প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ২৬ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-26T03:27:32

২৬ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

২৬ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার দিনের শেষভাগে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে। ঠিক কী কারণে এবার মার্কিন ডলারের দরপতন হলো তা বলা কঠিন, তবে টানা দুই দিনের কারেকশনের পরেও ইউরো সোমবারের দরপতনই পুষিয়ে উঠতে পারেনি। গত ২-৩ সপ্তাহ বা গত ৩ মাসের সামগ্রিক দরপতনের তুলনায় এই কারেকশনের মাত্রা খুবই সামান্য ছিল। ইউরোর মূল্য বাড়লেও, এটি সম্ভবত পরবর্তী দরপতনের আগে একটি সাময়িক ঊর্ধ্বমুখী কারেকশন মাত্র। অথচ গতকালও ট্রেডারদের কাছে মার্কিন ডলার পুনরায় কেনার জন্য যথেষ্ট কারণ ছিল। উল্লেখ্য, গত তিন মাসে যেকোনো অজুহাতেই মার্কিন ডলার শক্তিশালী হয়েছে এবং ট্রেডাররা ইউরোর জন্য বিদ্যমান যেকোনো ইতিবাচক খবরকে পুরোপুরি উপেক্ষা করেছে। গতকাল প্রকাশিত 'পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার্স' প্রাইস ইনডেক্স বা ব্যক্তিগত ভোগ্য ব্যয় সংক্রান্ত মূল্য সূচক বার্ষিক ভিত্তিতে 3.8%-এ পৌঁছেছে, যা বিশেষজ্ঞদের পূর্বাভাসের সাথে হুবহুভাবে সঙ্গতিপূর্ণ ছিল। তাই, এই প্রতিবেদনের বিপরীতে মার্কেটে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হওয়াটা খুব একটা আশ্চর্যজনক নয়। একই সময়ে, ফেডারেল রিজার্ভের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত এই সূচকটি ক্রমাগত বেড়ে চলেছে, যা মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের কঠোর বা 'হকিশ' অবস্থান আরও জোরদার হওয়ার ইঙ্গিত দেয়। তবে মনে হচ্ছে, ট্রেডাররা আপাতত কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ইউরো কিছুটা ঘুরে দাঁড়ানোর বা কারেকশনের সুযোগ পাচ্ছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

২৬ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে, একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল। প্রায় ১৫ ঘণ্টা ধরে এই পেয়ারের মূল্য 1.0940–1.0952 এরিয়া থেকে বেরিয়ে আসার সর্বাত্মক চেষ্টা চালায় এবং দিনের শেষার্ধের দিকে এই প্রচেষ্টা সফল হয়। ফলে, নতুন ট্রেডাররা দিনের শেষ দিকে লং পজিশন ওপেন করে 15–20 পিপস মুনাফা অর্জন করতে পারতেন।

বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, তিন মাস ধরে EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। সেইসাথে এই সময়ের মধ্যে ইউরোর মূল্যের যথাযথ কোনো কারেকশনও দেখা যায়নি। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিবেচনায় নিলে, কোনো উল্লেখযোগ্য পুনরুদ্ধার ছাড়াই ইউরোর এমন দীর্ঘস্থায়ী দরপতন যৌক্তিক বলে মনে হচ্ছে না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর জন্য ইতিবাচক এমন অনেক বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।

বৃহস্পতিবার, এই পেয়ারের মূল্য 1.0940–1.0952 লেভেলের নিচে স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার কথা বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.0888–1.0896-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে, এই পেয়ারের মূল্য 1.0940–1.0952 লেভেল থেকে রিবাউন্ড করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1006–1.1011-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.0797–1.0804, 1.0859–1.0861, 1.0888–1.0896, 1.0940–1.0952, 1.1006–1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474.

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই; কেবল জার্মানিতে GfK কনজিউমার কনফিডেন্স বা ভোক্তা আস্থা সংক্রান্ত সূচক প্রকাশিত হবে। স্বাভাবিকভাবেই, এই প্রতিবেদনের ফলাফল এই কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্টের উপর তেমন কোনো প্রভাব ফেলবে না। আজ কারেন্সি মার্কেটে স্বল্পমাত্রার অস্থিরতা দেখা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...