ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3395-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের লং পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। তবে, মাত্র 5 পয়েন্ট মূল্য বৃদ্ধির পরই পাউন্ডের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়।
গত শুক্রবার মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড চাপের মুখে পড়ে; এমনকি ব্যাংক অফ ইংল্যান্ডের নেওয়া সিদ্ধান্তও পাউন্ডের দরপতন ঠেকাতে পারেনি। বৃহস্পতিবার যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক সর্বসম্মতভাবে (৯-০-০ ভোটে) সুদের হার বাড়িয়ে 4.00% নির্ধারণ করে। তবে অ্যান্ড্রু বেইলি তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে জানান যে, পরবর্তী পর্যায়ে সুদের হার তখনই বাড়ানো সম্ভব হবে যদি জ্বালানির মূল্য আগের পর্যায়ে ফিরে আসে। সার্বিক পরিস্থিতি অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর 50% সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে—অর্থাৎ সুদের হার বাড়তে পারে আবার নাও বাড়তে পারে। ফলে পাউন্ড তেমন কোনো সহায়তা পায়নি। এর পরপরই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, নন-ফার্ম পেরোল 165,000 বেড়েছে, যেখানে 65,000 বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল এবং আগের মাসে এই সংখ্যা 60,000 ছিল। বেকারত্বের হার কমে 4.1%-এ নেমে এসেছে এবং মাসিক মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে 0.4%-এ, যা 0.3% বৃদ্ধির প্রত্যাশার চেয়ে বেশি। এই প্রতিবেদনগুলো র ফলাফল ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির প্রত্যাশা আরও জোরালো করে তোলে; ফলে ব্যাংক অফ ইংল্যান্ডের সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব ছাপিয়ে মার্কিন ডলারের চাহিদা বেড়ে যায়। এছাড়া, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ প্রতিবেদনগুলোর ফলাফলও হতাশাজনক ছিল। অক্টোবরে 'লয়েডস হাউস প্রাইস ইনডেক্স' (আবাসন মূল্য সূচক) আগের মাসের তুলনায় 0.6% এবং বার্ষিক ভিত্তিতে 1.2% হ্রাস পেয়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক নেতিবাচক ফলাফল। এটি স্পষ্ট করে যে, উচ্চ ঋণ গ্রহণের ব্যয় দেশটির আবাসন খাতের ওপর কতটা চাপ সৃষ্টি করছে।
চলতি সপ্তাহের প্রথমার্ধে পাউন্ডের ট্রেডাররা 'অপেক্ষা এবং পর্যবেক্ষণের' অবস্থান গ্রহণ করেছে। যুক্তরাজ্য থেকে কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের কথা নেই, তাই পুরো মনোযোগ এখন অ্যান্ড্রু বেইলির বক্তব্যের দিকে রয়েছে। তবে, ট্রেডাররা তাঁর কাছ থেকে খুব একটা নতুন বা গুরুত্বপূর্ণ সংকেত পাওয়ার আশা করছে না। সুতরাং, বেইলির পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত না এলে অথবা মার্কিন ডলার দুর্বল না হলে, GBP/USD পেয়ারের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3407-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3386-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3407-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র কারেকটিভ রিবাউন্ডের অংশ হিসেবে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3369-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3386 এবং 1.3407-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3369-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিচের দিকে নামলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3348-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3386-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3369 এবং 1.3348-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।