প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১৬ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-16T11:36:19

১৬ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১৬ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। গত সপ্তাহে মঙ্গলবার, যখন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হয়, তখন থেকেই এই পেয়ারের দরপতন শুরু হয়। এরপর থেকে সামষ্টিক অর্থনৈতিক, মৌলিক বা ভূ-রাজনৈতিক—যেকোনো ধরনের প্রতিবেদন নির্বিশেষে, মার্কিন ডলারের দর প্রতিদিন বৃদ্ধি পেয়েছে। এই প্রক্রিয়ায় এই পেয়ারের মূল্য দীর্ঘ এক মাসব্যাপী বিদ্যমান সাইডওয়েজ রেঞ্জ থেকে বেরিয়ে এসেছে; অর্থাৎ, তিন মাসেরও বেশি সময় আগে শুরু হওয়া নিম্নমুখী প্রবণতা পুনরায় ফিরে এসেছে এবং এখন যেকোনো অজুহাতেই ইউরোর দরপতন ঘটছে। মূলত, ট্রেডাররা আবারও কেবল সেই বিষয়গুলোর প্রতিই প্রতিক্রিয়া দেখাচ্ছে যা মার্কিন ডলারের অনুকূলে কাজ করে। উদাহরণস্বরূপ, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রডিউসার প্রাইস ইনডেক্স (মুদ্রাস্ফীতি বিষয়ক সূচক) প্রত্যাশার চেয়ে কম ছিল, কিন্তু তা সত্ত্বেও মার্কিন ডলারের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি এক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে না; বরং ট্রেডাররা গ্রীষ্মকাল থেকেই ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কঠোর হওয়ার সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে কাজ করছে। ফলে মার্কিন ডলারের দর আবারও বাড়ছে, আর ইউরো কোনো ধরনের কারেকশনেরও সুযোগও পাচ্ছে না।

EUR/USD পেয়ারের 5M চার্ট

১৬ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। এই পেয়ারের দরপতন অব্যাহত রয়েছে, তাই এই নিম্নমুখী প্রবণতার সময় যেকোনো মুহূর্তে নতুন সিগন্যাল গঠিত হতে পারে। সর্বশেষ সেল সিগন্যালটি বৃহস্পতিবার 1.1104–1.1114 এরিয়ার কাছাকাছি গঠিত হয়েছিল এবং সেই শর্ট পজিশনটি শুক্রবার পর্যন্ত হোল্ড করে রাখা যৌক্তিক ছিল। শেষ পর্যন্ত এই পেয়ারের মূল্য 1.1011 লেভেল পর্যন্ত নেমে আসে। সেই অনুযায়ী, আজ আমরা নতুন সিগন্যাল পাওয়ার আশা করছি।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এখনও EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠিত হতে শুরু করেছে এবং মনে হচ্ছে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্টের সমাপ্তি ঘটেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোর মূল্যের কার্যকর কোনো কারেকশন হতে দেখা যায়নি। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।

সোমবার, এই পেয়ারের মূল্য 1.1011 লেভেলের নিচে অবস্থান গ্রহণ করলে নতুন ট্রেডাররা নতুন শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.0940–1.0952-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1011 লেভেল থেকে রিবাউন্ড করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1104–1.1114-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.0940–1.0952, 1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594। সোমবার ইউরোপীয় ইউনিয়নে শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে এবং যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ ভাষণ দেবেন। স্বাভাবিকভাবেই, এই কেভিন ওয়ার্শের বক্তব্য ট্রেডারদের দৃষ্টি আকর্ষণ করবে, কারণ তারা এখন মার্কিন ডলার ক্রয়ের জন্য যেকোনো একটা অজুহাত খুঁজছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...