প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ৩০ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-10-30T05:59:49

৩০ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

৩০ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। অবশ্য, টানা দুই মাস ধরে ইউরোর দরপতনের প্রেক্ষাপটে এটিকে "শক্তিশালী" উত্থান বলা কঠিন; তবুও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইউরোর এই মূল্য বৃদ্ধির বিষয়টি বেশ লক্ষণীয়। উল্লেখ্য যে, গতকাল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকে আর্থিক নীতিমালার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড ভবিষ্যতে মুদ্রানীতি আরও কঠোর করার সম্ভাবনা উড়িয়ে দেননি—এটি এমন একটি বিষয় যা ট্রেডাররা গত কয়েক মাস ধরেই উপেক্ষা করে আসছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রান্তিকের জিডিপি প্রতিবেদনের ফলাফলও প্রত্যাশা ছাড়িয়ে গেছে এবং পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার সূচকটির ফলাফল পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ ছিল, যা প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। এই পরিস্থিতিতে, গতকাল মার্কিন ডলারের মূল্য আরও বৃদ্ধি পেলে তা মোটেও আশ্চর্যজনক হতো না। অথচ ইউরোর মূল্য বৃদ্ধি পেয়েছে, যা আমরা ইতিবাচক হিসেবে দেখছি। কোনো জোরালো কারণ ছাড়াই গত দুই মাস ধরে ইউরোর দরপতন হয়েছে এবং ট্রেডাররা কার্যত যেকোনো ইতিবাচক খবরকেই উপেক্ষা করে এসেছে। বর্তমানে এই কারেন্সি পেয়ারের মূল্য মোটামুটি 1.1114 থেকে 1.1267-এর মধ্যে অবস্থিত একটি সাইডওয়েজ রেঞ্জে অবস্থান করছে, তবে ইউরোর মূল্যের এই উত্থানকে নতুন একটি প্রবণতা শুরুর প্রাথমিক ধাপ হিসেবে মনে হতে পারে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

৩০ অক্টোবর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে বেশ কয়েকটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ফেডারেল রিজার্ভ এবং ইসিবির বৈঠকের ফলাফলের প্রভাবে সারাদিনই এই পেয়ারের মূল্যের অস্থিরতা অব্যাহত ছিল। আমাদের মতে, ইসিবির বৈঠকের ঠিক আগে অথবা যুক্তরাষ্ট্রের জিডিপি ও মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশের আগে প্রাপ্ত ট্রেডিং সিগন্যাল কাজে লাগানো ঝুঁকিপূর্ণ ছিল। তাই নতুন ট্রেডারদের কাছে মার্কেটের পরিস্থিতি স্পষ্ট হওয়ার পর, কেবল সর্বশেষ বাই সিগন্যালটি কাজে লাগানোই বাস্তবসম্মত সিদ্ধান্ত ছিল।


শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এখনও EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে, যা পূর্ণাঙ্গ প্রবণতার রূপ নিয়েছে, যদিও সাইডওয়েজ রেঞ্জের মধ্যেই মুভমেন্ট দেখা যাচ্ছে; সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোর মূল্যের কার্যকর কোনো কারেকশন হতে দেখা যায়নি, তবে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, টানা এক মাস ধরে এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হয়েছে।

শুক্রবার, এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 এরিয়া থেকে রিবাউন্ড করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1104–1.1114-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 এরিয়ার উপর থাকা অবস্থায় সেশন ক্লোজ হলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1267–1.1275-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, 1.1655–1.1665। শুক্রবার জার্মানিতে তৃতীয় প্রান্তিকের জিডিপি, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে; ইউরোজোনেও জিডিপি ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। যুক্তরাষ্ট্রে আজ কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না। ইউরোপে প্রকাশিতব্য এই প্রতিবেদনগুলোর ফলাফলের প্রভাবে মার্কেটে অস্থিরতা বেড়ে যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...