প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ কূটনৈতিক উদ্যোগ ও বাড়তি সরবরাহ জ্বালানি তেলের দরপতন ঘটাচ্ছে

next parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-24T08:58:07

কূটনৈতিক উদ্যোগ ও বাড়তি সরবরাহ জ্বালানি তেলের দরপতন ঘটাচ্ছে

পূর্ববর্তী সেশনে 3%-এরও বেশি দরপতনের পর আজও জ্বালানি তেলের মূল্য হ্রাস পেয়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুডের দর প্রতি ব্যারেল প্রায় $89-এ অবস্থান করছে এবং ডব্লিউটিআই-এর দর $80-এর নিচে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের সম্ভাবনা রয়েছে—এমন সতর্ক আশাবাদের ফলেই জ্বালানি তেলের দরপতন ঘটেছে।

কূটনৈতিক উদ্যোগ ও বাড়তি সরবরাহ জ্বালানি তেলের দরপতন ঘটাচ্ছে

এর নেপথ্যে ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রীর মধ্যকার একটি বৈঠক; কাতার প্রায় নয় মাস ধরে চলমান এই সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর থেকে ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলা চালানো থেকে বিরত রয়েছেন, যদিও ছোটখাটো সংঘাতের ঘটনা আগের চেয়ে বেড়েছে। লক্ষ্য করুন, কীভাবে তাঁর অবস্থানে পরিবর্তন এসেছে: ৪ নভেম্বর তিনি বলেছিলেন যে ইরানে অবিলম্বে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই; ১২ নভেম্বর তিনি জানান, তেহরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন তাঁর নেই; আর ২০ নভেম্বর তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর কোনো তাড়াহুড়ো নেই। সপ্তাহান্তের দিকে ট্রাম্প জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে নতুন বছরের পর তিনি হয়তো আবারও ইরানে হামলা শুরু করতে পারেন।

ইতোমধ্যে, জ্বালানি তেল সরবরাহের পরিমাণ বাড়ছে। হরমুজ প্রণালীতে লড়াই এবং ট্যাঙ্কারগুলোর ওপর ঘন ঘন হামলার ঘটনা সত্ত্বেও পারস্য উপসাগর থেকে অপরিশোধিত তেল রপ্তানির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আইইএ-এর পূর্বাভাস অনুযায়ী, চলতি প্রান্তিকে জ্বালানি তেল উদ্বৃত্ত থাকতে পারে; অন্যদিকে গোল্ডম্যান স্যাকস সতর্ক করেছে যে, আগামী বছর বিশ্ববাজারে জ্বালানি তেল উদ্বৃত্তের ঝুঁকি রয়েছে।

জ্বালানি তেলের মূল্যের ওঠানামা থেকে দরপতনের মাত্রা বোঝা যায়। ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দর $116.06 ছিল; ৪ নভেম্বরের মধ্যে তা কমে $94.62-এ নেমে আসে, ৬ নভেম্বর বেড়ে $99.93 হয় এবং ১৩ নভেম্বর ব্রেন্ট ক্রুডের দর $95.70 ছিল। গত সপ্তাহে এই গ্রেডের জ্বালানি তেলের দর $92-এর কাছাকাছি ছিল। অক্টোবরের শেষ দিক থেকে ব্রেন্ট ক্রুডের মূল্য এক-পঞ্চমাংশের বেশি কমে গেছে। ১৭ নভেম্বর ডব্লিউটিআই-এর দর প্রায় $84.97 ছিল; এই গ্রেডের জ্বালানি তেলের মূল্যও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

জ্বালানি তেলের মূল্যের এই তীব্র ওঠানামাই শেষ কথা নয়; এখনও বড় ধরনের মতপার্থক্য বজায় রয়েছে। তেহরান দাবি করছে যে, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার আগে তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন সামুদ্রিক অবরোধ প্রত্যাহার করতে হবে, নিষেধাজ্ঞা শিথিল করতে হবে এবং জব্দকৃত সম্পদ অবমুক্ত করতে হবে। অন্যদিকে, ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ছাড় চায়। ভূ-রাজনৈতিক ঝুঁকি এখনও বিদ্যমান: ইরান আবারও বাহরাইনে হামলা চালিয়েছে, হুথি বাহিনী সৌদি আরবে আক্রমণ অব্যাহত রেখেছে এবং জ্বালানি তেলের মূল্যে এখনও ভূ-রাজনৈতিক উত্তেজনাজনিত বাড়তি 'মূল্য' যুক্ত রয়েছে।

ফেডারেল রিজার্ভের ক্ষেত্রে জ্বালানি তেলের দরপতন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সোমবার বলেছেন যে, পেট্রোলের দাম আরও বৃদ্ধি পেলে তা ধারাবাহিকভাবে সুদের হার বাড়ানোর একটি কারণ হয়ে দাঁড়াতে পারে—উল্লেখ্য, ৬ নভেম্বর দেশটিতে পেট্রোলের দাম $4.12 ডলার ছিল, যা এখন কমে প্রায় $3.75-এ নেমে এসেছে। জ্বালানি তেলের মূল্য কমলে তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করে; তবে ২৫ নভেম্বর, বুধবার প্রকাশিতব্য অক্টোবরের পিসিই সূচকের ফলাফল থেকে বোঝা যাবে ঠিক কত দ্রুত এই প্রভাব পড়ছে।

এসব পরিস্থিতি ইঙ্গিত দেয় যে, অদূর ভবিষ্যতে জ্বালানি তেলের ওপর চাপ বজায় থাকবে; বিশেষ করে যখন আলোচনার আশা টিকে আছে এবং উপসাগরীয় অঞ্চল থেকে রপ্তানি বাড়ছে। মনে হচ্ছে, সংশ্লিষ্ট পক্ষগুলো শান্তির পথে যতটা ধীরগতিতে এগোচ্ছে, ট্রেডাররা তার চেয়ে অনেক দ্রুত শান্তি স্থাপনের সম্ভাবনাকে তেলের মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত করে নিচ্ছে। তাই আলোচনা ভেস্তে গেলে কিংবা নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে, জ্বালানি তেলের আগের বাড়তি মূল্য দ্রুত ফিরে আসবে এবং দরপতন থেমে যাবে।

কূটনৈতিক উদ্যোগ ও বাড়তি সরবরাহ জ্বালানি তেলের দরপতন ঘটাচ্ছে

ক্রুড লাইট গ্রেডের জ্বালানি তেলের মূল্যের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের জ্বালানি তেলের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $81-এ নিয়ে যেতে হবে। এতে করে জ্বালানি তেলের মূল্যের $85-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $87 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। যদি তেলের দরপতন হয়, তাহলে মূল্য $78-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $76 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $74 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
next parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...