প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ২৩ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-23T06:26:55

২৩ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

২৩ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। এক সপ্তাহ আগে আমরা ট্রেডারদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে, ব্রিটিশ পাউন্ডের মূল্যের মুভমেন্ট অনেকটা ইউরোর মতোই ঘটছে বলে মনে হচ্ছে। ইউরো টানা তিন মাস ধরে দরপতনের শিকার হচ্ছে, যেখানে পাউন্ডের মূল্য তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল এবং মার্কিন ডলারের বিপরীতে বারবার ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছিল। তবে দুই সপ্তাহ আগে পরিস্থিতির পরিবর্তন ঘটে। ব্যাংক অফ ইংল্যান্ডের বৈঠকের পরপরই পাউন্ড দ্রুত দরপতনের শিকার হতে শুরু করে এবং এখন এই দরপতন থামার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। ব্যাংক অফ ইংল্যান্ডের কঠোর মুদ্রানীতি বা যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রতিবেদনের ইতিবাচক ফলাফল—কোনো কিছুই এই দরপতন ঠেকাতে পারছে না। শুক্রবারের ঘটনাটি এর স্পষ্ট একটি উদাহরণ। সেদিন যুক্তরাজ্যে খুচরা বিক্রয় সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটির ফলাফল পূর্বাভাসকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গিয়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে প্রকাশিত কনজিউমার সেন্টিমেন্ট বা ভোক্তা মনোভাব সূচকের দ্বিতীয় প্রাক্কলনটি পূর্বাভাস বা প্রথম প্রাক্কলনের চেয়ে ইতিবাচক ছিল না। তা সত্ত্বেও, দিনের শেষে পাউন্ড আবারও দরপতনের শিকার হয়। যদিও এই দরপতন ছিল সামান্য কয়েক পিপসের, তবুও এটি উল্লেখযোগ্য যে পাউন্ডের মূল্যের কোনো উত্থান ঘটেনি। আর এখানেই মূল সমস্যা—ইউরো এবং পাউন্ড হয় দরপতনের শিকার হচ্ছে, নয়তো একই জায়গায় স্থির হয়ে থাকছে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

২৩ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে তিনটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, কিন্তু সারাদিনে মোট অস্থিরতার পরিমাণ ছিল মাত্র 50 পিপস এবং এই পেয়ারের মূল্যের ওঠানামায় কোনো যৌক্তিক ধারা খুঁজে পাওয়া যায়নি। ফলে, এই তিনটি সিগন্যালের কোনোটিই ট্রেডারদের জন্য মুনাফা বয়ে আনতে পারেনি। পাউন্ড এখন যেন পুরোপুরিভাবে "ইউরোর ধাঁচে" চলে এসেছে; এটি ক্রমাগত দরপতনের শিকার হচ্ছে এবং মাঝে মাঝে এমনভাবে মুভমেন্ট থেমে যাচ্ছে, যার সাথে সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন, মৌলিক প্রেক্ষাপট বা ট্রেডিং সেশনের কোনো সম্পর্ক নেই।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত হয়েছে এবং পুনরায় সেই পর্যায়ে নেমে এসেছে, যেখান থেকে আগের ঊর্ধ্বমুখী প্রবণতাটি শুরু হয়েছিল। হায়ার টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী সামগ্রিকভাবে এই কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ট্রেডাররা পাউন্ডের জন্য ইতিবাচক বিষয়গুলোর প্রতি আগ্রহী নয় বলে মনে হচ্ছে।

সোমবার, এই পেয়ারের মূল্য 1.3096–1.3107 এরিয়া থেকে রিবাউন্ড করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.3043-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3096–1.3107 লেভেলের উপর কনসলিডেট বা স্থিতিশীল হলে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3175–1.3180-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641। সোমবার, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে পরিষেবা ও উৎপাদন খাতভিত্তিক নভেম্বর মাসের ব্যবসায়িক কার্যক্রম বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হবে। তবে, গত সপ্তাহের পরিস্থিতি থেকে দেখা গেছে যে, বর্তমানে ট্রেডাররা ইউরো বা পাউন্ডের ক্ষেত্রে ইতিবাচক কোনো বিষয়কেই বিবেচনায় নিচ্ছে না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...