প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ বিটকয়েনের মূল্য হয়তো আর কখনই রেকর্ড উচ্চতায় ফিরে আসবে না

parent
Crypto Analysis:::2026-10-29T07:20:32

বিটকয়েনের মূল্য হয়তো আর কখনই রেকর্ড উচ্চতায় ফিরে আসবে না

বিটকয়েনের মূল্য হয়তো আর কখনই রেকর্ড উচ্চতায় ফিরে আসবে না

বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্যের এমন একটি কারেকশন চলছে, যার জন্য ট্রেডাররা কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন। উল্লেখ্য যে, ক্রিপ্টো জগতের সাম্প্রতিক দুটি গুরুত্বপূর্ণ ঘটনা মূলত নেতিবাচকই ছিল। কেন্দ্রীয় ব্যাংকগুলো (বিশেষ করে ফেডারেল রিজার্ভ) তাদের মুদ্রানীতি কঠোর করতে শুরু করেছে, যার ফলে বিটকয়েনের পরিবর্তে নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ছে। 'ক্ল্যারিটি অ্যাক্টও' এখনো কেবল কংগ্রেস বিল হিসেবেই রয়ে গেছে। যদি ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ পায়, তবে এই বিলটি আইনে পরিণত না হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং, ক্রিপ্টো মার্কেটের আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনার মৌলিক ভিত্তিগুলো এখনও বেশ প্রশ্নবিদ্ধ। আমরা অস্বীকার করছি না যে, যেকোনো খবরের প্রেক্ষাপটে ক্রিপ্টো অ্যাসেটের মূল্য বেড়ে যেতে পারে—সম্প্রতি মার্কিন ডলারের শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতাই তার প্রমাণ। তবে, বর্তমানে 4 ঘণ্টার টাইমফ্রেমে একটি সম্ভাব্য ডেভিয়েশন ছাড়া আর কোনো টেকনিক্যাল সিগন্যাল দেখা যাচ্ছে না।

ইতোমধ্যে, মার্কিন বিনিয়োগকারী জেসন ক্যালাক্যানিস বলেছেন যে বিটকয়েনের মূল্য হয়তো আর কখনোই নতুন কোনো রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারবে না। তিনি ধারণা করছেন, আগামী ১২ মাসের মধ্যে এই ডিজিটাল স্বর্ণের মূল্য কমে $57,000-এ নেমে আসতে পারে এবং তিনি সতর্ক করেছেন যে, কঠিন সময় কেবল শুরু হয়েছে। ক্যালাক্যানিস ক্রিপ্টো ইটিএফভিত্তিক প্রোডাক্টগুলো থেকে পুঁজি বেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন, যা ২০২৬ সালের অধিকাংশ সময়জুড়ে অব্যাহত ছিল। এটি আরও একটি কারণ, যার ফলে অদূর ভবিষ্যতে বিটকয়েনের মূল্যের টেকসই একটি ঊর্ধ্বমুখী প্রবণতা গঠন করা অত্যন্ত কঠিন হবে। প্রথমত, ২০২৬ সালে ইটিএফ-এ নিট বিনিয়োগপ্রবাহ ইতিবাচকের চেয়ে বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচকই ছিল। দ্বিতীয়ত, অনেক বিশেষজ্ঞের মতে, শীর্ষস্থানীয় এই ক্রিপ্টোকারেন্সির সর্বশেষ মূল্যবৃদ্ধির পেছনে ফিউচারস পজিশনিংয়ের বড় ভূমিকা ছিল—যা দীর্ঘস্থায়ী ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য বেশ দুর্বল ভিত্তি। এছাড়া, স্পট মার্কেটেও এখনো কম চাহিদা বজায় রয়েছে।

ক্যালাক্যানিস আরও উল্লেখ করেছেন যে, একসময় বিটকয়েন হোল্ডাররা অন্যদের কয়েন কিনতে উৎসাহিত করত, কিন্তু এই ফ্ল্যাগশিপ ক্রিপ্টোকারেন্সির প্রতি আগ্রহ কমে আসছে। তিনি বিটকয়েনকে একটি "মৃত নেটওয়ার্ক" বলে অভিহিত করেছেন, যা হোল্ডারদের মূল্য সংরক্ষণ ছাড়া আর কিছুই দেয় না। তিনি বিনিয়োগকারীদের এআই খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন, যা তার মতে মানবজাতির জন্য অনেক বেশি সুবিধা বয়ে আনবে। এই শেষ দাবিটি বিতর্কযোগ্য, কিন্তু বর্তমানে বিটকয়েনের চেয়ে এআই-কে বাস্তবিক অর্থে বেশি কার্যকর বলেই মনে হয়। মনে রাখতে হবে যে, স্টেবলকয়েনগুলো ইতোমধ্যেই ডিজিটাল কারেন্সির মৌলিক কাজটি ভালোভাবেই চালিয়ে যাচ্ছে, যেখানে বিটকয়েন মূলত একটি বিনিয়োগ উপকরণ হিসেবেই রয়ে গেছে যার কোনো অন্তর্নিহিত ভৌত উপযোগিতা নেই।

