ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.12646-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য মাত্র 5 পয়েন্ট বৃদ্ধি পায়।
গতকাল সেশনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে আশাবাদী ছিলাম, কিন্তু প্রকাশিত অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফলে সার্বিক পরিস্থিতি। মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দরপতন ঘটেছে, কারণ ইউরোপের তুলনায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনগুলোর ফলাফল ছিল অনেক বেশি ইতিবাচক ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার সংক্রান্ত পরিসংখ্যানের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক ছিল। বিশ্লেষকদের ৬৭,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টির পূর্বাভাসের বিপরীতে, অক্টোবরে বেসরকারি খাতে ৮৬,০০০ কর্মসংস্থান তৈরি হয়েছে। এই ফলাফল প্রমাণ করে যে, কোম্পানিগুলো এখনো সক্রিয়ভাবে কর্মী নিয়োগ অব্যাহত রেখেছে। এটি মার্কিন ডলারের জন্য একটি সহায়ক বিষয়; কারণ কর্মীদের চাহিদা বজায় থাকলে ফেডারেল রিজার্ভের জন্য সুদের হার বাড়িয়ে যাওয়ার সুযোগ অনেক বেড়ে যায়।
আজ দিনের প্রথমার্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে, যদিও মূল প্রতিবেদনগুলো সন্ধ্যার দিকে প্রকাশিত হবে। জার্মানির শিল্প খাতের অর্ডার ৪.৯% বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে, ফ্রান্সের শিল্প উৎপাদন ০.৪% বাড়তে পারে, ইতালির খুচরা বিক্রয় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে এবং ইউরোজোনে প্রডিউসার প্রাইস ইনডেক্স (PPI) বা উৎপাদক মূল্য সূচক প্রকাশিত হবে। এর মধ্যে PPI-এর দিকেই ট্রেডারদের নজর সবচেয়ে বেশি, কারণ উৎপাদক পর্যায়ে দাম বাড়লে তা সাধারণত ভোক্তা পর্যায়েও দাম বাড়িয়ে দেয়, যা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। বার্ষিক ভিত্তিকে উৎপাদক পর্যায়ে মূল্যবৃদ্ধির হার ৮.২% থেকে বেড়ে ১০.৯%-এ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সূচকের মান বেশি হলে তা মুদ্রানীতি আরও কঠোর হওয়ার প্রত্যাশাকে শক্তিশালী করবে।
সন্ধ্যাবেলা ক্রিস্টিন লাগার্ড এবং জোয়াকিম নাগেলের বক্তব্য অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে লাগার্ড বলেছিলেন যে, বড় ধরনের কোনো পরিবর্তন না ঘটলে মুদ্রানীতির গতিপথ স্পষ্ট রয়েছে। আজকের মন্তব্যগুলো সম্ভবত এই অবস্থানকেই আরও সুদৃঢ় করবে। এ ধরনের পূর্বাভাসযোগ্যতা সাধারণত মার্কেটকে শান্ত রাখে এবং ইউরোর জন্য বাড়তি সমর্থন জোগাতে পারে। ধারণা করা হচ্ছে, মার্কিন ট্রেডিং সেশন শুরু হওয়া পর্যন্ত ক্রেতাদের কাছে ইউরোর চাহিদা বজায় থাকবে, যেখানে উৎপাদক মূল্য সূচক (প্রডিউসার প্রাইস ডেটা) সংক্রান্ত প্রতিবেদন মূল নির্দেশক হিসেবে কাজ করবে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1305-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1270-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1305-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে।
গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1255-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1270 এবং 1.1305-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল
পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1255-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1228-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে।
গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1270-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1255 এবং 1.1228-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।