সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

বুধবার খুবই সীমিত সংখ্যক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে এবং এর কোনোটিই খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এই প্রতিবেদনগুলোর ফলাফল মার্কেটের মুভমেন্টে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলবে সেই সম্ভাবনা নেই, তাই সেগুলো ট্রেডারদের মনোযোগ আকর্ষণ করবে বলে মনে হচ্ছে না। জার্মানিতে আজ ভোক্তা আস্থা সূচক প্রকাশিত হবে, তবে এটি কোনো গুরুত্বপূর্ণ সূচক নয়। ট্রেডাররা মূলত আজ রাতে অনুষ্ঠেয় ফেডারেল রিজার্ভের বৈঠকের দিকে দৃষ্টিপাত করবে।
ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

আজকের মূল ইভেন্ট হিসেবে ফেডের বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করা হবে এবং এরপর ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি না যে ওয়ার্শ ভবিষ্যৎ বৈঠকের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করবেন, তবে তিনি মুদ্রাস্ফীতির সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে পারেন। যদি তিনি এমন ইঙ্গিত দেন যে মুদ্রাস্ফীতি ফেডের প্রত্যাশার চেয়ে বেশি হারে বাড়ছে, তবে তা আগামী বছরে আরও কঠোর মুদ্রানীতির ইঙ্গিত হতে পারে এবং মার্কিন ডলার আরও শক্তিশালী হতে পারে—এমনিতেই মার্কেটে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির পেছনে কিছু কারণ বিদ্যমান রয়েছে।
ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও বেশ প্রতিকূল রয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা চলছে না, যদিও ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটি কবে হবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইরানের সাথে কোনো পৌঁছাতে না পারা গেলে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় ইরানে হামলা শুরু করতে পারে। আমাদের কাছে যুদ্ধবিরতি বা যুদ্ধ অবসানের চেয়ে এই পরিস্থিতিটিই বেশি সম্ভাব্য বলে মনে হচ্ছে। অন্যদিকে, ইরানও এই অঞ্চলের মার্কিন মিত্রদের ওপর পুনরায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও, ইউরোপের অনেক দেশে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে, যা ইউরোর ব্যাপারে আশাবাদী হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারছে না।
উপসংহার:
চলতি সপ্তাহের তৃতীয় দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের সক্রিয় ট্রেডিং দেখা যেতে পারে, যেহেতু আজ সন্ধ্যার দিকে ফেডের বৈঠকে সিদ্ধান্ত প্রকাশিত হবে। মূলত মার্কিন সেশনে উল্লেখযোগ্য মুভমেন্টের প্রত্যাশা করা যেতে পারে। আজ EUR/USD পেয়ার 1.1132–1.1140 এবং 1.1198–1.1218 এরিয়ায় এবং GBP/USD পেয়ার 1.3319–1.3331 রেঞ্জের মধ্যে ট্রেড করা যেতে পারে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।