প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১৬ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

next parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-16T12:00:19

১৬ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

১৬ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সোমবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। মূলত, ইউরোপীয় ইউনিয়নের শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনটিই উল্লেখযোগ্য, তবে এই প্রতিবেদনের ফলাফল মার্কেটে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করবে বা ইউরোকে সহায়তা জোগাবে—সেই সম্ভাবনা কম। আমাদের দৃষ্টিতে অযৌক্তিক মনে হলেও ইউরোর দরপতন অব্যাহত রয়েছে। সোমবার সাধারণত মার্কেটে স্বল্পমাত্রার অস্থিরতা দেখা যায়, তাই আজ মার্কেটের কিছুটা স্থবিরতা দেখা দিতে পারে। তবে, কেভিন ওয়ার্শের আজকের বক্তব্যের প্রভাবে EUR/USD এবং GBP/USD পেয়ারের আরও দরপতন ঘটতে পারে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

১৬ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সোমবারের গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। অক্টোবরের মুদ্রাস্ফীতির প্রতিবেদনের ফলাফল বেশ শক্তিশালী হওয়ায়, ওয়ার্শের বক্তব্য থেকে নমনীয় অবস্থান গ্রহণের ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা কম। বরং, তাঁর বক্তব্যে কঠোর বা হকিশ অবস্থান ফুটে উঠতে পারে। আমাদের মতে, প্রত্যাশার চেয়ে মুদ্রাস্ফীতি ০.১% বেশি হওয়াটা—নিজে থেকেই—২০২৭ সালে মুদ্রানীতি আরও কঠোর করার যথেষ্ট কারণ হতে পারে না। তবুও, ট্রেডাররা ধারণা করছে যে ফেডারেল রিজার্ভ প্রয়োজনে সুদের হার বাড়াবে এবং ট্রেডাররা কেবল এই বিষয়টির ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহোন করছে। বর্তমানে ভূ-রাজনীতি, সামষ্টিক অর্থনীতি বা অন্য কোনো মৌলিক বিষয় কারেন্সি মার্কেটকে প্রভাবিত করছে না।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখনও বেশ প্রতিকূল রয়ে গেছে, যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছুটা ইতিবাচক পরিস্থিতি দেখা যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা চলছে না, অন্যদিকে, নির্বাচনে নিজ দলের শোচনীয় পরাজয়ের পর ইরানের বিষয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এখনও নিশ্চিত নন বলে মনে হচ্ছে। ডেমোক্র্যাটরা ঘোষণা দিয়েছে যে, তারা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের দাবি জানাবেন। এর জবাবে ট্রাম্প বলেছেন, "আমি যখন চাইব, তখনই যুদ্ধ শেষ হবে।" তা সত্ত্বেও, কংগ্রেসের পূর্ণ সমর্থন ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া মার্কিন প্রেসিডেন্টের জন্য কঠিন হবে। সম্প্রতি ট্রাম্প বলেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই... সংকট সমাধানের কিছু সম্ভাবনা রয়েছে, তবে ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও অনেকাংশেই অনিশ্চিত।

উপসংহার:

চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা দেখা যেতে পারে। ইউরোর মূল্য সাইডওয়েজ চ্যানেল থেকে বেরিয়ে এসেছে এবং এটির দরপতন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের এমন এক লেভেলে পৌঁছেছে, যা অতিক্রম করা বেশ কঠিন হবে। সোমবার EUR/USD কারেন্সি পেয়ার 1.1011 লেভেল থেকে এবং GBP/USD কারেন্সি পেয়ারের ক্ষেত্রে 1.3175–1.3180 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
next parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...