প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ২০ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-20T04:46:16

২০ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

২০ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

শুক্রবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে যুক্তরাজ্যের খুচরা বিক্রয় সূচক এবং ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে কনজিউমার সেন্টিমেন্ট বা ভোক্তা মনোভাব সূচক প্রকাশিত হবে। ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে থেকে প্রকাশিতব্য সূচকটি দ্বিতীয় প্রাক্কলন হিসেবে প্রকাশিত হবে, যা ট্রেডারদের কাছে প্রাথমিক প্রাক্কলনের তুলনায় অনেক কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। যুক্তরাজ্যের খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদনের ক্ষেত্রে কী ধরনের প্রভাব আশা করা যেতে পারে? এই সপ্তাহে যুক্তরাজ্যে বেকারত্ব সংক্রান্ত ইতিবাচক ফলাফল এবং মুদ্রাস্ফীতির শক্তিশালী পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। তবুও, গত দুই সপ্তাহ ধরে পাউন্ডের দরপতন থামেনি। দুই সপ্তাহ আগে যেখানে টেকনিক্যাল ও যৌক্তিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে পাউন্ডের মূল্যের মুভমেন্ট ঘটেছে, এখন তা অনেকটা গত তিন মাস ধরে পরিলক্ষিত ইউরোর মূল্যের অযৌক্তিক মুভমেন্টের মতোই হয়ে দাঁড়িয়েছে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

২০ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের আরও একটি বক্তব্য অনুষ্ঠিত হবে, তবে ট্রেডাররা যদি ইসিবির কঠোর পদক্ষেপগুলো উপেক্ষা করে, তবে লাগার্ডের বক্তব্যের দিকে মনোযোগ দেওয়ারই বা কী প্রয়োজন রয়েছে? ফেডারেল রিজার্ভের মতোই ইসিবিও আর্থিক নীতিমালা অব্যাহতভাবে কঠোর করতে থাকবে। ইউরোজোনে মুদ্রাস্ফীতির হার বেড়ে 4%-এ পৌঁছেছে, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি। তবে কারেন্সি মার্কেট বা ইউরোর ক্ষেত্রে এসব প্রতিবেদনের খুব একটা গুরুত্ব নেই, কারণ গত তিন মাস ধরে কেবল মার্কিন ডলারেরই ক্রমাগত উত্থান ঘটছে। আজ লাগার্ড যা-ই বলুন না কেন, তাতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখনও বেশ প্রতিকূল রয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হচ্ছে না, অন্যদিকে, নির্বাচনে নিজ দলের শোচনীয় পরাজয়ের পর ইরানের বিষয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে, সে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প এখনও নিশ্চিত নন বলে মনে হচ্ছে। গতকাল ট্রাম্প জানিয়েছেন যে, তিনি ইরান বিষয়ক সিদ্ধান্ত ২০২৭ সাল পর্যন্ত স্থগিত রাখছেন—এমন একটি বছর, যখন কংগ্রেসে ডেমোক্র্যাটদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এবং তাদের পক্ষে ট্রাম্পের অনেক উদ্যোগ আটকে দেওয়া সম্ভব হবে। সংক্ষেপে বলতে গেলে, যুদ্ধের উত্তেজনা যেন স্তিমিত হয়ে আসছে, যা বিশ্বজুড়ে স্বাগত জানানোর মতোই একটি বিষয়। অথচ ভূ-রাজনৈতিক উত্তেজনা কমে আসা সত্ত্বেও মার্কিন ডলারের দর ক্রমাগত বাড়ছে। শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকির কারণে মার্কিন ডলার শক্তিশালী হয়েছিল; আর এখন উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা সত্ত্বেও মার্কিন ডলারের দর বাড়ছে।

উপসংহার:

চলতি সপ্তাহের শেষ দিনের ট্রেডিংয়ে মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা দেখা যেতে পারে। ইউরোর মূল্য সাইডওয়েজ চ্যানেল থেকে বেরিয়ে এসেছে এবং এটির দরপতন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের মূল্য বেশ গুরুত্বপূর্ণ ও শক্তিশালী লেভেলগুলোতে পৌঁছেছে, তবে সেখানে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি। EUR/USD কারেন্সি পেয়ার 1.0940–1.0952 লেভেল থেকে এবং GBP/USD কারেন্সি পেয়ারের ক্ষেত্রে 1.3096–1.3107 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...