প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৩ নভেম্বর

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-13T08:00:10

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৩ নভেম্বর

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1089-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের 30 পিপসেরও বেশি দরপতন ঘটেছে।

মার্কিন ডলারের মূল্য বেড়েছে; এক্ষেত্রে বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন সামষ্টিক পরিসংখ্যানগুলো দিয়ে আলোচনা শুরু করা যাক। প্রাথমিক বেকার ভাতার আবেদনের সংখ্যা—অর্থাৎ চাকরি হারানোর পর প্রথমবারের মতো যারা ভাতার জন্য আবেদন করেছেন—বেড়ে ২ লাখে দাঁড়িয়েছে, যেখানে প্রত্যাশা ছিল ১ লাখ ৯৫ হাজার এবং আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ১ লাখ ৯১ হাজার। তবে চলমান বেকার ভাতার আবেদনের সংখ্যা কমে ১৬ লাখ ৯৭ হাজারে নেমে এসেছে, যা ১৭ লাখ ২০ হাজার হওয়ার পূর্বাভাস ছিল। অর্থাৎ, মার্কিন শ্রমবাজার এখনো শক্তিশালী অবস্থায় রয়েছে এবং কর্মসংস্থান নিয়ে বড় কোনো সংকট দেখা দেয়নি। বিদ্যমান আবাসন বিক্রির সংখ্যা কমে ৩৭ লাখ ৫০ হাজারে নেমে এসেছে (মাসিক ভিত্তিতে ৫.৫% হ্রাস), যেখানে ৩৮ লাখ ৫০ হাজার বিক্রির পূর্বাভাস ছিল; আমার মতে, ঋণের উচ্চ ব্যয়ের কারণেই এমনটা হয়েছে। অক্টোবরে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪০৪.১ বিলিয়ন মার্কিন ডলার, অথচ এক্ষেত্রে ২৯৮.৬ বিলিয়ন মার্কিন ডলার ঘাটতির পূর্বাভাস দেয়া হয়েছিল।

তবে ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বক্তব্য এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে—এবং তাদের অবস্থান বেশ হকিশ বা কঠোর। মেরি ডেলি বলেছেন যে, সুদের হার আরও বাড়ানোর দরকার হবে, কারণ মূল্যস্ফীতির চাপ এখন কেবল শুল্ক বা তেলের সাথে সম্পর্কিত খাতগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং কোম্পানিগুলো তাদের বাড়তি খরচের বোঝা ক্রমশ ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে। জন উইলিয়ামস জানিয়েছেন, সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মূল্যস্ফীতি অত্যন্ত উচ্চপর্যায়ে রয়েছে। তাই মূল্যস্ফীতির হার দ্রুত ও স্থায়ীভাবে ২ শতাংশের লক্ষ্যে ফিরিয়ে আনতে সময়ের সাথে সাথে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যদিকে, ফেডারেল রিজার্ভের গভর্নর মাইকেল বার ভিন্ন একটি বিষয়ে আলোকপাত করেছেন—তিনি সুদের হার নিয়ে কোনো আলোচনা করেননি। তবে তিনি সতর্ক করে বলেছেন যে, এআই খাতের দ্রুত বিস্তার ভবিষ্যতে বৈষম্য বাড়িয়ে তুলতে পারে এবং শ্রমবাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাঁর যুক্তি হলো, বাজারের নিয়ন্ত্রণ হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে কুক্ষিগত হতে পারে এবং জাতীয় আয়ে মজুরির অংশ কমে যেতে পারে। এর পরিণাম কতটা ভয়াবহ হবে, তা নির্ভর করবে বর্তমানে কী ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তার ওপর। তিনি অর্থনীতি বা সুদের হার নিয়ে কোনো পূর্বাভাস দেননি; তাই তাঁর মন্তব্যে কোনো সংকেত দেওয়ার চেয়ে বরং অর্থনৈতিক কাঠামোর ওপরই বেশি আলোকপাত করা হয়েছে। তবে এর বিপরীতে, ১ সেপ্টেম্বর মাইকেল বারই বলেছিলেন যে, ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করছি। এআই খাতের প্রসারের ফলে উচ্চ মূল্যস্ফীতির ইঙ্গিতও পাওয়া যাচ্ছে, কারণ ডেটা সেন্টার নির্মাণের ফলে ব্যাপক চাহিদার সৃষ্টি হয়। ৯ নভেম্বর অস্টান গুলসবি একে 'পুরানো ধাঁচের চাহিদা-জনিত অতি-উত্তাপ' বলে অভিহিত করেছেন—এমন পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সাধারণত মুদ্রানীতি কঠোর করে থাকে। লিসা কুকও সতর্ক করেছেন যে, ২০২৭ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত মূল্যস্ফীতির বাড়তি একটি উৎস হয়ে উঠতে পারে। সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার নীতিনির্ধারকদের মধ্যে যারা কঠোর মুদ্রানীতির পক্ষে, তাদের অবস্থানকে দুর্বল করেনি; বরং তাদের হাতে নতুন যৌক্তিকতা তুলে দিয়েছে।

আজ সকালে ইউরোর মূল্যের মুভমেন্ট নির্ধারণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ইউরোজোনে তৃতীয় প্রান্তিকের জিডিপি প্রাক্কলনের সংশোধিত সংস্করণ। ধারণা করা হচ্ছে, ইউরোজোনের জিডিপি প্রবৃদ্ধির হার প্রাথমিক অনুমানের মতোই 0.4%-এ অপরিবর্তিত থাকবে। ৩০ অক্টোবর প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে প্রবৃদ্ধির হার প্রত্যাশার চেয়ে বেশি (প্রত্যাশিত 0.2%-এর বিপরীতে 0.4%) ছিল, যদিও তা দ্বিতীয় প্রান্তিকের 0.6%-এর তুলনায় কম। যদি এই সংশোধিত ফলাফল অপরিবর্তিত থাকে, তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি যে ধীরে ধীরে মন্থর হয়ে আসছে, সেই চিত্রটিই বজায় থাকবে। একই সময়ের জন্য কর্মসংস্থানের হার আগের 0.1% থেকে বেড়ে 0.2% হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে; এছাড়া আজ ইউরোজোনের গুডস ট্রেড ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৩ নভেম্বর

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1100-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1069-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1100-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1055-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1069 এবং 1.1100-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1055-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1025-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1069-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1055 এবং 1.1025-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৩ নভেম্বর

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...