প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৬ নভেম্বর

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-06T09:40:35

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৬ নভেম্বর

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3474-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। তবে এই পেয়ারের মূল্য মাত্র 10 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

গতকাল ব্যাংক অফ ইংল্যান্ড ট্রেডারদের প্রত্যাশা অনুযায়ী সব পদক্ষেপ গ্রণ করেছে, এমনকি তার চেয়েও কিছুটা বেশি পদক্ষেপ গ্রহণ করেছে। সুদের হার বাড়িয়ে 4.00% করা হয়েছে এবং ভোটাভুটির ফলাফলে ৯-০-০ ব্যবধানে এই সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই ছিল প্রথম সর্বসম্মত সিদ্ধান্ত। তা সত্ত্বেও, মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন ঘটেছে। এর কারণ হলো, সুদের হার বৃদ্ধির বিষয়টি আগেই ট্রেডারদের মূল্যায়নে অন্তর্ভুক্ত ছিল, অন্যদিকে মার্কিন ডলার শক্তিশালী সহায়তা পেয়েছে। যুক্তরাষ্ট্রে জবলেস ক্লেইমসের সংখ্যা 189,000 ছিল, যা 197,000-এর পূর্বাভাসের তুলনায় কম। এছাড়া, তৃতীয় প্রান্তিকে শ্রম উৎপাদনশীলতা 3.6% বৃদ্ধি পেয়েছে, যেখানে প্রত্যাশা ছিল 2.8%। এসব প্রতিবেদনের পাশাপাশি ফেডারেল রিজার্ভের কর্মকর্তা বেথ হ্যাম্যাক মুদ্রানীতি কঠোর করার প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেছেন।

আজও ব্রিটিশ পাউন্ড মার্কিন ডলারের বিপরীতে দরপতনের শিকার হচ্ছে। দিনের প্রথমার্ধে যে প্রতিবেদনগুলো প্রকাশের কথা রয়েছে তার মধ্যে রয়েছে 'লয়েডস হাউস প্রাইস ইনডেক্স'—তবে পূর্বাভাস অনুযায়ী এতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া ব্যাংক অফ ইংল্যান্ডের মনিটারি পলিসি কমিটির সদস্য হিউ পিলের বক্তব্য অনুষ্ঠিত হবে। তার কাছ থেকে নতুন কোনো ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা কম, কারণ মুদ্রানীতির ব্যাপারে তাঁর হকিশ বা কঠোর অবস্থান সর্বজনবিদিত। গতকাল বেইলির বক্তব্যেও একইরকম হকিশ না কঠোর অবস্থান ফুটে উঠেছিল; যা থেকে বোঝা যায়, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের আত্মবিশ্বাসী মন্তব্যও বর্তমানে পাউন্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ জাগিয়ে তোলার জন্য যথেষ্ট নয়। আমার মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের কোনো খবরই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনাবলীর প্রভাবকে ছাপিয়ে যাওয়ার মতো শক্তিশালী নয়।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৬ নভেম্বর

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3446-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3431-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3446-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ যুক্তরাজ্যে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: ACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3420-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3431 এবং 1.3446-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3420-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিচের দিকে নামলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3403-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3431-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3420 এবং 1.3403-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৬ নভেম্বর

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...