প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

back
Trader Journals:::2026-02-20T11:16:44

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ২০ ফেব্রুয়ারি

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস যখন MACD সূচকটি শূন্যের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1790-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমাবদ্ধ করেছে। এই কারণেই আমি ইউরো বিক্রি করিনি। গতকাল মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দরপতন অব্যাহত রেখেছিল, যা বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত প্রাথমিক জবলেস ক্লেইমস সংক্রান্ত প্রতিবেদনের ইতিবাচন ফলাফলের কারণে হয়েছে। আজ ইউরোজোনে ব্যবসায়িক কার্যক্রম সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক প্রকাশিত হবে। উৎপাদন ও সেবা খাতের PMI সূচকগুলোর ফলাফল দিনের প্রথমার্ধে ইউরোর মূল্যের মুভমেন্ট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। S&P Global কর্তৃক গণনাকৃত PMI সূচকগুলোর ফলাফল গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করে, যা বিশদ প্রতিবেদন প্রকাশের আগেই অর্থনীতির বর্তমান অবস্থা মূল্যায়ন করতে সহায়তা করে। উৎপাদন খাতের সূচকগুলোর স্থায়ী বৃদ্ধি সাধারণত উৎপাদন বৃদ্ধি, অর্ডারের বৃদ্ধি এবং ফলস্বরূপ নিয়োগের সম্ভাব্য বৃদ্ধি নির্দেশ করে। অনুরূপভাবে সেবা খাতের সূচকে ইতিবাচক গতিশীলতা ভোক্তা চাহিদা বৃদ্ধি এবং সেবা খাতের ব্যবসায়িক কার্যক্রমের সম্প্রসারণ নির্দেশ করে, যা অর্থনীতির একটি উল্লেখযোগ্য উপাদান। ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে তা ইউরোর গতকালকের দরপতনের পর কারেকশন করতে সহায়তা করবে। দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের উপর বেশি গুরুত্ব দেব।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


বাই সিগন্যাল পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1791-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1762-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1791-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে। পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1747-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1762 এবং 1.1791-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1747-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1718-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ার চাপের সম্মুখীন হতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে। পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1762-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1747 এবং 1.1718-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
Read more: https://ifxpr.com/3ZMucD7
photo
Forum user
এই নিবন্ধটি শেয়ার করুন:
back
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...