প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৬ অক্টোবর।

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-10-06T08:06:25

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৬ অক্টোবর।

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1198-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। তবে, এই পেয়ারের উল্লেখযোগ্য দরপতন ঘটেনি।

গতকাল প্রকাশিত মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল ইউরোর জন্য নেতিবাচক ছিল। ISM সার্ভিস খাতভিত্তিক প্রতিবেদন প্রকাশের পরে মার্কিন ডলারের দর সামান্য হ্রাস পেলেও প্রতিবেদনটির বিষয়বস্তুর কারণে সামগ্রিকভাবে ইতিবাচক পরিস্থিতি বজায় ছিল। উক্ত খাতের কার্যকলাপ সূচক 0.5 পয়েন্ট কমে 54.9-এ নেমে এসেছে। সার্ভিস খাতে চাহিদা বহাল রয়েছে এবং ফেডারেল রিজার্ভের জন্য এই বিষয়টি অসুবিধাজনক কারণ এতে সুদের হার আরও বৃদ্ধির পক্ষে সমর্থনের পাল্লা ভারি হচ্ছে। ইউরোর সার্বিক পরিস্থিতি বেশ বিরোধিতাপূর্ণ: এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতিও ইতিবাচক রয়েছে, এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই সুদের হার 2.50%-এ উন্নীত করলেও আরও হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের যৌক্তিকতা সৃষ্টি হয়েছে। তবুও, ইউরোর ট্রেডাররা এই পরিস্থিতিকে কাজে লাগাতে পারছে না। ইউরোপে বাজেট সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে মার্কিন ডলার নিরাপদ বিনিয়োগস্থল হিসেবে বাড়তি চাহিদা আকর্ষণ করছে এবং 2011 সালের পর ফ্রেঞ্চ-টু-জার্মান বন্ডের স্প্রেড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইউরোর ক্ষেত্রে, আজকের আসন্ন প্রতিবেদন একটি পরীক্ষার ফলাফলের মতো মনে হচ্ছে যাতে কেউ ভালো গ্রেড বা ফেল করার কোনোটিরই আশা করা হচ্ছে না। দিনের প্রথমার্ধে আগস্ট জার্মানিতে ফ্যাক্টরি অর্ডার, ফ্রান্সে শিল্প উৎপাদন এবং ইউরোজোনের খুচরা বিক্রয় সূচক প্রকাশিত হবে। এই সূচকগুলোর ফলাফলের ব্যাপারে মিশ্র পূর্বাভাস দেয়া হয়েছে, এবং এগুলোর ফলাফলের প্রভাবে ইউরোর মূল্য দৃঢ়ভাবে বৃদ্ধি পাবে এমন আশা করাটা উচিত হবে না। সেপ্টেম্বরের খাতভিত্তিক পিএমআই-তে দেখানো আশাবাদী ফলাফলের সাথে বাস্তবে অর্থনৈতিক পরিস্থিতির মিল আছে কিনা তারও একটি পরীক্ষা হয়ে যাবে আজ। আমি আশা করছি আসন্ন প্রতিবেদনের নিরপেক্ষ ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য সাম্প্রতিক সর্বনিম্ন লেভেলের কাছাকাছি অবস্থান করবে এবং ক্রেতারা কেবল সামান্য সুযোগ পেতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৬ অক্টোবর।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1244-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1215-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1244-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1192-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1215 এবং 1.1244-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1192-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1168-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1215-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1192 এবং 1.1168-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৬ অক্টোবর।

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...