প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ২৪ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-24T04:19:16

২৪ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

২৪ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। জার্মানিতে বিজনেস ক্লাইমেট ইনডেক্স প্রকাশিত হবে এবং যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক এডিপি কর্মসংস্থান ও কনজিউমার কনফিডেন্স বা ভোক্তা আস্থা সূচক সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। আজকের এই প্রতিবেদনগুলোর কোনোটিই মার্কেটে উল্লেখযোগ্যভাবে প্রভাব বিস্তার করতে পারবে বলে মনে হচ্ছে না। ট্রেডাররা এখন পর্যন্ত অধিকাংশ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন উপেক্ষা করে এসেছে অথবা বারবার এমনভাবে ব্যাখ্যা করেছে যা মার্কিন ডলারের অনুকূলে গেছে। সংক্ষেপে বলতে গেলে, মৌলিক অর্থনৈতিক সূচক বা সামষ্টিক প্রতিবেদনের ফলাফল যা-ই আসুক না কেন, মার্কিন ডলারের দর ক্রমাগত বাড়ছে। তাই, তুলনামূলকভাবে স্বল্প গুরুত্বসম্পন্ন এই তিনটি প্রতিবেদন আজ কারেন্সি মার্কেটের পরিস্থিতির পরিবর্তন ঘটাবে সেই সম্ভাবনা কম।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

২৪ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

মঙ্গলবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধি বরিস ভুজিচিচ ও মেগান গ্রিন বক্তব্য রাখবেন—তবে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা খুব কম। মনে রাখা প্রয়োজন যে, ফেডারেল রিজার্ভের মতোই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অব ইংল্যান্ডও আর্থিক নীতিমালা কঠোর করছে; অথচ কেবল মার্কিন ডলারেরই মূল্য বাড়ছে। তাই, ইউরোপীয় ও ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আজ যতই কঠোর বা "হকিশ" অবস্থান গ্রহণ করুন না কেন, ইউরো বা পাউন্ডের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম—অথচ এই কারেন্সি দুটি প্রায় প্রতিদিনই দরপতনের শিকার হচ্ছে।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক রয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হচ্ছে না। নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর, ইরানের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কী সিদ্ধান্ত নেবেন, তা এখনো অস্পষ্ট। গত সপ্তাহে, ট্রাম্প ইরান বিষয়ক সিদ্ধান্ত ২০২৭ সাল পর্যন্ত স্থগিত রাখার কথা বলেছেন—যে সময়ে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস হয়তো তার অনেক উদ্যোগ আটকে দিতে পারে। একই সঙ্গে, হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অবকাঠামোতে ইরান ও যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্রদের পক্ষ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ, সংঘাত অব্যাহত থাকলেও তা বর্তমানে নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে। কোনো পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগিয়ে যেতে ইচ্ছুক বলে মনে হচ্ছে না, তবে কেউই আবার নতি স্বীকার করতেও প্রস্তুত নয়।

উপসংহার:

চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে মার্কেটে স্বল্পমাত্রার অস্থিরতা বজায় থাকতে পারে। ইউরোর দরপতন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে—যা গত তিন মাস ধরে মার্কেটে মূল প্রবণতা হিসেবে দেখা যাচ্ছে। পাউন্ডেরও দরপতন অব্যাহত থাকতে পারে। সোমবার ইউরো 1.0888–1.0896 এবং 1.0940–1.0952 এরিয়া থেকে এবং পাউন্ড 1.3043 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...