প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ২৮ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-10-28T05:29:51

২৮ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

২৮ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবার EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল এবং কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই গত চার দিনে প্রায় 120 পিপস দরপতন ঘটেছে। প্রায় এক মাস ধরে 600০ পিপস দরপতনের পর, আমরা একটি উল্লেখযোগ্য কারেকশনের প্রত্যাশা করেছিলাম; কিন্তু ট্রেডাররা যেন ইউরোকে ঝুঁকিপূর্ণ কারেন্সি হিসেবে গণ্য করে তা কিনতে একেবারেই আগ্রহী নয়। গতকাল মার্কিন ডলার কেনার জন্য একটি আনুষ্ঠানিক কারণ ছিল: যুক্তরাষ্ট্রের ডিউরেবল গুডস অর্ডার সংক্রান্ত প্রতিবেদনটির ফলাফল প্রত্যাশার চেয়ে বেশ ইতিবাচক ছিল, যা মার্কিন ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও সম্প্রসারিত করেছে—যদিও প্রতিবেদনটি প্রকাশের আগেই মার্কিন ডলার শক্তিশালী হতে শুরু করেছিল। সংক্ষেপে বলতে গেলে, ইউরো আবারও দরপতনের শিকার হচ্ছে—কখনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের কারণে, কখনো কোনো প্রতিবেদন ছাড়াই, কখনো ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা কঠোর হওয়ার প্রত্যাশায়, আবার কখনো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ নিয়ে নানা ধারণার বশবর্তী হয়ে—অর্থাৎ, যেকোনো অজুহাতেই ইউরোর দরপতন ঘটছে। আজ রাতে ফেডারেল রিজার্ভের বৈঠক অনুষ্ঠিত হবে; যদিও তারা সুদের হার বাড়াবে না, তবুও এই ইভেন্টকে কেন্দ্র করে মার্কিন ডলারের দর আবারও বাড়তে পারে—যদিও গত চার দিন ধরেই ট্রেডাররা কোনো কারণ বাছবিচার না করেই মার্কিন ডলার কিনে চলেছেন।

EUR/USD পেয়ারের 5M চার্ট

২৮ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। পরবর্তীতে সন্ধ্যার দিকে এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 এরিয়া থেকে বাউন্স করে, যা শর্ট পজিশন ওপেন করার সুযোগ তৈরি করে—যেগুলো বুধবার পর্যন্ত বজায় রাখা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1132–1.1140-এর লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। এই পেয়ারের মূল্য ওই এরিয়া থেকে রিবাউন্ড করার চেষ্টা করলেও তা শক্তিশালী কোনো পুনরুদ্ধার ঘটাতে ব্যর্থ হয়; বরং এরপর এই পেয়ারের মূল্য ওই এরিয়ার নিচে নেমে আসে এবং ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আজও দরপতন অব্যাহত থাকতে পারে।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এখনও EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে, যা পূর্ণাঙ্গ প্রবণতার রূপ নিয়েছে; এখনও ইউরোর মূল্যের কোনো কারেকশন হতে দেখা যায়নি। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, টানা এক মাস ধরে এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হয়েছে।

বুধবার, এই পেয়ারের মূল্য 1.1132–1.1140 এরিয়ার নিচে স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1088-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য নিশ্চিতভাবে 1.1132–1.1140 এরিয়ার উপরে পৌঁছালে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1198–1.1218-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1011, 1.1088, 1.1132–1.1140, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, 1.1655–1.1665। বুধবার ফেডারেল রিজার্ভের বৈঠক অনুষ্ঠিত হবে; ফলে অন্যান্য ইভেন্টগুলো মূলত গুরুত্বহীন হয়ে পড়েছে। ফেডারেল রিজার্ভ যে তাদের মূল সুদের হার অপরিবর্তিত রাখবে—তা প্রায় নিশ্চিত (এর ৯৯% সম্ভাবনা রয়েছে বলে ট্রেডাররা ধরে নিয়েছে)। তবে কেভিন ওয়ার্শের বক্তব্যে ট্রেডাররা হয়তো মুদ্রানীতির ব্যাপারে হকিশ বা কঠোর ইঙ্গিত খুঁজে পেতে পারে। বর্তমান পরিস্থিতিতে, যেকোনো অজুহাতেই মার্কিন ডলারের দর বেড়ে যাচ্ছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...