প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১৩ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-13T04:56:31

১৩ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১৩ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে; এর পেছনে এমন কিছু মৌলিক কারণ রয়েছে যা EUR/USD-এর ক্ষেত্রে বিদ্যমান কারণগুলো থেকে কিছুটা ভিন্ন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটিশ পাউন্ডের মূল্য বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে, তবে এখন অর্জিত প্রবৃদ্ধির বড় অংশই বিলীন হয়ে গেছে। GBP/USD-এর এই দরপতনের পেছনে মার্কিন শ্রমবাজার, বেকারত্বের হার এবং মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল কাজ করেছে—এই তিনটি সূচকের ফলাফল অনুযায়ী ফেডারেল রিজার্ভ কর্তৃক হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের প্রত্যাশা আরও জোরালো হয়েছে। যদিও ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার 0.25% বাড়ানোর বিষয়টিই এখন পর্যন্ত মূল পূর্বাভাস হিসেবে গণ্য হচ্ছে, তবে ট্রেডাররা ২০২৭ সাল পর্যন্ত পরিস্থিতির দিকে নজর রাখছে। মুদ্রাস্ফীতির প্রতিটি প্রতিবেদনে যখন পূর্বাভাসের চেয়ে বেশি ফলাফল পরিলক্ষিত হয়, তখন তা দীর্ঘস্থায়ীভাবে আরও কঠোর মুদ্রানীতি প্রণয়নের সম্ভাবনা বাড়িয়ে তোলে। দুর্ভাগ্যবশত, ইউরো এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে যেমনটি ঘটছে, ঠিক তেমনই ট্রেডাররা অনেকাংশেই উপেক্ষা করছে যে ব্যাংক অফ ইংল্যান্ডও মুদ্রানীতি কঠোর করছে এবং যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি বাড়ছে। সুতরাং, 1.3150–1.3180 এরিয়া পর্যন্ত দরপতনকে যৌক্তিক বলে মনে করা যেতে পারে, তবে এর চেয়ে অনেক বেশি বড় ধরনের দরপতনকে অযৌক্তিক বলেই গণ্য করা হবে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

১৩ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে, একটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল। এই পেয়ারের মূল্য 1.3259–1.3267 থেকে বেরিয়ে আসার জন্য প্রায় ১২ ঘণ্টা সময় নেয় এবং মার্কিন সেশনের সময় এই প্রচেষ্টা সফল হয়, যা নতুন ট্রেডারদের জন্য সহজেই শর্ট পজিশনের সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। আজ এই দরপতন অব্যাহত থাকতে পারে, বিশেষ করে যদি মার্কিন উৎপাদক মূল্য সূচকের ফলাফল বর্তমান পূর্বাভাসের চেয়ে শক্তিশালী আসে। গতকাল সন্ধ্যায় ওপেন করা শর্ট পজিশন থেকে ট্রেডাররা প্রায় 15–20 পিপস মুনাফা অর্জন করতে পারতেন।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, কারেকশনের অংশ হিসেবে ঘটা GBP/USD পেয়ারের দরপতন সম্পন্ন হয়েছে, তবে সামগ্রিকভাবে এখনও বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। ইউরোর তুলনায় পাউন্ড স্টার্লিংয়ের মূল্য সাধারণত অনেক বেশি যৌক্তিকভাবে মুভমেন্ট প্রদর্শন করে, তাই এই কারেকশন শেষ হওয়ার পর আবারও পাউন্ডের মূল্য ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। অধিকাংশ টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী সামগ্রিকভাবে এই কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমের সাইডওয়েজ চ্যানেলগুলোতে এই পেয়ারের উল্লেখযোগ্য দরপতনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

শুক্রবার, এই পেয়ারের মূল্য 1.3259–1.3267 এরিয়া থেকে বাউন্স করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3175–1.3180-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3259–1.3267 লেভেলের উপর স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3319–1.3331-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641। শুক্রবার যুক্তরাজ্যে উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না; তবে যুক্তরাষ্ট্রে প্রডিউসার প্রাইস ইনডেক্স (PPI) বা উৎপাদক মূল্য সূচক প্রকাশিত হবে—যা বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ একটি সূচক। যদি মার্কিন উৎপাদক মূল্য সূচকের ফলাফল প্রত্যাশার চেয়ে ইতিবাচক হয়, তবে কারেন্সি মার্কেটে মার্কিন ডলার ক্রয়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...