ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3247-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনের দুর্বল ফলাফলের প্রভাবে গতকাল পাউন্ডের মূল্য বাড়লেও আজ সকালে কারেকশন হয়েছে। এশীয় সেশনে মার্কিন ডলারের চাহিদা ফিরে এসেছে এবং গতকালের মতো পাউন্ডের শক্তিশালী চাহিদা দেখা যাচ্ছে না। আগস্ট মাসের যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল মার্কিন ডলারের এই দুর্বলতার কারণ ছিল: দেশটির পণ্য ও সেবাখাতের বাণিজ্য ঘাটতি বেড়ে $105.6 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের শুরুর দিকের পর সর্বোচ্চ; এ সময় আমদানি 4.3% বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছালেও রপ্তানি বেড়েছে মাত্র 1.4%।
আজ যুক্তরাজ্যে কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না এবং এটিই আজকের দিনের প্রধান বৈশিষ্ট্য। দিনের প্রথমার্ধে কেবল সেপ্টেম্বরের জন্য লয়েডস আবাসন মূল্য সূচক প্রকাশিত হবে এবং এ নিয়ে প্রত্যাশা বেশ সীমিত (+0.2% বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে, যেখানে আগের মাসে এটি ছিল -0.2%)। উল্লেখ্য যে, আগের পরিসংখ্যানটি ইতওমধ্যে সংশোধন করা হয়েছে: আগস্টের পতন সমন্বয় করে -0.4% করা হয়েছে, ফলে ট্রেডাররা আগের ধারণার চেয়ে কিছুটা দুর্বল ফলাফলেরই প্রত্যাশা করছে। অন্যান্য সূচক অবশ্য কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরছে: নেশনওয়াইডের তথ্য অনুযায়ী বার্ষিক ভিত্তিতে আবাসন মূল্য বৃদ্ধির হার 1.6%, যা ইঙ্গিত দেয় যে আবাসন খাতের চাহিদা পুরোপুরি হারিয়ে যায়নি; তবে ঋণের উচ্চ খরচের কারণে নির্মাতা ও ক্রেতারা সতর্ক অবস্থান নিচ্ছেন। পাউন্ডের ক্ষেত্রে নিজস্ব কোনো প্রভাবক বা চালিকাশক্তি না থাকায় এটির মূল্যের মুভমেন্ট এখন বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভরশীল। আমার ধারণা, দিনের প্রথমার্ধে GBP/USD পেয়ারের মূল্য একটি সীমিত রেঞ্জের মধ্যেই ওঠানামা করবে, কারণ যুক্তরাষ্ট্রের পরিস্থিতির বিষয়ে স্পষ্ট ধারণা না পাওয়া পর্যন্ত ট্রেডারদের করার মতো খুব বেশি কিছু নেই।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3271-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3252-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3271-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3244-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3252 এবং 1.3271-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3244-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3228-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3252-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3244 এবং 1.3228-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।