প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ক্ল্যারিটি অ্যাক্টের পরিবর্তে ডেমোক্র্যাটরা নিজস্ব ক্রিপ্টো বিলের খসড়া তৈরি করছেন

parent
Crypto Analysis:::2026-11-05T07:55:52

ক্ল্যারিটি অ্যাক্টের পরিবর্তে ডেমোক্র্যাটরা নিজস্ব ক্রিপ্টো বিলের খসড়া তৈরি করছেন

গতকাল নতুন একটি খবর প্রকাশিত হয়েছে: মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের ডেমোক্র্যাটরা ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণের জন্য নিজস্ব একটি বিল তৈরির প্রস্তুতি নিচ্ছেন। এটি বর্তমানে থমকে থাকা ক্ল্যারিটি অ্যাক্ট-এর বিকল্প হিসেবে কাজ করবে—এই ধরনের পদক্ষেপ সিনেটে ওই বিলটির ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে।

ক্ল্যারিটি অ্যাক্টের পরিবর্তে ডেমোক্র্যাটরা নিজস্ব ক্রিপ্টো বিলের খসড়া তৈরি করছেন

এই প্রস্তাবটি ম্যাক্সিন ওয়াটার্সের ২০২৫ সালে উত্থাপিত সংশোধনীগুলোর (যা কংগ্রেস গ্রহণ করেনি) ওপর ভিত্তি করে তৈরি হবে। এতে সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে আগে থেকেই আলোচনা হওয়া বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, যাতে নতুন করে সবকিছু শুরু করতে না হয়। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে; কোনো চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়নি। এই উদ্যোগটি ২০২৭ সালের ৩রা জানুয়ারি শুরু হতে যাওয়া পরবর্তী কংগ্রেসকে লক্ষ্য করে নেওয়া হয়েছে।

আলোচনাধীন বিধানগুলো অনুযায়ী ক্রিপ্টো খাতের তদারকির ক্ষমতা CFTC-এর হাত থেকে সরিয়ে SEC-এর কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। এটি ক্ল্যারিটি বিলটির সম্পূর্ণ বিপরীত; বিলটি ১৭ জুলাই, ২০২৫-এ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ২৯৪–১৩৪ ভোটে পাস হয়েছিল এবং তাতে CFTC-কে কেন্দ্র করে নমনীয় কাঠামো প্রস্তাব করা হয়েছিল। ডেমোক্র্যাটদের খসড়াতে SEC-এর ভূমিকাকে শক্তিশালী করা হয়েছে—যা সংস্থাটির জন্য এবং ডেমোক্র্যাটদের জন্য একটি বড় জয়—এবং এটি ক্ল্যারিটি অ্যাক্টের প্রবক্তা ও শিল্পসংশ্লিষ্ট সেই পক্ষগুলোর অবস্থানকে দুর্বল করে দেবে, যারা তুলনামূলক শিথিল নিয়ন্ত্রণ কাঠামোর প্রত্যাশা করেছিল। বিবেচনার অধীনে থাকা আর একটি বিতর্কিত বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য ফেডারেল কর্মকর্তাদের ক্রিপ্টো-সংক্রান্ত কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করা।

এই সময় নির্বাচনের বিষয়টি সুপরিকল্পিত। ৩রা নভেম্বর ডেমোক্র্যাটরা হাউস এবং সিনেট—উভয়েরই নিয়ন্ত্রণ গ্রহণ করায়, তারা এখন আর বিরোধী অবস্থানে থেকে কাজ করবেন না, বরং তারাই আলোচনার বিষয়বস্তু বা এজেন্ডা নির্ধারণ করবেন। ওয়াটার্স, যিনি এর আগে ক্ল্যারিটি অ্যাক্টকে ক্রিপ্টো খাতের প্রতি অতিরিক্ত পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছিলেন, তিনি পুনরায় হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির চেয়ারপারসন হিসেবে ফিরে আসতে পারেন। গ্যালাক্সি ডিজিটাল ২০২৬ সালে ক্ল্যারিটি অ্যাক্ট পাস হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে এনেছে; আর কংগ্রেসের নতুন গঠন বিন্যাস এই নিরাশাবাদী দৃষ্টিভঙ্গিকে আরও জোরালো করে তুলেছে।

