয়ে বেশি হয় এবং বিনিয়োগে ইতিবাচক গতি দেখা যায়, তবে এর সম্মিলিত প্রভাব পাউন্ডের জন্য বেশ সহায়ক হতে পারে, কারণ এটি আর্থিক নীতিমালা শিথিল করার ক্ষেত্রে নীতিনির্ধারকদের আরও শক্তিশালী অবস্থান প্রদান করবে। অন্যথায়, পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটতে পারে: হতাশাজনক ফলাফল প্রকাশিত হলে নতুন করে GBP/USD কারেন্সি পেয়ারের দরপতন ঘটতে পারে, বিশেষ করে সাম্প্রতিক ঋণ-সংক্রান্ত প্রতিবেদনের মিশ্র ফলাফলের কারণে এই কারেন্সি পেয়ার বেশ সংবেদনশীল অবস্থায় রয়েছে।

আমার মতে, আজ প্রকাশিতব্য প্রতিবেদনগুলোর ফলাফল মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে; তাই সঠিক সময়ে সেগুলোর ওপর নজর রাখা গুরুত্বপূর্ণ।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৩০ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3254-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3237-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3254-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3222-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3237 এবং 1.3254-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3222-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3204-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3237-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3222 এবং 1.3204-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৩০ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...