প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাবে এশিয়ার স্টক মার্কেটগুলোতে চিপ খাতভিত্তিক স্টকের দরপতন

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-03T09:13:08

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাবে এশিয়ার স্টক মার্কেটগুলোতে চিপ খাতভিত্তিক স্টকের দরপতন

আজ এশিয়ার স্টক মার্কেটগুলোতে দরপতন ঘটেছে; MSCI এশিয়া-প্যাসিফিক সূচক প্রায় 1.1% হ্রাস পেয়েছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক 3%-এরও বেশি দরপতনের শিকার হয়েছে, আর স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্স—উভয় কোম্পানির শেয়ারের 4%-এর বেশি দরপতন হয়েছে। তাইওয়ানের স্টক সূচক 3.6% এবং চীনের CSI 300 সূচক 0.1% হ্রাস পেয়েছে। জাপানের স্টক মার্কেট ছুটির কারণে বন্ধ ছিল। যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্টক ফিউচার সূচকগুলোও নিম্নমুখী ছিল।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাবে এশিয়ার স্টক মার্কেটগুলোতে চিপ খাতভিত্তিক স্টকের দরপতন

যুক্তরাষ্ট্র থেকে এই চাপের সূত্রপাত হয়েছে। ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর ইনডেক্স টানা তৃতীয় দিনের মতো বড় দরপতনের শিকার হয়েছে—এই সময়ের মধ্যে সূচকটি প্রায় 12% হ্রাস পেয়েছে। অন্যদিকে, নাসডাক 100 সূচক সাম্প্রতিক সর্বোচ্চ লেভেল থেকে 10%-এরও বেশি দরপতনের শিকার হয়েছে, যা একটি টেকনিক্যাল পুলব্যাকের ফলাফল বলে মনে হচ্ছে। এর ফলে বিনিয়োগকারীরা এআই খাতনির্ভর পোর্টফোলিওতে নিজেদের বিনিয়োগ কমিয়ে ফেলছেন। সেমিকন্ডাক্টর খাতের ওপর নির্ভরশীলতার কারণে দক্ষিণ কোরিয়ার স্টক মার্কেটে এর প্রভাব সবার আগে অনুভূত হচ্ছে।

আসন্ন সূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আজ মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে; এরপর সেপ্টেম্বরের 'JOLTS ডেটা প্রকাশিত হবে, যা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জবলেস ক্লেইমস বা বেকার ভাতার প্রাথমিক আবেদনের পরিসংখ্যান প্রকাশিত হবে, যা বহু বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। আর শুক্রবার মাসিক কর্মসংস্থান প্রতিবেদন সংক্রান্ত প্রকাশিত হবে। অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরে প্রায় 65,000 নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে এবং বেকারত্বের হার 4.2%-এ বজায় থাকতে পারে। উল্লেখ্য, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান 29,000 বৃদ্ধি পেয়েছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষাপটে, সোমবার শুরুর দিকে প্রায় 8% দরপতনের পর ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য 1.7% শতাংশ বেড়ে প্রতি ব্যারেল $106.53-এ দাঁড়িয়েছে। ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন যে, দেশটির সর্বোচ্চ নেতা আলোচনার ক্ষেত্রে সরকারের কর্তৃত্ব সম্প্রসারিত করেছেন; অন্যদিকে ট্রাম্প কূটনৈতিক সমাধানে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। তা সত্ত্বেও, সামরিক সংঘাত নবম মাসে গড়িয়েছে, যা মার্কেটকে অস্থির করে রেখেছে এবং জ্বালানি তেলের মূল্যের সংবেদনশীলতা বাড়িয়ে দিয়েছে।

জ্বালানি তেলের দরপতন ঘটায় স্বর্ণ ঘুরে দাঁড়াতে পেরেছে। সোমবার মূল্যবান ধাতুটির দর 1.9% বেড়েছে, যা গত দুই মাসের মধ্যে সেরা পারফরম্যান্স; বর্তমানে এটির মূল্য প্রতি আউন্স $3,950-এর কাছাকাছি অবস্থান করছে। অক্টোবরে স্বর্ণের প্রায় 6.8% দরপতন ঘটেছে এবং $4,000-এর নিচে নেমে গেছে। রুপার দর প্রতি আউন্স $50.23-এর কাছাকাছি রয়েছে।

আমি একটি উদ্বেগপূর্ণ সপ্তাহের আশঙ্কা করছি, যেখানে চিপভিত্তিক স্টক চাপের মুখেই থাকবে—অন্তত যতক্ষণ না এআই খাতে করা বিনিয়োগ থেকে সুফল পাওয়ার বিষয়ে আরও স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তাই, আগামী দিনগুলোতে এশীয় স্টক মার্কেটে এবং প্রযুক্তি খাতে অস্থিরতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাবে এশিয়ার স্টক মার্কেটগুলোতে চিপ খাতভিত্তিক স্টকের দরপতন

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী S&P 500 সূচকের বায়ারদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের $7,544-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করানো। এটি আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত করবে এবং $7,574-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। সূচকটির দর $7,607-এর উপর ধরে রাখাও বায়ারদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে দরপতন হয়, তাহলে সূচকটির দর $7,518-এ থাকা অবস্থায় বায়ারদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $7,495-এ নেমে যেতে পারে এবং $7,474 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...