রিপাবলিকানরা ইতোমধ্যেই এই পদক্ষেপটিকে একটি দলীয় বিল হিসেবে খারিজ করে দিয়েছেন। তাদের মতে, এটি কোনো টেকসই নিয়ন্ত্রণ কাঠামো তৈরির পরিবর্তে ডেমোক্র্যাটিক নীতিগত এজেন্ডাকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছে। এখানে হিসাব-নিকাশ গুরুত্বপূর্ণ: যে বিল উভয় দলের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা ছাড়া প্রেসিডেন্টের কাছে পৌঁছায়, সেটি ভেটোর মুখে পড়ার ঝুঁকিতে থাকে—আর ট্রাম্প নিজেও ভেটো প্রয়োগের ইঙ্গিত দিয়ে রেখেছেন। ভেটো বাতিল করতে হলে উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থনের প্রয়োজন হয়, যা ডেমোক্র্যাটদের নেই। এর অর্থ হলো, ট্রাম্পকে লক্ষ্য করে রাখা এই ধারাটি চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে টিকে থাকার চেয়ে বরং দরকষাকষির একটি হাতিয়ার হিসেবেই বেশি কাজ করছে।

অদূর ভবিষ্যতে ক্রিপ্টো মার্কেটের কাঠামো বিষয়ক কোনো সমন্বিত আইন প্রণীত হবে বলে মনে হয় না। বরং, SEC-কেন্দ্রিক ডেমোক্র্যাটিক খসড়া এবং CFTC-কেন্দ্রিক রিপাবলিকান প্রস্তাবের মধ্যে দীর্ঘস্থায়ী আলোচনা চলতে পারে বলে ধারণা করছি। ক্রিপ্টো মার্কেটের প্রেক্ষাপটে এর অর্থ হলো, সতর্ক মনোভাবের মাঝে কোনো গুরুত্বপূর্ণ মুভমেন্টের সম্ভাবনা আরও বিলম্বিত হতে পারে। ফলে, বিটকয়েনের মূল্য সম্ভবত $76,000 থেকে $82,000-এর সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। একই সঙ্গে, নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনার পরিবর্তে ইটিএফ থেকে মূলধন বহির্গমন এবং বাইন্যান্স হ্যাকিংয়ের পরবর্তী প্রভাবই খবরের শিরোনামে প্রাধান্য পেতে থাকবে।

টেকনিক্যাল বিশ্লেষণ ও পরামর্শ

ক্ল্যারিটি অ্যাক্টের পরিবর্তে ডেমোক্র্যাটরা নিজস্ব ক্রিপ্টো বিলের খসড়া তৈরি করছেন

বিটকয়েন

ক্রেতারা বর্তমানে বিটকয়েনের মূল্যকে $81,700-এর লেভেলে ফেরানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার ফলে এটির মূল্য সরাসরি $83,000 পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং $84,500-এ পৌঁছানোর সম্ভাবনা উন্মুক্ত হবে; এই লেভেল ব্রেক করে মূল্য ঊর্ধ্বমুখী হলে মার্কেটে পুনরায় বুলিশ প্রবণতা শুরু হয়েছে বলে সংকেত পাওয়া যাবে। দরপতনের ক্ষেত্রে বিটকয়েনের মূল্য $79,900-এ থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হবে বলে আশা করা হচ্ছে রয়েছে। বিটকয়েনের মূল্য ঐ এরিয়ার নিচে নেমে গেলে এটির মূল্য দ্রুত $78,500-এর দিকে নেমে যেতে পারে এবং পরবর্তীতে $76,900 পর্যন্ত দরপতন হতে পারে।

ক্ল্যারিটি অ্যাক্টের পরিবর্তে ডেমোক্র্যাটরা নিজস্ব ক্রিপ্টো বিলের খসড়া তৈরি করছেন

ইথেরিয়াম

ইথেরিয়ামের মূল্য $2,438-এর উপরে স্থিতিশীল হলে সরাসরি $2,508 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। পরবর্তীতে ইথেরিয়ামের মূল্য $2,600-এর দিকে যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে সেটি বুলিশ প্রবণতা শক্তিশালী হওয়ার এবং ক্রেতাদের আগ্রহ ফিরে আসার সংকেত হিসেবে বিবেচিত হবে। দরপতনের ক্ষেত্রে মূল্য $2,383-এ থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হবে বলে প্রত্যাশা করা যায়। ঐ এরিয়ার নিচে নেমে গেলে ETH-এর মূল্য দ্রুত $2,312-এর দিকে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে $2,241 পর্যন্ত দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।

চার্টে কী কী রয়েছে

  • লাল লাইনগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো নির্দেশ করে, যেখানে মূল্যের মুভমেন্ট থেমে যেতে পারে বা তীব্র প্রতিক্রিয়া শুরু হতে পারে।
  • সবুজ লাইনটি 50‑দিনের মুভিং এভারেজ নির্দেশ করে।
  • নীল লাইনটি 100‑দিনের মুভিং এভারেজ নির্দেশ করে।
  • লাইম লাইনটি 200‑দিনের মুভিং এভারেজ নির্দেশ করে।

মূল্য এই মুভিং এভারেজগুলোর যেকোনোটি টেস্ট বা ক্রস করলে প্রায়শই মুভমেন্ট থেমে যায় বা মার্কেটে নতুন মুভমেন্ট শুরু হয়।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...