প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ইরানে নতুন করে হামলার আশংকা

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-20T10:39:55

ইরানে নতুন করে হামলার আশংকা

বৃহস্পতিবারের অস্থির সেশনের পর আজ জ্বালানি তেলের দর কিছুটা বেড়েছে, তবে সামগ্রিকভাবে টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতন অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুডের দর $2-এরও বেশি ওঠানামার পর বর্তমানে প্রতি ব্যারেল $92-এর উপরে অবস্থান করছে, যা এই সপ্তাহে 3%-এরও বেশি কমেছে। অন্যদিকে, ডব্লিউটিআই-এর সবচেয়ে সক্রিয় কন্ট্র্যাক্টের দর এখন $83-এর কাছাকাছি অবস্থান করছে। তুলনামূলকভাবে, ১৩ নভেম্বর ব্রেন্ট ক্রুডের দর ছিল প্রায় $95.70 এবং ৩০ অক্টোবর ছিল $116.06—অর্থাৎ নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত এই গ্রেডের জ্বালানি তেলের দর প্রায় এক-পঞ্চমাংশ কমেছে।

ইরানে নতুন করে হামলার আশংকা

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঝুঁকির কারণে জ্বালানি তেলের দর কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে ওয়াশিংটনের সাম্প্রতিক বক্তব্য সেই উদ্বেগের তীব্রতা কিছুটা কমিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর কোনো তাড়াহুড়ো নেই। অন্যদিকে, দেশটির জ্বালানিসচিব ক্রিস রাইট উল্লেখ করেছেন যে, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাইট জানিয়েছিলেন যে, উক্ত অঞ্চল দিয়ে জ্বালানি সরবরাহের পরিমাণ সংঘাত-পূর্ববর্তী অবস্থার মাত্র ৮০ শতাংশে রয়েছে। এছাড়া ১২ নভেম্বর ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের তেহরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। পশ্চিমা কর্মকর্তারা নতুন হামলার উচ্চ সম্ভাবনা বিবেচনায় রেখেছিলেন, যার ফলে মাঝে মাঝেই জ্বালানি তেলের দর বৃদ্ধি ও দরপতনের ঘটনা ঘটেছে।

ঝুঁকি অব্যাহইত রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে উপসাগরীয় অঞ্চলে জাহাজগুলোর ওপর হামলার ঘটনা বেড়েছে, হুথি বাহিনী রিয়াদে আঘাত হেনেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধের পরিধি বাড়াচ্ছে। এই সপ্তাহে পারস্য উপসাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি পণ্য স্থানান্তর (ট্রান্সশিপমেন্ট) করা হয়েছে; ওয়াশিংটন সতর্ক করে দিয়েছে যে, এ ধরনের কার্যক্রমকে তারা লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করতে পারে। প্রতিটি ঘটনাই নতুন করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে, তবে এখন পর্যন্ত সেই বাড়তি মূল্য দ্রুতই মিলিয়ে যাচ্ছে।

সরবরাহজনিত চাপ অব্যাহত রয়েছে। ১৩ নভেম্বর আন্তর্জাতিক শক্তি সংস্থা জানিয়েছে যে, চলতি প্রান্তিকে দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল উদ্বৃত্ত থাকতে পারে—সংঘাত শুরুর পর থেকে এটিই প্রথম এই ধরনের ইঙ্গিত। ইরাক বড় ধরনের ছাড় দিয়ে অপরিশোধিত তেল বিক্রি করছে এবং কয়েকটি মার্কিন বিনিয়োগ ব্যাংক আগামী বছর অতিরিক্ত সরবরাহের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর পর্যন্ত সপ্তাহে অপরিশোধিত তেলের মজুদ ৩৪ লাখ ব্যারেল বেড়েছে—যেখানে প্রত্যাশা ছিল ৪ লাখ ব্যারেলের বৃদ্ধির। এর আগের সপ্তাহে এই মজুদ বেড়েছিল ৪৬ লাখ ৫৭ হাজার ব্যারেল। বিশেষজ্ঞদের মতে, "ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ায় কিছু ক্রেতা মার্কেটে ফিরে আসছেন, তবে সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী এখনো বিয়ারিশ বা নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে।"

এর সাথে সম্পর্কিত আরেকটি বিষয় হলো শেনঝেনে ট্রাম্প, শি ও পুতিনের মধ্যকার বৈঠক। এই তিন দেশের প্রেসিডেন্ট পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন, যদিও তারা এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য দেননি। যেসব মার্কেটে অপরিশোধিত তেলের তুলনায় ডিজেল ও অন্যান্য জ্বালানি পণ্যের দাম দ্রুত বেড়েছে, সেসব মার্কেটের ক্ষেত্রে জ্বালানি পণ্যের সরবরাহ বৃদ্ধি পেলে তা দরপতনের কারণ হতে পারে; তবে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় মার্কেটে সীমিত প্রতিক্রিয়া দেখা আছে।

সামগ্রিকভাবে, এর মানে জ্বালানি তেলের মূল্য একদিকে ভূরাজনৈতিক উত্তেজনার ঝুঁকি এবং অন্যদিকে ক্রমবর্ধমান অতিরিক্ত সরবরাহের চাপে আটকা পড়ে আছে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ রেকর্ড পর্যায়ে বজায় থাকায়, আমি আশা করছি আগামী সপ্তাহগুলোতে ব্রেন্ট ক্রুডের দর $88–$95 রেঞ্জে ওঠানামা করবে, তবে নিম্নমুখী হওয়ার প্রবণতা বজায় থাকবে। জ্বালানি তেলের দর $100-এর উপরে উঠতে হলে নতুন করে সংঘাত বা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্নতা ঘটার প্রয়োজন হবে।

ইরানে নতুন করে হামলার আশংকা

টেকনিক্যাল চিত্র

ক্রুড লাইট গ্রেডের জ্বালানি তেলের মূল্যের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের জ্বালানি তেলের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $85-এ নিয়ে যেতে হবে। এতে করে জ্বালানি তেলের মূল্যের $87-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $89 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। যদি তেলের দরপতন হয়, তাহলে মূল্য $81-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $78 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $74 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...