প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১০ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-10T06:30:39

১০ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১০ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্য বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে, যার পেছনে সম্ভবত বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রশমনই মূল কারণ হিসেবে কাজ করেছে। উল্লেখ্য যে, কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে কিছুটা পরিবর্তন এসেছে। ওয়াশিংটন এখন ইরানের ক্ষেত্রে কিছু ছাড় দিতে প্রস্তুত এবং নতুন করে কোনো হামলা চালানোর কোনো অভিপ্রায়ও তাদের নেই। অন্যদিকে, তেহরানও পারমাণবিক কর্মসূচী বিষয়ে কিছু ছাড় দেওয়ার আগ্রহ দেখাচ্ছে; যার মানে, শেষ পর্যন্ত এই সংঘাত হয়তো কোনো কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যেতে পারে। সংঘাত শুরুর নয় মাস পর ফরেক্স মার্কেট ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রতি খুব বেশি সংবেদনশীল থাকবে—এমনটা হওয়ার সম্ভাবনা কম, যদিও মার্কেটে যে একেবারই প্রতিক্রিয়া দেখা যাবে না, তা নিশ্চিত করে বলা যায় না। এটিও লক্ষণীয় যে, ইউরোর তুলনায় ব্রিটিশ পাউন্ডের মূল্য সাধারণত অনেক বেশি অনুমানযোগ্যভাবে ওঠানামা করে, তাই এর মূল্যবৃদ্ধিকে চলমান প্রবণতার অংশ হিসেবে দেখা যেতে পারে। তবে শুক্রবার এই পেয়ারের মূল্য ট্রেন্ডলাইন ব্রেক করে নিম্নমুখী হয়েছ, যার ফলে এই সপ্তাহে নতুন করে দরপতন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যুক্তরাষ্ট্রে অক্টোবরের কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) বা ভোক্তা মূল্য সূচক প্রকাশিত হবে। যদি এই সূচকের ফলাফল পূর্বাভাস ছাড়িয়ে যায়, তবে মার্কিন ডলারের দর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

১০ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবার 5-মিনিটের টাইমফ্রেমে একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় ট্রেডিং সেশনের একেবারে শুরুতে, এই পেয়ারের মূল্য 1.3380–1.3386 লেভেলের উপরে উঠে আসে, যা ট্রেডারদের লং পজিশন ওপেন করার সুযোগ করে দেয়। দিন শেষে, এই কারেন্সি পেয়ারের মূল্য অন্তত 30–35 পয়েন্ট বৃদ্ধি পায়, যা মুনাফা হিসেবে অর্জন করা সম্ভব ছিল।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার গঠন সম্পন্ন হয়েছে। ব্রিটিশ পাউন্ড মূলত ইউরোর তুলনায় অনেক বেশি সুসংহতভাবে ট্রেড করছে এবং সেই কারণে কারেকশন শেষ হলে পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার দৃঢ় সম্ভাবনা রয়েছে। প্রায় সকল টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী ব্রিটিশ কারেন্সির আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমের সাইডওয়েজ চ্যানেলগুলোতে এই পেয়ারের উল্লেখযোগ্য দরপতনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মঙ্গলবার, এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়া থেকে রিবাউন্ড করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380–1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 লেভেলের উপর কনসলিডেট বা স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3587–1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, এবং 1.3631–1.3641। মঙ্গলবার যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না, তবে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যা এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে, মার্কিন ট্রেডিং সেশনের সময় এই কারেন্সি পেয়ারের মূল্যের উচ্চমাত্রার অস্থিরতা দেখা যেতে পারে। অক্টোবরে যদি মুদ্রাস্ফীতির হার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি বেড়ে যায়, কেবল তখনই মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...