প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ২৯ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-10-29T03:53:00

২৯ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

২৯ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

ফেডারেল রিজার্ভের বৈঠকের প্রেক্ষাপটে বুধবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের সামান্য উত্থান পরিলক্ষিত হয়েছে। প্রথমেই যে বিষয়টি লক্ষণীয় তা হলো, এই পেয়ারের মূল্যের অত্যন্ত স্বল্প মাত্রার অস্থিরতা বজায় ছিল। যদিও ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের ব্যাপারে কয়েক সপ্তাহ আগেই সবাই অবগত ছিল, তবুও ট্রেডাররা কেভিন ওয়ার্শের মন্তব্যের অপেক্ষায় ছিলেন—এই আশায় যে, আগামী মাসগুলোতে মুদ্রানীতির কেমন হতে পারে, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যাবে। (ডিসেম্বরের সম্ভাব্য ফলাফল নিয়েও ট্রেডাররা অনেকটা আগে থেকেই নিশ্চিত।) ওয়ার্শ উৎপাদনশীলতা, অর্থনৈতিক সক্ষমতা এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করলেও, মার্কেটে এর ফলে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ট্রেডাররা তাদের শর্ট পজিশন ক্লোজ করার কোনো প্রয়োজন বোধ করেননি (কারণ বৈঠকের আগেই মুদ্রানীতি কঠোর হওয়ার সম্ভাবনাগুলো এই পেয়ারের মূল্যের সাথে সমন্বয় করা হয়ে গিয়েছিল), আবার নতুন করে শর্ট পজিশন ওপেন করার কোনো কারণও খুঁজে পাওয়া যায়নি। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইভেন্টের পরেও মার্কিন ডলারের মূল্য প্রায় অপরিবর্তিতই থেকে গেছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

২৯ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল, তবে ফেডারেল রিজার্ভের বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা পরেও মার্কেটে দুর্বল মুভমেন্ট পরিলক্ষিত হয়। এই পেয়ারের মূল্য প্রথমে 1.1132–1.1140 এরিয়া অতিক্রম করে এবং পরবর্তীতে সেখান থেকে উপরের দিকে বাউন্স করে। ফলে, নতুন ট্রেডারদের জন্য লং পজিশন ওপেন করার সুযোগ তৈরি হয়েছিল, যেক্ষেত্রে আজ এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 এরিয়ার দিকে অগ্রসর হতে পারে।

বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এখনও EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে, যা পূর্ণাঙ্গ প্রবণতার রূপ নিয়েছে; সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোর মূল্যের কার্যকর কোনো কারেকশন হতে দেখা যায়নি। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, টানা এক মাস ধরে এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হয়েছে।

বৃহস্পতিবার, এই পেয়ারের মূল্য 1.1132–1.1140 এরিয়ার নিচে স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1088-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। 1.1132–1.1140 এরিয়ায় তিনটি বাই সিগন্যাল গঠিত হওয়ায় লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1198–1.1218-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1011, 1.1088, 1.1132–1.1140, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, 1.1655–1.1665। বৃহস্পতিবার ইউরোজোনে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হবে এবং যুক্তরাষ্ট্রে তৃতীয় প্রান্তিকের জিডিপি ও পিসিই মূল্য সূচক সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশিত হবে। গতকাল মার্কেটে উল্লেখযোগ্য কোনো ওঠানামা দেখা যায়নি; তবে আজ তা দেখা যেতে পারে—যদিও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের সম্ভাব্য সিদ্ধান্তগুলোর প্রভাব মার্কেটে ইতোমধ্যেই অনেকাংশে প্রভাব বিস্তার করেছে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...