প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ২ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-02T07:12:38

২ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

২ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার GBP/USD পেয়ারের মূল্য কিছুটা কমেছে, তবে তার আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গঠিত ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল। আমরা আগেই উল্লেখ করেছি যে, ইউরোর তুলনায় পাউন্ডের স্টার্লিংয়ের মূল্যের বর্তমানে অনেক বেশি যৌক্তিক মুভমেন্ট দেখা যাচ্ছে ও টেকনিক্যাল নিয়ম মেনে চলছে। পাউন্ডের ট্রেডাররা ইতিবাচক মৌলিক ভিত্তিগুলোকে উপেক্ষা করছে না এবং হায়ার টেকনিক্যাল চিত্রকে যথাযথভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। এই টেকনিক্যাল কাঠামোর কারণেই ঘন্টাভিত্তিক চার্টে প্রায় 1.3150 লেভেল থেকে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পেরেছে। আমাদের ধারণা, অধিকাংশ পরিস্থিতিতেই পাউন্ড স্টার্লিংয়ের এই অগ্রযাত্রা অব্যাহত থাকতে পারে। দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমে ক্ষেত্রে, এই কারেন্সি পেয়ারের মূল্য এখনও একটি সাইডওয়েজ চ্যানেলের মধ্যে রয়েছে; তাই নিম্নমুখী লেভেলগুলো অতিক্রম করার পর এই পেয়ারের মূল্য উক্ত চ্যানেলের আপার বাউন্ডারির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে—যার নিকটতম আপার বাউন্ডারি প্রায় 1.3650 লেভেলে অবস্থিত। এছাড়া, ব্যাংক অফ ইংল্যান্ড এই সপ্তাহে মূল সুদের হার বাড়াতে পারে বলে আশা করা হচ্ছে, যা পাউন্ড স্টার্লিংয়ের মূল্য বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি মনে রাখা প্রয়োজন যে, আগামীকাল যুক্তরাষ্ট্রে কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শুক্রবার যুক্তরাষ্ট্রে শ্রমবাজার বিষয়ক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে—সব মিলিয়ে এই সপ্তাহে মার্কেট বেশ অস্থির থাকতে পারে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

২ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে, তিনটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল। এই পেয়ারের মূল্য 1.3380–1.3386 এরিয়া থেকে তিনবার বাউন্স করে, যা প্রতিবারই নতুন ট্রেডারদের লং পজিশন ওপেন করার সুযোগ করে দেয়। প্রথম দুটি সিগন্যাল একই রকম ছিল; তৃতীয় সিগন্যালটি সেশনের একেবারে শেষ পর্যায়ে আসায় সেটিকে উপেক্ষা করা যেত। সত্যিকার অর্থে, একজন ট্রেডার হয়তো কেবল একটি লং পজিশন ওপেন করতে পারতেন এবং মুনাফা অর্জনের জন্য সেটিকে ম্যানুয়ালি ক্লোজ করার প্রয়োজন হতো।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের মূল্য উল্লেখযোগ্য স্থিতিশীলতা প্রদর্শন করেছে এবং এখন ইউরোর মূল্যের তুলনায় পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হওয়ার দৃঢ় সম্ভাবনা তৈরি হয়েছে। অধিকাংশ চার্টের টেকনিক্যাল চিত্র অনুযায়ী পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মার্কিন ডলারের ওভারবট কন্ডিশন—সবকিছুই GBP/USD-এর মূল্যবৃদ্ধির অনুকূলে রয়েছে।

সোমবার, এই পেয়ারের মূল্য আবারও 1.3380–1.3386 এরিয়ার নিচে স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380–1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য আবারও 1.3380–1.3386 এরিয়া থেকে বাউন্স করলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3456–1.3476-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641। সোমবার যুক্তরাজ্যে উল্লেখযোগ্য কোনো প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই; অন্যদিকে যুক্তরাষ্ট্রে আইএসএম ম্যানুফ্যাকচারিং সূচক প্রকাশিত হবে, যেটির ফলাফল মার্কেটে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...