
পর্যালোচনা:
NZD/USD পেয়ার সংকীর্ণ সাইডওয়েস চ্যানেলের মধ্যে থাকার কারণে বিতর্কিত ছিলো এবং মার্কেটে অস্থিতিশীলতা বিরাজমান ছিলো। পূর্ববর্তী ঘটনাগুলোর প্রেক্ষিতে বলা যায়, মূল্য এখনও 0.7238 এবং 0.7332 লেভেলের মধ্যে ওঠানামা করছে। রেসিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলের অবস্থান যথাক্রমে 0.7332 এবং 0.7238 লেভেলে। তাই, এখানে অর্ডার প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। সাইডওয়েস চ্যানেল সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। বর্তমান মূল্যের অবস্থান 0.7258 লেভেল, যা আজ প্রধান লেভেল হিসবে চিহ্নিত হয়েছে। ডেইলি পিভট ইতোমধ্যে 0.7258 লেভেলে নির্ধারিত হয়েছে। 0.7332 লেভেল আজ প্রথম রেসিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এদিক থেকে বলা যায় এই পেয়ার যদি 0.7332 লেভেল অতিক্রম করতে ব্যর্থ হয়, তাহলে বাজারে 0.7332 লেভেলের শক্তিশালী রেসিস্ট্যান্সের নিচে বিয়ারিশ পরিস্থিতি তৈরি হবে। 0.7332 লেভেলের নিচে সেল অর্ডার প্রদান করুন এবং 0.7238 লেভেলে প্রথম লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। প্রবণতা যদি 0.7238 লেভেলের সাপোর্ট ভেদ করে, তাহলে এটা নিচের দিকে চলমান থাকতে পারে এবং 0.7180 লেভেল পর্যন্ত চলে আসতে পারে।