
EUR/NZD - Weekly

EUR/NZD - 4 Hourly
ওয়েভ বিশ্লেষণ:
1.4705 লেভেল ভেদ করে প্রবণতা নিম্নমুখী হওয়ার যে সম্ভাবনার কথা বলেছিলাম তা বাতিল হলো, কারণ প্রবণতা 1.5515 লেভেল ভেদ করে ঊর্ধ্বমুখী হয়েছে। আমরা 1.6931 লেভেল থেকে প্রবণতা পুনরায় বিশ্লেষণ করা শুরু করব। আমাদের কাছে মনে হচ্ছে ওয়েভ ii ট্রাইঙ্গেল কাঠামো তৈরি করার জন্য এগিয়েছিলো, যা জুলাই মাসে 1.5072 লেভেল থেকে শুরু হয়েছিলো এবং আগস্টের শেষের দিকে 1.5522 লেভেলে সম্পন্ন হয়েছে। 1.5522 থেকে 1.4989 পর্যন্ত হ্রাস ছিলো সর্বশেষ ওয়েভ v, যা 1.9023 লেভেল থেকে দীর্ঘমেয়াদি হ্রাসকে সম্পন্ন করেছে। এটা এখন নতুন দীর্ঘ মেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু করবে এবং লক্ষ্যমাত্রা থাকবে 1.9023 লেভেল।
অবশ্যই এই ঊর্ধ্বমুখী যাত্রা সরাসরি উপরের দিকে হবে না, 1.5515 লেভেলের দিকে হালকা কনসোলিডেশন হওয়ার পর এটা অন্তত 1.5969 লেভেলের দিকে চলমান থাকবে বলে আশা করা যায়।
এটা দীর্ঘমেয়াদি ট্রেডের জন্য অনেক সহায়ক হবে।
লেনদেনের পরামর্শ:
1.5515 লেভেলে আমাদের স্টপ + রেভার্স স্পর্শ করেছে। আমরা 1.5515 লেভেল থেকে ইউরোতে লং পজিশনে আছি এবং 1.5120 লেভেলে স্টপ নির্ধারণ করব। আপনি যদি এখনও ইউরোতে লং পজিশনে না থাকেন, তাহলে 1.5400 লেভেলের কাছাকাছি অথবা 1.5553 লেভেল ভেদ করে উপরে ওঠার পর ক্রয় করুন এবং 1.5120 লেভেলে স্টপ নির্ধারণ করুন। আশা করা যায় প্রবণতা খুব শীঘ্রই ঊর্ধ্বমুখী হবে।