প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ জেনসেন হুয়াং-এর প্রত্যাবর্তনে মার্কেটে চাঙ্গাভাব, এখন মার্কিন পিসিই সূচক সংক্রান্ত প্রতিবেদনের অপেক্ষা (USD/JPY-এর মূল্য পুনরায় বাড়তে পারে এবং স্বর্ণের দরপতন হতে পারে)

next parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-24T08:02:28

জেনসেন হুয়াং-এর প্রত্যাবর্তনে মার্কেটে চাঙ্গাভাব, এখন মার্কিন পিসিই সূচক সংক্রান্ত প্রতিবেদনের অপেক্ষা (USD/JPY-এর মূল্য পুনরায় বাড়তে পারে এবং স্বর্ণের দরপতন হতে পারে)

এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জে. হুয়াং-এর কোম্পানিতে ফিরে আসা নিয়ে গতকাল তীব্র প্রতিক্রিয়ার পর মঙ্গলবার মার্কেট কিছুটা শান্ত হয়েছে। এই খবরটি স্টক মার্কেটকে—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত কোম্পানিগুলোকে—সহায়তা করেছে এবং স্বর্ণের মূল্য বৃদ্ধি ঘটিয়েছে, অন্যদিকে মার্কিন ডলারের দর স্থিতিশীল হতে শুরু করলেও প্রধান কারেন্সিগুলোর বিপরীতে এটির মূল্য বৃদ্ধি পেয়েছে।

হুয়াং-এর প্রত্যাবর্তনের খবরটি এখন মার্কেটে প্রভাব বিস্তার করতে থাকায়, ট্রেডাররা এখন আগামীকাল প্রকাশিতব্য মার্কিন পারসোনাল এক্সপেন্ডিচার (PCE) এবং অক্টোবরের ব্যক্তিগত আয় ও ব্যয় সংক্রান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে।

সর্বসম্মত পূর্বাভাস অনুযায়ী, বার্ষিক হারে সূচকটি সামান্য বৃদ্ধি ঘটতে পারে: হেডলাইন পিসিই 3.1% থেকে বেড়ে 3.2% হতে পারে এবং কোর পিসিই 3.6% থেকে বেড়ে 3.8%-এ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাসিক ভিত্তিতে, হেডলাইন পিসিই 0.5% থেকে কমে 0.3%-এ নেমে আসতে পারে, অন্যদিকে কোর পিসিই 0.3%-এ অপরিবর্তিত থাকতে পারে বলে আশা করা হচ্ছে। অক্টোবরে ব্যক্তিগত ব্যয় কিছুটা হ্রাস পেতে পারে, তবে ব্যক্তিগত আয়ে কিছুটা প্রবৃদ্ধি দেখা যেতে পারে।

কেন এই প্রতিবেদনটি বেশ গুরুত্বপূর্ণ

পিসিই সূচক হলো ফেডারেল রিজার্ভের পছন্দের মুদ্রাস্ফীতি পরিমাপক সূচক, এবং সূচকটির ফলাফল ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা সংক্রান্ত প্রত্যাশাকে প্রভাবিত করতে পারে। মাসিক পরিসংখ্যান যদি প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী হয়, তবে ট্রেডাররা হয়তো ডিসেম্বরে আরও বেশি মাত্রায় সুদের হার বৃদ্ধির (এবং ২০২৭ সালের শুরু পর্যন্ত আরও কঠোর মুদ্রানীতির) সম্ভাবনা ধরে নিয়ে প্রস্তুতি নিতে পারে। বিপরীত দিকে, আসন্ন প্রতিবেদনের ফলাফল দুর্বল হলে এই প্রত্যাশা কমে যাবে এবং ঠিক উল্টো প্রভাব পড়বে। বর্তমান প্রবণতা বিবেচনা করলে, ট্রেডারদের সাধারণ পূর্বাভাসের তুলনায় মাসিক মুদ্রাস্ফীতির হার বেশি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে।

আজ মার্কেট থেকে কী আশা করা যায়?

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং বিভিন্ন কোম্পানির আয়ের প্রতিবেদন আসার আগে অধিকাংশ অংশগ্রহণকারী সম্ভবত 'অপেক্ষা এবং পর্যবেক্ষণের' অবস্থান অবলম্বন করবেন, কারণ উভয় বিষয়ই যুক্তরাষ্ট্রের ফিন্যান্সিয়াল মার্কেট এবং ফরেক্স মার্কেটে মার্কিন ডলারের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ফলে, পিসিই সূচক ও সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত সামগ্রিকভাবে ফরেক্স মার্কেটে মার্কিন ডলারের অবস্থান স্থিতিশীল বা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

দৈনিক পূর্বাভাস:

জেনসেন হুয়াং-এর প্রত্যাবর্তনে মার্কেটে চাঙ্গাভাব, এখন মার্কিন পিসিই সূচক সংক্রান্ত প্রতিবেদনের অপেক্ষা (USD/JPY-এর মূল্য পুনরায় বাড়তে পারে এবং স্বর্ণের দরপতন হতে পারে)

জেনসেন হুয়াং-এর প্রত্যাবর্তনে মার্কেটে চাঙ্গাভাব, এখন মার্কিন পিসিই সূচক সংক্রান্ত প্রতিবেদনের অপেক্ষা (USD/JPY-এর মূল্য পুনরায় বাড়তে পারে এবং স্বর্ণের দরপতন হতে পারে)

USD/JPY

এই পেয়ারের মূল্য 158.85-এর সাপোর্ট লেভেলের উপরে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেলে এই পেয়ারের মূল্য 160.00-এর দিকে পৌঁছে যেতে পারে। বাই পজিশন ওপেন করার জন্য 159.56 লেভেলটি সম্ভাব্য এন্ট্রি পয়েন্ট হতে পারে। 158.79 লেভেলে স্টপ-লস ব্যবহার করুন।

স্বর্ণ

স্বর্ণের মূল্য পুনরায় 3,625.00-এর সাপোর্ট লেভেলের উপরে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেলে স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হতে পারে, যার ফলে স্বর্ণের মূল্য 3,512.00-এর দিকে নেমে আসতে পারে। 3,785.85 লেভেলে স্টপ-লস সেট করুন।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
next parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...