প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ অক্টোবর

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-10-29T08:32:07

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ অক্টোবর

জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 158.01-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল।

গতকাল মার্কিন ডলারের বিপরীতে ইয়েন সাময়িকভাবে দরপতনের শিকার হলেও দ্রুতই ঘুরে দাঁড়ায় এবং আগামীকাল ব্যাংক অফ জাপানের সিদ্ধান্তের অপেক্ষায় স্থিতিশীল অবস্থায় ফিরে আসে। এই সাময়িক দরপতনের কারণ ছিল গত রাতে ফেডারেল রিজার্ভের নেওয়া পদক্ষেপ। ফেডারেল রিজার্ভ সুদের হার ৩.৭৫%–৪.০০%-এর মধ্যে অপরিবর্তিত রেখেছে; তবে ১০–২ ভোটে এই সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ লিসা কুক এবং বেথ হ্যাম্যাক সুদের হার অবিলম্বে ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পক্ষে মত দিয়েছিলেন। কেভিন ওয়ার্শ মার্কিন অর্থনীতিকে শক্তিশালী বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে, তৃতীয় প্রান্তিকের জিডিপি পূর্বাভাস ছাড়িয়ে যেতে পারে। মুদ্রাস্ফীতির বিষয়ে তিনি কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন; তিনি বলেছেন যে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, যার ফলে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর বিষয়ে মার্কেটে বিদ্যমান প্রত্যাশা অটুট রয়েছে। USD/JPY-এর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ, কারণ বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশের হার কমে গেলে মার্কিন ডলারের অন্যতম প্রধান অবলম্বনকে দুর্বল হয়ে যায়।

গতকাল প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রতিবেদনগুলোর ফলাফল মার্কিন ডলারের পক্ষে খুব একটা সহায়ক ছিল না। সেপ্টেম্বরে পণ্য বাণিজ্যের ঘাটতি বেড়ে $134.9 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে পূর্বাভাস ছিল $130.4 বিলিয়ন ডলার এবং আগের মাসে এই ঘাটতির পরিমাণ ছিল $132.1 বিলিয়ন ডলার। পাইকারি পর্যায়ে মজুত পণ্যের পরিমাণ 0.6% বৃদ্ধি পেয়েছে, যা 0.5%-এর পূর্বাভাসের চেয়ে কিছুটা বেশি। অপরিশোধিত তেলের মজুত 1.462 মিলিয়ন ব্যারেল কমেছে; অথচ 0.3 মিলিয়ন ব্যারেল হ্রাসের পূর্বাভাস দেয়া হয়েছিল এবং আগের সপ্তাহে এই হ্রাসের পরিমাণ ছিল 3.061 মিলিয়ন ব্যারেল।

জাপানের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। আজ সকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অক্টোবর মাসে ভোক্তা আস্থা সূচক 35.0-এ দাঁড়িয়েছে, যেখানে 35.1-এ পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল এবং আগের মাসে সূচকটি 35.4 ছিল। এই ফলাফল প্রত্যাশার চেয়ে সামান্য নেতিবাচক হলেও তা মার্কেটে তেমন কোনো প্রভাব ফেলেনি। তবে সপ্তাহের শুরুর দিকের প্রতিবেদনগুলো আরও গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বর মাসে ব্যাংক অফ জাপানের কোর সিপিআই বেড়ে 2.4%-এ পৌঁছেছে, যা 1.9%-এর পূর্বাভাসের চেয়ে বেশি (আগের ফলাফল ছিল 1.8%)। এছাড়া, কর্পোরেট পরিষেবা মূল্য সূচক 3.7%-এ দাঁড়িয়েছে, যা পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ ছিল (আগের মান ছিল 3.5%)। পাশাপাশি, সেপ্টেম্বর মাসে সামগ্রিক মূল্যস্ফীতি 2.1%-এ পৌঁছেছে। এই পরিসংখ্যানগুলো এমন আলোচনার জন্ম দিচ্ছে যে, ব্যাংক অফ জাপান আর চিরকাল নিষ্ক্রিয় থাকতে পারবে না। ১৮ সেপ্টেম্বরের বৈঠকে মূল সুদের হার বাড়ানোর পর বর্তমানে তা ১.২৫%-এ রয়েছে; সেই সিদ্ধান্তটি ৭-২ ভোটে গৃহীত হয়েছিল। ট্রেডাররা ধারণা করছে, আগামীকালকের বৈঠকে সুদহার বাড়ানোর সম্ভাবনা প্রায় ২৫%। ৬ অক্টোবর কাজুও উয়েদা বলেছিলেন যে, মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকির দিকে আগের চেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন। আমার মতে, ব্যাংক অফ জাপানের বৈঠকের আগে USD/JPY কারেন্সি পেয়ার ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে। এখন মূল প্রশ্ন হলো, সংবাদ সম্মেলনে উয়েদার বক্তব্যে কতটা হকিশ বা কঠোর অবস্থান প্রতিফলিত হয়।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ অক্টোবর

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 158.30-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 157.94-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 158.30-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 157.79-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 157.94 এবং 158.30-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 157.79-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 157.49-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 157.94-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 157.79 এবং 157.49-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ অক্টোবর

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...