প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ কী কারণে স্বর্ণের মূল্য ১৫ মাসের সর্বনিম্ন পর্যায় থেকে ঘুরে দাঁড়াল?

parent
ফরেক্স বিশ্লেষণ:::2026-11-27T07:21:02

কী কারণে স্বর্ণের মূল্য ১৫ মাসের সর্বনিম্ন পর্যায় থেকে ঘুরে দাঁড়াল?

আজ স্বর্ণের মূল্য বেশ আত্নবিশ্বাসের সাথে বৃদ্ধি পাচ্ছে। স্পট মার্কেটে স্বর্ণের মূল্য 1.4% বেড়ে প্রতি আউন্স $3,616-এ অবস্থান করছে। গতকাল এই সময়ে স্বর্ণের মূল্য $3,578.72 ছিল এবং বুধবার ধাতুটির মূল্য সাময়িকভাবে $3,500-এর নিচে নেমে গিয়েছিল।

কী কারণে স্বর্ণের মূল্য ১৫ মাসের সর্বনিম্ন পর্যায় থেকে ঘুরে দাঁড়াল?

সপ্তাহের শুরুতে যে অনুঘটকগুলো স্বর্ণকে সহায়তা করেছিল এখনও সেই একই অনুঘটক প্রভাব বিস্তার করছে৷ এশীয় ইক্যুইটি সূচকে টানা দ্বিতীয় সেশনে বৃদ্ধি পেয়েছে — গতকাল MSCI এশিয়া প্যাসিফিক সূচক 1.2% বৃদ্ধি পেয়েছে — এবং এআই খাত সম্পর্কিত সংশয়ের প্রযুক্তি খাতে ধীরে ধীরে পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে। মার্কিন ডলারের প্রায় 0.1% দরপতন হয়েছে, এবং মার্কিন ডলারে স্বর্ণের মূল্য অনেক ক্রেতার জন্য আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। আমরা 23 নভেম্বর একইরকম পরিস্থিতি দেখেছি, যখন জেনসেন হুয়াং এনভিডিয়াতে প্রত্যাবর্তন করায় স্বর্ণের মূল্য 2.7% বেড়ে গিয়েছিল।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নেতিবাচক অনুঘটক বিষয়টি এখনো বজায় রয়েছে। এই সপ্তাহে, কোর পিসিই সূচকটি বার্ষিক ভিত্তিতে ৩.৩ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালের পর সর্বোচ্চ। এতে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বৃদ্ধির প্রত্যাশা আরও জোরালো হয়েছে। বর্তমানে নীতিগত সুদের হার ৩.৭৫–৪.০০ শতাংশের মধ্যে রয়েছে এবং ট্রেডাররা ধারণা করছে যে, ৮–৯ ডিসেম্বরের বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হতে পারে। ২৩ নভেম্বর উইলিয়ামস ইঙ্গিত দিয়েছেন যে, পরপর কয়েকটি বৈঠকেও সুদের হার বাড়ানো হতে পারে। যদি মূল্যস্ফীতির চাপ না কমে, তবে ট্রেডাররা আগামী বছরের শুরুতেই সুদের হার আরও বৃদ্ধির সম্ভাবনাকে বিবেচনায় নিতে প্রস্তুত রয়েছে। আর স্বর্ণের ক্ষেত্রে—যা থেকে কোনো সুদ পাওয়া যায় না—এটি একটি অব্যাহত প্রতিকূল প্রভাব হিসেবে বিবেচিত হচ্ছে।

সার্বিক পরিস্থিতি এখনো বেশ নাজুক। ১১ নভেম্বর থেকে স্বর্ণের মূল্য $4,000-এর নিচে রয়েছে। আজ কিছুটা ঘুরে দাঁড়ানোর ঘটনা সত্ত্বেও, নভেম্বর মাসজুড়ে স্বর্ণ টানা তৃতীয় মাসের মতো 6%-এরও বেশি দরপতনের শিকার হয়েছে। জানুয়ারি মাসে প্রায় $5,600-এর রেকর্ড উচ্চমূল্য থেকে স্বর্ণের মূল্য এক-তৃতীয়াংশের বেশি কমে গেছে; আর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ জ্বালানির মূল্য বাড়িয়ে এই দরপতন আরও ত্বরান্বিত হয়েছে। আজ রুপার পরিস্থিতি বেশ ইতিবাচক রয়েছে বলে মনে হচ্ছে—এটির মূল্য 3.6% বেড়ে $43.04-এ পৌঁছেছে। এছাড়া প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের মূল্যও বেড়েছে।

এখন ট্রেডাররা স্বর্ণের মূল্যের বিদ্যমান রেঞ্জের লোয়ার বাউন্ডারির দিকে দৃষ্টিপাত করছে। $3,450 থেকে $3,500-এর মধ্যবর্তী এরিয়া একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হিসেবে বিবেচিত হচ্ছে—কারণ ঠিক এই জায়গা থেকেই ২০২৫ সালের আগস্ট মাসে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল, পরবর্তীতে যা ঐতিহাসিক রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। স্বর্ণের মূল্যের এই লোয়ার বাউন্ডারির নিচে নেমে গেলে তা আরও বড় ধরনের দরপতনের ঝুঁকি বাড়িয়ে তুলবে।

উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, স্বর্ণের বর্তমান মূল্যবৃদ্ধিকে আমি প্রবণতার পরিবর্তন হিসেবে না দেখে বরং টেকনিক্যাল বিরতি হিসেবেই দেখছি। আমার ধারণা, ৯ই ডিসেম্বর ফেডারেল রিজার্ভের বৈঠকের আগ পর্যন্ত স্বর্ণের মূল্য $3,450–$3,500-এর রেঞ্জের মধ্যেই থাকবে। সম্প্রতি প্রকাশিত 'কোর পিসিই' সূচক এবং সুদের হার সংক্রান্ত প্রত্যাশার কারণে স্বর্ণের মূল্য খুব একটা বাড়ার সুযোগ পাবে না। যদি স্বর্ণের মূল্য $3,450–$3,500-এর লেভেলে বজায় না থাকে, তবে স্বর্ণের দরপতন হয়ে আরও নতুন সর্বনিম্ন লেভেলে নেমে যাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

কী কারণে স্বর্ণের মূল্য ১৫ মাসের সর্বনিম্ন পর্যায় থেকে ঘুরে দাঁড়াল?

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $3,658-এ পুনরুদ্ধার করতে হবে। এতে করে স্বর্ণের মূল্যের $3,705-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $3,756 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। দরপতনের ক্ষেত্রে স্বর্ণের মূল্য $3,612 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই রেঞ্জ ব্রেক করে স্বর্ণের মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $3,562-এ নেমে যেতে পারে ও পরবর্তীতে সম্ভবত $3,517 পর্যন্ত দরপতন হতে পারে।

Analyst InstaForex
এই নিবন্ধটি শেয়ার করুন:
parent
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...