প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ১৯ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-19T06:36:24

১৯ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

১৯ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। গতকাল উল্লেখযোগ্য ইভেন্ট হিসেবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের বক্তব্য অনুষ্ঠিত হয়েছে, সেইসাথে ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী এবং ইউরোজোনের মুদ্রাস্ফীতির দ্বিতীয় প্রাক্কলন প্রকাশিত হয়েছে। আমাদের সতর্কবার্তা অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ মনে হওয়া ইভেন্ট ও প্রতিবেদনগুলোর কোনোটিই মার্কেটে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। ক্রিস্টিন লাগার্ড প্রায়শই বক্তব্য দিয়ে থাকেন, তাই প্রতি সপ্তাহে বারবার মুদ্রানীতি ব্যাপারে নতুন বা হালনাগাদ তথ্য প্রদান করা তাঁর পক্ষে সম্ভব নয়। অক্টোবরের মুদ্রাস্ফীতির দ্বিতীয় প্রাক্কলনটি প্রথম প্রাক্কলনের সাথে সঙ্গতিপূর্ণ ছিল, তাই মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির মতো তেমন কিছুই ছিল না—বরং প্রথমবার যখন প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল, তখনও সেটি উপেক্ষিত হয়েছিল। ইউরোজোনে মুদ্রাস্ফীতির হার 4%-এ পৌঁছে যাওয়া সত্ত্বেও এবং মুদ্রানীতির ক্ষেত্রে ইসিবির হকিশ বা কঠোর অবস্থান বজায় থাকা সত্ত্বেও গত তিন মাস ধরে ইউরোর দরপতন অব্যাহত রয়েছে। ফেড বৈঠকের কার্যবিবরণী মূলত একটি আনুষ্ঠানিক প্রতিবেদন মাত্র, কারণ এই কার্যবিবরণী বৈঠকের তিন সপ্তাহ পর প্রকাশিত হয়। এই দীর্ঘ সময়ের ব্যবধানে নতুন নতুন প্রতিবেদন সামনে আসে, যার ফলে ফেড কমিটির সদস্যদের বর্তমান দৃষ্টিভঙ্গি তিন সপ্তাহ আগের অবস্থানের চেয়ে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হতে পারে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

১৯ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল। মার্কিন সেশনের শুরুতে, এই পেয়ারের মূল্য 1.0940–1.0952 এরিয়া থেকে রিবাউন্ড করে এবং দিনের শেষ নাগাদ এই পেয়ারের মূল্য প্রায় 10–15 পিপস বৃদ্ধি পায়। বর্তমানে কারেন্সি মার্কেটে স্বল্পমাত্রার অস্থিরতা বজায় রয়েছে।

বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের তিন মাসব্যাপী নিম্নমুখী প্রবণতা আবারও শুরু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোর মূল্যের কার্যকর কোনো কারেকশন হতে দেখা যায়নি। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।

বৃহস্পতিবার, এই পেয়ারের মূল্য 1.0940–1.0952 লেভেলের নিচে কনসলিডেট বা স্থিতিশীল অবস্থান গ্রহণ করলে নতুন ট্রেডাররা নতুন শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.0888–1.0896-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.0940–1.0952 লেভেল থেকে রিবাউন্ড করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1011-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.0888–1.0896, 1.0940–1.0952, 1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474। বৃহস্পতিবার ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড পুনরায় বক্তব্য দেবেন; সুতরাং তাঁর বক্তব্য থেকে নতুন কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে—এবং ইউরোর পক্ষে ইতিবাচক কোনো মন্তব্য আসার সম্ভাবনা তো আরও কম। যুক্তরাষ্ট্রে আজ কেবল সাপ্তাহিক জবলেস ক্লেইমস বা বেকার ভাতার আবেদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। আজ কারেন্সি মার্কেটে স্বল্পমাত্রার অস্থিরতা দেখা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...