
USD/JPY পেয়ার ঊর্ধ্বমুখী হয়ে আরও এগিয়ে যাবে বলে আশা করা যায়। এই পেয়ার শক্তিশালী ঊর্ধ্বমুখী গতি নির্দেশ করছে এবং এটা 103.15 লেভেলের রেসিস্ট্যান্স স্পর্শ করতে পারে। ইতোমধ্যে 50-প্রিয়ড মুভিং এভারেজ সাপোর্ট হিসাবে কাজ করছে এবং এটা মূল্যকে আরও উপরের দিকে নিয়ে যাবে। এছাড়াও 102.00 লেভেলে একটি সাপোর্ট ভিত্তি তৈরি করেছে। এই লেভেলটির মাধ্যমে নিম্নমুখী প্রবণতা বাধার সম্মুখীন হতে পারে। রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স এর অবস্থান নিরপেক্ষ অঞ্চল 50 এর উপরে এবং এটা নির্দেশ করছে যে, নিম্নমুখী প্রবণতা হওয়ার সম্ভাবনা কম।
মঙ্গলবার ইউএস স্টকস এর ক্ষতি বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ইউএস ডলার শক্তিশালী হয়েছে, ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এগিয়ে এসেছে। ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 85 পয়েন্ট (-0.5%) হ্রাস পেয়ে 18,168 হয়েছে, S&P 500 10 পয়েন্ট (-0.5%) হ্রাস পেয়ে হয়েছে 2,150, নাসডাক কম্পোজিট 11 পয়েন্ট (-0.2%) হ্রাস পেয়ে 5,289 হয়েছে।
ইউটিলিটিস, টেলিকম এবং রিয়াল স্টেটস শেয়ারের মার্কেট নিম্নমুখী হয়েছে।
আজকের স্টক হ্রাস হয়েছে কভারল্যান্ড ফেডারেল রিভার্ভের প্রেসিডেন্ট লরেটা মেস্টার এবং রিচমন্ড রেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট জেফ্রি ল্যাকার এর মন্তব্য অনুসরণ করে, যারা সুদের হার দ্রুত বৃদ্ধি পাওয়ার পক্ষে যুক্তি দিয়েছিলেন।
উপসংহারে বলা যায়, যতক্ষণ পর্যন্ত 102.00 লেভেল নিম্নমুখী প্রবণতাকে প্রতিহত করবে ততক্ষণ পর্যন্ত আমরা 103.15 লেভেল হয়ে 103.65 লেভেল পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা আশা করতে পারি।
লেনদেনের পরামর্শ: এই পেয়ার পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। এটা যতক্ষণ পর্যন্ত পিভট পয়েন্টের উপর অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আমরা বড় রেঞ্জের ট্রেড প্রত্যাশা করতে পারি। তাই, লং পজিশন গ্রহণ করুন এবং লক্ষ্যমাত্রা স্থাপন করুন প্রথমে 103.15 এবং পরবর্তীতে 103.65 লেভেল। বিকল্প হিসাবে, মূল্য যদি পিভট পয়েন্ট ভেদ করে নিচে নামে তাহলে শর্ট পজিশন গ্রহণ করুন। এক্ষেত্রে প্রথম লক্ষ্যমাত্রা থাকবে 101.60 লেভেল। এই লক্ষ্যমাত্রা ভেদ হলে প্রবণতা আরও নিচের দিকে চলে আসবে এবং এক্ষেত্রে আমাদের দ্বিতীয় লক্ষ্যমাত্রা হবে 101.25 লেভেল। পিভট পয়েন্টের অবস্থান 102.00 লেভেল।
রেসিস্ট্যান্স লেভেল: 103.15, 103.65, 103.95
সাপোর্ট লেভেল: 101.60, 101.25, 100.90