প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১০ নভেম্বর

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-10T08:12:41

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১০ নভেম্বর

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1198-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর লং পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 1.1217-এর লক্ষ্যমাত্রার দিকে বৃদ্ধি পায়।

শুক্রবার প্রকাশিত মার্কিন শ্রমবাজার বিষয়ক প্রতিবেদন প্রকাশের পর ইউরোর যে দরপতন হয়েছিল, গতকাল তা কাটিয়ে ওঠার প্রক্রিয়া অব্যাহত ছিল। ওই প্রতিবেদনে দেখা যায়, দেশটিতে ৬৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির পূর্বাভাসের বিপরীতে প্রকৃতপক্ষে ১ লাখ ৬৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বেকারত্বের হার কমে ৪ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। সন্ধ্যার দিকে ফেডারেল রিজার্ভের দুজন কর্মকর্তা এমন কিছু মন্তব্য করেন যা মূলত মার্কিন ডলারের দর বৃদ্ধিতে সহায়তা করে, তবে ইউরো সেই চাপও সামলে নিতে সক্ষম হয়। বার্কিন এবং গুলসবি—ফেডের উভয় কর্মকর্তাই উচ্চ দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতির ব্যাপারে সতর্ক করেন।

আজ দিনের প্রথমার্ধে ইউরোজোনে কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না, তাই সার্বিক পরিস্থিতির আরও উন্নতির সম্ভাবনা থেকে যাচ্ছে। অর্থনৈতিক প্রতিবেদনের অনুপস্থিতিতে ট্রেডাররা এখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের দিকে মনোযোগী হচ্ছে, যেক্ষেত্রে ইউরোর অবস্থানের পক্ষে অনুকূল। উল্লেখ্য যে, বর্তমানে ইসিবির সুদের হার ২.৫০ শতাংশে রয়েছে এবং বিশ্লেষকরা প্রত্যাশা করছে যে, ১৭ ডিসেম্বরের বৈঠকে এটি আরও বেড়ে ২.৭৫ শতাংশে পৌঁছাবে। এদিকে, সেপ্টেম্বর মাসে ইউরোজোনে মুদ্রাস্ফীতির হার ৩.৮ শতাংশ থাকলেও, অক্টোবর মাসে তা বেড়ে ৪.০ শতাংশে দাঁড়িয়েছে।

ট্রেডারদের প্রভাবিত করতে পারে এমন আরেকটি বিষয় হলো—ক্রিস্টিন লাগার্ডের উত্তরসূরি কে হবেন। ইসিবির প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি শেষ হবে। গতকাল অর্থমন্ত্রীরা এই পদের সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে আলোচনা করেছেন এবং ২৬–২৭ নভেম্বর ইউরোপীয় ইউনিয়নের নেতারা আবারও বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ক্লাস নট, যাঁকে হকিশ বা কঠোর মুদ্রানীতির সমর্থক হিসেবে বিবেচনা করা হয়, এবং পাবলো হার্নান্দেজ দে কস, যাঁকে সাধারণত ডোভিশ বা নমনীয় মুদ্রানীতির সমর্থক বলে মনে করা হয়। তাই, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যেকোনো খবর সুদের হার সংক্রান্ত প্রত্যাশাকে প্রভাবিত করতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১০ নভেম্বর

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1257-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1235-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1257-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে।

গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1222-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1235 এবং 1.1257-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1222-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1205-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে।

গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1235-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1222 এবং 1.1205-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১০ নভেম্বর

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...