প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ স্বর্ণ মার্কিন PCE সূচকের প্রভাব বেশ ভালোভাবেই সামাল দিয়েছে

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-26T08:40:52

স্বর্ণ মার্কিন PCE সূচকের প্রভাব বেশ ভালোভাবেই সামাল দিয়েছে

বুধবার উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির পর আজ স্বর্ণের সামান্য দরপতন ঘটেছে। স্পট মার্কেটে স্বর্ণের দর 0.2% কমে প্রতি আউন্স প্রায় $3,562.72-এ অবস্থান করছে। গতকাল স্বর্ণের মূল্য এক পর্যায়ে $3,500-এর নিচে নেমে গেলেও, পরে তা ঘুরে দাঁড়ায় এবং দিনশেষে 0.9% বেড়ে সেশন শেষ হয়। থ্যাঙ্কসগিভিং উপলক্ষ্যে বৃহস্পতিবার মার্কিন মার্কেট রয়েছে; আর মার্কেটে ট্রেডিং ভলিউম কম থাকলে যেকোনো ধরনের মুভমেন্ট আরও বড় আকারে অনুভূত হতে পারে।

স্বর্ণ মার্কিন PCE সূচকের প্রভাব বেশ ভালোভাবেই সামাল দিয়েছে

মার্কিন PCE সূচকের ফলাফল মার্কেটের ইতিবাচক পরিস্থিতিকে কিছুটা ম্লান করেছে। মুদ্রাস্ফীতি সম্পর্কে ধারণা পাওয়ার ক্ষেত্রে ফেডারেল রিজার্ভের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত কোর PCE সূচক অক্টোবরে বার্ষিক ভিত্তিতে বেড়ে ৩.৩ শতাংশে পৌঁছেছে, যা সেপ্টেম্বরে ৩.১ শতাংশ ছিল এবং আগস্টে ৩.০ শতাংশ ছিল—এটি ২০২৩ সালের পর সর্বোচ্চ হার। সামগ্রিক হেডলাইন PCE সূচকটিও ৩.৬ শতাংশ থেকে বেড়ে ৩.৮ শতাংশে পৌঁছেছে। স্বর্ণ—যা থেকে কোনো নিয়মিত আয় (যেমন সুদ বা লভ্যাংশ) পাওয়া যায় না—এমন অ্যাসেটের ক্ষেত্রে এই ফলাফল নেতিবাচক। কারণ, এতে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বাড়ানোর সম্ভাবনা অটুট রয়েছে এবং আগামী বছরেও আরও পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উন্মুক্ত রয়েছে।

ফেডারেল সুদের হার বর্তমানে ৩.৭৫–৪.০০ শতাংশের মধ্যে রয়েছে। বিশ্লেষকদের ধারণা, ৮–৯ ডিসেম্বরের বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হতে পারে। এছাড়া, ২৩ নভেম্বর জন উইলিয়ামস পরপর কয়েকবার সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে উড়িয়ে দেননি। সাম্প্রতিক সময়ে স্বর্ণের মূল্যের ব্যাপক ওঠানামা পরিলক্ষিত হয়েছে: ২০ নভেম্বর স্বর্ণের মূল্য $3,543.19-এ থাকা অবস্থায় সেশন শেষ হয়; ২৩ নভেম্বর জেনসেন হুয়াং এনভিডিয়া-তে ফিরে আসায় স্বর্ণের মূল্য 2.7% বেড়ে যায়; ২৪ নভেম্বর স্বর্ণের দর $3,634.25 থেকে তা 2%-এরও বেশি কমে যায় এবং ২৫ নভেম্বর পুনরায় $3,500-এর কাছাকাছি পর্যায়ে নেমে আসে। জানুয়ারি মাসে স্বর্ণের মূল্য প্রায় $5,600-এর রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, যা থেকে বর্তমানে এটির মূল্য এক-তৃতীয়াংশের বেশি কমে গেছে।

স্বর্ণের উপর সৃষ্ট চাপের উৎসগুলো বিদ্যমান রয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত জ্বালানির মূল্য ও মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিয়েছে, যার ফলে প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো আর্থিক নীতিমালা আরও কঠোর করতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অনেক ক্রেতার কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। তবে গতকাল মার্কিন ডলারের দর কমে যাওয়ায় স্বর্ণ বাড়তি সহায়তা পেয়েছে।

চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও এক ডজনেরও বেশি দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের খবর ইতোমধ্যেই স্বর্ণের চাহিদা বাড়াতে সাহায্য করেছে; তবে মুদ্রাস্ফীতির তীব্র বৃদ্ধি এই মূল্যবান ধাতুর জন্য আরেকটি পরীক্ষার কারণ হয়ে দাঁড়াতে পারে।

স্বর্ণের ক্ষেত্রে কিছু ইতিবাচক প্রভাবকও রয়েছে। ২৫ নভেম্বর মার্কিন সেশনের সময় ১০ বছর মেয়াদী ট্রেজারি বন্ডের ইয়েল্ড ৮ বেসিস পয়েন্ট কমে ৪.৮৫ শতাংশে নেমে এসেছে (২০ নভেম্বর এটি ছিল ৫.০১ শতাংশ)। চীন এ বছর এখন পর্যন্ত রেকর্ড ২০৯ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ আমদানি করেছে এবং কিছুটা দরপতন হলেই তারা আরও স্বর্ণ কিনছে। ২৫ নভেম্বর শুরুর দিকে রুপার দর $40.47-এ নেমে এলেও, পরবর্তীতে তা বেড়ে $41.51-এ পৌঁছেছে, যা আগের তুলনায় 0.6% বেশি।

স্বর্ণ মার্কিন PCE সূচকের প্রভাব বেশ ভালোভাবেই সামাল দিয়েছে

তবে, ৯ই ডিসেম্বর ফেডারেল রিজার্ভের বৈঠকের আগ পর্যন্ত স্বর্ণের মূল্যের দীর্ঘস্থায়ী ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হওয়া কঠিন হবে। আমার ধারণা, স্বর্ণের মূল্যের এই সাময়িক উত্থান দীর্ঘস্থায়ী হবে না এবং $3,500-এর লেভেল আবারও মূল প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হয়ে উঠবে। যদি মূল মুদ্রাস্ফীতি (কোর ইনফ্লেশন) বাড়তে থাকে এবং ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে আরও জোরালো করে তোলে, তবে স্বর্ণের মূল্য $3,500-এর নিচে নেমে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $3,612-এ পুনরুদ্ধার করতে হবে। এতে করে স্বর্ণের মূল্যের $3,658-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $3,705 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। দরপতনের ক্ষেত্রে স্বর্ণের মূল্য $3,562 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই রেঞ্জ ব্রেক করে স্বর্ণের মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $3,517-এ নেমে যেতে পারে ও পরবর্তীতে সম্ভবত $3,482 পর্যন্ত দরপতন হতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...