
আশা করা যায় USD/CHF পেয়ার বুলিশ প্রবণতায় লেনদেন হবে। গত শুক্রবার এই পেয়ার রিবাউন্ড করে ঊর্ধ্বমুখী হয়েছে এবং এটা 0.9805 লেভেলের রেসিস্ট্যান্সের দিকে চলমান রয়েছে। 20-প্রিয়ড এবং 50-প্রিয়ড মুভিং সঠিক দিকেই রয়েছে এবং বুলিশ প্রবণতা বজায় রেখেছে। এছাড়াও, রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স নিরপেক্ষে অঞ্চল 50 এর উপরে রয়েছে এবং শক্তিশালী বুলিশ মোমেন্টামে রয়েছে। 0.9685 লেভেলে একটি সাপোর্ট বেইজ তৈরি হয়েছে, তাই নিম্নমুখী প্রবণতা সীমিত থাকবে বলে আশা করা যায়। ফেডারেল রিজার্ভ এ বছরের শেষের দিকে সুদের হার বাড়ানোর সম্ভবনার কথা ঘোষণা করার পর শুক্রবার ইউএস ইনডেক্সগুলো মিশ্র অবস্থানে ক্লোজ হয়েছে। ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 53 পয়েন্ট (0.3%) কমে গিয়ে 18395 হয়েছে, S&P 500 3 পয়েন্ট (0.2%) হ্রাস পেয়ে 2169 এবং নাসডাক কম্পোজিট 7 পয়েন্ট (0.1%) বৃদ্ধি পেয়ে 5219 হয়েছে।
U.S. 2Q এর বিশ্লেষণ অনুযায়ী GDP বৃদ্ধি পেয়েছে 1.1%, যা প্রথম রিডিংয়ে ছিলো 1.2%। জ্যাকসন হোলে ফেডারেল রিজার্ভের চেয়ারপার্সন জেনেট ইলেন আর্থিক নীতি নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। তিনি বলেন যে, লেবার মার্কেটের ভালো পারফরমেন্স এবং তুলনামূলক ভালো অর্থনৈতিক কার্যক্রমের জন্য ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধি করতে পারে।
সংক্ষেপে বলা যায়, যতক্ষণ পর্যন্ত 0.9685 লেভেলের সাপোর্ট কাজ করবে, ততক্ষণ পর্যন্ত মূল্য 0.9805 লেভেলে বা আরও উপরে 0.9845 লেভেলে চলে আসার সম্ভাবনা রয়েছে।
রেসিস্ট্যান্স লেভেল: 0.9805, 0.9845, 0.99
সাপোর্ট লেভেল: 0.9650, 0.9620, 0.9590