প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ রেকর্ড রপ্তানি এবং ইরানের ওপর নতুন করে হামলার হুমকির মধ্যে জ্বালানি তেলের মূল্যের ওঠানামা পরিলক্ষিত হচ্ছে

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-23T09:05:21

রেকর্ড রপ্তানি এবং ইরানের ওপর নতুন করে হামলার হুমকির মধ্যে জ্বালানি তেলের মূল্যের ওঠানামা পরিলক্ষিত হচ্ছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কার বিপরীত অপরিশোধিত তেলের ব্যাপক রপ্তানি প্রবাহের বিষয়টি বিবেচনায় নেওয়ায় জ্বালানি তেলের মূল্যের অস্থিরতা বেড়েছে। শুক্রবার 0.6% মূল্য বৃদ্ধির পর ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি $93-এর নিচে অবস্থান করছে, অন্যদিকে ডব্লিউটিআই-এর দর $84-এর কাছাকাছি অবস্থান করছে। প্রসঙ্গত, ২০ নভেম্বর ব্রেন্টের দর $92-এর উপরে ছিল এবং ডব্লিউটিআই-এর দর ছিল প্রায় $83; ১৭ নভেম্বর ব্রেন্টের দর ছিল $91.70; আর ৩০ অক্টোবর ব্রেন্টের দর ছয় মাসের মধ্যে সর্বোচ্চ $116.06-এ পৌঁছেছিল। নভেম্বরের শুরু থেকে ব্রেন্টের দর প্রায় এক-পঞ্চমাংশ কমেছে এবং তেলের মূল্যের সম্ভাব্য অস্থিরতার মাত্রা ধীরে ধীরে হ্রাস পেয়েছে।

রেকর্ড রপ্তানি এবং ইরানের ওপর নতুন করে হামলার হুমকির মধ্যে জ্বালানি তেলের মূল্যের ওঠানামা পরিলক্ষিত হচ্ছে

জ্বালানি তেলের মূল্য হ্রাসের প্রধান কারণ হচ্ছে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা চালানোর নির্দেশ দেওয়া থেকে বিরত ছিলেন। উল্লেখ্য, ৪ নভেম্বর তিনি বলেছিলেন যে আপাতত হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই; ১২ নভেম্বর তিনি জানান, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই; এবং ২০ নভেম্বর তিনি 'অ্যাক্সিওস'-কে বলেন যে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। তবে সপ্তাহান্তের দিকে তাঁর অবস্থান কঠোর হয়: তিনি ফক্স নিউজকে বলেন, যদি কোনো চুক্তি না হয়, তবে নববর্ষ উদযাপনের পর তিনি পুনরায় হামলা চালানোর কথা বিবেচনা করছেন—যার মাধ্যমে আলোচনার জন্য তিনি একটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করে দিলেন।

আঞ্চলিক পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত রয়েছে। সপ্তাহান্তে ইরান আবারও বাহরাইনে হামলা চালিয়েছে—যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। একই সময়ে তেহরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে, যার মধ্যে রিয়াদের কাছাকাছি এলাকায়ও হামলা চালানো হয়েছে। ট্রাম্প লিখেছেন যে, গত এক বছরের মধ্যে অন্য যেকোনো সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ইরান সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। হরমুজ প্রণালীতে প্রায়ই তেলবাহী ট্যাঙ্কারের ওপর হামলার ঘটনা ঘটছে, তবুও উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ অব্যাহত রয়েছে; ২০ নভেম্বর মার্কিন জ্বালানিসচিব ক্রিস রাইট জানিয়েছেন যে, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের পরিমাণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

সরবরাহ সংক্রান্ত বিষয়গুলো এখনো জ্বালানি তেলের মূল্য ওপর চাপ সৃষ্টি করে চলেছে। আইইএ-এর পূর্বাভাস অনুযায়ী, চলতি প্রান্তিকে দৈনিক প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল উদ্বৃত্ত থাকতে পারে—সংঘাত শুরুর পর থেকে এটিই এ ধরনের প্রথম ইঙ্গিত। এছাড়া, কয়েকটি বড় বিনিয়োগ ব্যাংক আগামী বছর জ্বালানি তেলের বাড়তি সরবরাহের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে। ইআইএ-এর তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর পর্যন্ত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদ ৩৪ লক্ষ ব্যারেল বেড়েছে, যেখানে মাত্র ৪ লক্ষ ব্যারেল বৃদ্ধির প্রত্যাশা করা হয়েছিল।

তবে ঝুঁকি বজায় থাকছে। প্রতি ব্যারেল তেলে $25–30-এর 'রিস্ক প্রিমিয়াম' বা বাড়তি মূল্য—যা ১০ নভেম্বর ওয়ালারের উল্লেখ করা $20–30-এর অনুমানের কাছাকাছি—মূলত হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহনের উচ্চ ব্যয় এবং বিমা খরচের সাথে সম্পর্কিত। তাই কোনো সমঝোতা হলে বা সামরিক সংঘাত স্তিমিত হয়ে পড়লে জ্বালানি তেলের মূল্য দ্রুত কমে যেতে পারে। অন্যদিকে, আলোচনা ভেস্তে গেলে এবং যুক্তরাষ্ট্র পুনরায় হামলা শুরু করলে জ্বালানি তেলের দর দ্রুত বেড়ে $100 বা তারও বেশি পর্যায়ে পৌঁছে যেতে পারে; ফলে জ্বালানি তেলের মূল্য এখনো বিভিন্ন খবরের প্রতি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে।

সব মিলিয়ে, জ্বালানি তেলের বাজার একদিকে অতিরিক্ত সরবরাহের চাপে এবং অন্যদিকে ভূ-রাজনৈতিক ঝুঁকির মাঝে আটকা পড়েছে। আমার ধারণা, নতুন করে কোনো হামলা (যা ট্রাম্প আগামী বছরের জানুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছেন) না আসা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি $88–95-এর মধ্যে ওঠানামা করবে, তবে কিছুটা নিম্নমুখী প্রবণতা বজায় থাকতে পারে। জ্বালানি তেলের দর $100 ছাড়িয়ে যেতে হলে পারস্য উপসাগর থেকে তেল সরবরাহের প্রক্রিয়ায় বড় ধরনের কোনো বিঘ্নতা ঘটা প্রয়োজন।

রেকর্ড রপ্তানি এবং ইরানের ওপর নতুন করে হামলার হুমকির মধ্যে জ্বালানি তেলের মূল্যের ওঠানামা পরিলক্ষিত হচ্ছে

ক্রুড লাইট গ্রেডের জ্বালানি তেলের মূল্যের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের জ্বালানি তেলের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $85-এ নিয়ে যেতে হবে। এতে করে জ্বালানি তেলের মূল্যের $87-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $89 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। যদি তেলের দরপতন হয়, তাহলে মূল্য $81-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $78 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $74 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...