প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ Usd/jpy পেয়ারের ট্রেডিং সিগন্যাল, ২০২৪ সাল

back
Trader Journals:::2024-05-08T12:01:27

Usd/jpy পেয়ারের ট্রেডিং সিগন্যাল, ২০২৪ সাল

Usd/jpy পেয়ারের ট্রেডিং সিগন্যাল, ২০২৪ সাল


USD/JPY পেয়ারের ট্রেডিংয়ের পর্যালোচনা এবং পরামর্শ যখন MACD সূচকটি বেশ তীব্রভাবে শূন্যের নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 154.35 এর লেভেল টেস্ট করেছিল, যা USD/JPY পেয়ারের মূল্যের নিম্নগামী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই লেভেলের দ্বিতীয় টেস্টটি সেই মুহূর্তের সাথে মিলে যায় যখন MACD সূচকটি ওভারসোল্ড জোন থেকে পুনরুদ্ধার করে, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতায় ট্রেডারদের জন্য ডলার কেনা সম্ভব করে তোলে। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 30 পিপসের বেশি বেড়েছে। আজ, জাপান থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের অনুপস্থিতিতে, ডলার শক্তিশালী হয়েছে এবং প্রযুক্তিগত কারণে ইয়েনের দরপতন হয়েছে। দুর্ভাগ্যবশত, মার্কিন অর্থনৈতিক ক্যালেন্ডারেও তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ কিছু নাই, তাই এই ট্রেডিং ইন্সট্রুমেন্টের উপর চাপ সৃষ্টি সম্ভাবনা নেই। খুব সম্ভবত, ট্রেডাররা যেকোন পুলব্যাকের সুবিধা নেবে, যদি সেগুলো ঘটে থাকে, এবং প্রবণতার ধারাবাহিকতায় লং পজিশন ওপেন করবে, যেটির উপর আমিও মনোযোগ দেব। দৈনিক কৌশল হিসাবে, আমি পরিস্থিতি নং 1 এবং নং 2 বাস্তবায়নের উপর বেশি নির্ভর করব। বাই সিগন্যাল পরিস্থিতি নং 1. আজ যখন এই পেয়ারের মূল্য চার্টে গাঢ় সবুজ লাইন দ্বারা চিহ্নিত 156.25 এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 155.45 এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছাবে তখন আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 156.25 এরিয়াতে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতায় আপনি আজ USD/JPY-এর দর বৃদ্ধির উপর নির্ভর করতে পারেন। কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং এটি থেকে উপরে উঠতে শুরু করেছে। পরিস্থিতি নং 2. আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে 155.07 এর লেভেলে মূল্যের পরপর দুটি টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং বাজারদরকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 155.45 এবং 156.25 এর বিপরীতমুখী লেভেলে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি। সেল সিগন্যাল পরিস্থিতি নং 1. চার্টে লাল লাইন দ্বারা চিহ্নিত 155.07 এর লেভেল টেস্ট পরীক্ষা করার পরেই আমি আজ USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্য হবে 154.29, এর লেভেল, যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি। আজকের সর্বোচ্চ লেভেলের কাছাকাছি এই পেয়ারের মূল্য স্থির না হলে USD/JPY-এর উপর চাপ ফিরে আসতে পারে। বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং এটি থেকে নিচে নামতে শুরু করেছে। পরিস্থিতি নং 2. আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে 155.45 লেভেলে পরপর দুটি টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং বাজারদরকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 155.07 এবং 154.29 এর বিপরীতমুখী লেভেলে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
Forum user
এই নিবন্ধটি শেয়ার করুন:
back
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...