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

বিটকয়েনের মূল্যের একটি নতুন বুলিশ প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো নির্দিষ্ট ও স্পষ্ট কারণ ছাড়াই একটি পাম্পের মাধ্যমে এই প্রবণতা শুরু হয়েছে, যেমনটি সাধারণত হয়ে থাকে। ফেড সুদের হার কমানো শুরু করেনি এবং ক্ল্যারিটি অ্যাক্ট সংক্রান্ত বিলও পাস হয়নি। তবে, দৈনিক টাইমফ্রেমে স্বল্পমেয়াদে বিটকয়েনের দরপতন হতে পারে, কারণ সর্বশেষ দুটি বিয়ারিশ FVG-তে বিটকয়েনের মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং একটি অর্ডার ব্লক গঠিত হয়েছে। ট্রেডারদের এটাও মনে রাখতে হবে যে, দৈনিক চার্টে সাইডওয়েজ চ্যানেলের বাইরে ব্রেকআউট হয়ে একটি ডেভিয়েশন হতে পারে — হ্যাঁ, একটি গভীর ডেভিয়েশন, কিন্তু তবুও একটি ডেভিয়েশন। যদি তাই হয়, তাহলে বিটকয়েনের মূল্য $70,800-এর দিকে যেতে পারে এবং এমনকি গত বছর শুরু হওয়া নিম্নমুখী প্রবণতা বজায় থাকতে পারে। আমরা মনে করি যে স্বল্পমেয়াদে শর্ট পজিশনই প্রাসঙ্গিক রয়ে গেছে। 4-ঘণ্টার চার্টে লোয়ার এজ থেকে থেকে গঠিত ডেভিয়েশনটি খুব একটা কার্যকর মনে হচ্ছে না; আর 4-ঘণ্টার এই রেঞ্জ থেকে কোনো ব্রেকআউট ঘটলে পুনরায় নিম্নমুখী প্রবণতা শুরু হবে। বিটকয়েনের মূল্য হয়তো আর কখনই রেকর্ড উচ্চতায় ফিরে আসবে না

ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

দৈনিক টাইমফ্রেমে, ইথারিয়ামের টেকনিক্যাল চিত্র নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন ইথারের মূল্যের একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। ট্রেডারদের প্রাথমিকভাবে সাপ্তাহিক চার্টের উপর ভিত্তি করে পজিশন ওপেন করা উচিত, যেখানে ইথারের মূল্য $4,800-এর দিকে যেতে পারে, যা পাঁচ বছরব্যাপী বিদ্যমান একটি সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারি। দৈনিক চার্টে, প্রথম বিয়ারিশ FVG-তে ইথারের মূল্যের উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি; অথচ বিটকয়েনের মূল্য নিজস্ব FVG-তে প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। উল্লেখ্য যে, ইথারের মূল্য বিটকয়েনের মূল্যের সাথে প্রায় ৮০–৯০% ক্ষেত্রে পারস্পারিকভাবে সম্পর্কিত। বিটকয়েনের মূল্যের কারেকশন শুরু হওয়ার সাথে সাথে ইথারেরও দরপতন হয়েছে। তাই, আমরা অদূর ভবিষ্যতে ইথারের দরপতনের আশঙ্কা করছি। ইথারের মূল্যের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হলো প্রায় $2,300 এবং পরবর্তীতে $1,850 এবং $1,391 পর্যন্ত। দৈনিক টাইমফ্রেমে, নিকটতম FVG-তে ইথেরিয়ামের একটি সেল সিগন্যাল গঠিত হয়েছে। বিটকয়েনের ক্ষেত্রে একাধিক সেল সিগন্যাল গঠিত হয়েছে, তাই ইথারের দরপতনের জন্য নিজস্ব কোনো সংকেতের প্রয়োজন নেই। এখন আমাদের কেবল 4 ঘণ্টার চার্টে ফ্ল্যাট রেঞ্জ থেকে বিটকয়েনের মূল্যের বেরিয়ে আসার অপেক্ষা করতে হবে...

চার্টের ব্যাখ্যা

CHOCH—চেঞ্জ অব ক্যারেকটার, ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।

লিকুইডিটি—স্টপ লস এবং পেন্ডিং অর্ডার, যা মার্কেট মেকাররা তাদের পজিশন বিল্ড করার কাজে ব্যবহার করেন।

FVG—ফেয়ার ভ্যালু গ্যাপ: প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া, যার মধ্য দিয়ে মূল্য দ্রুত মুভমেন্ট প্রদর্শন যখন মার্কেটে বায়ার বা সেলার কোনো এক পক্ষ সক্রিয় না থাকে; মূল প্রবণতা বজায় রাখার স্বার্থে মূল্য প্রায়শই এই এরিয়ায় ফিরে আসে এবং সেখানে প্রতিক্রিয়া প্রদর্শন করে।

IFVG—ইনভার্টেড ফেয়ার-ভ্যালু গ্যাপ। এই এরিয়ায় ফিরে আসার সময় মূল্য কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং জোরালো গতিতে তা ব্রেক করে বেরিয়ে যায় এবং পরবর্তীতে বিপরীত দিক থেকে পুনরায় সেই লেভেলটি রিটেস্ট করে।

OB—অর্ডার ব্লক: এমন একটি ক্যান্ডেল যেখানে একজন মার্কেট মেকার লিকুইডিটি সংগ্রহ করতে এবং বিপরীত দিকে একটি পজিশন বিল্ড করতে মার্কেটে এন্ট্রি করেছিলেন।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...