প্রধান Quotes Calendar ফোরাম
flag

FX.co ★ ট্রেডারদের জন্য ডেইলী ফান্ডামেন্টাল অ্যানালাইসিস- ২০২৬

back
Trader Journals:::2026-02-25T10:15:11

ট্রেডারদের জন্য ডেইলী ফান্ডামেন্টাল অ্যানালাইসিস- ২০২৬

২৫ ফেব্রুয়ারি কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?

ট্রেডারদের জন্য ডেইলী ফান্ডামেন্টাল অ্যানালাইসিস- ২০২৬


সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: বুধবার খুবই অল্প সংখ্যক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, এবং সেগুলোর কোনোটিই বিশেষভাবে গুরুত্বপূর্ণ নয়। জার্মানিতে GfK ভোক্তা আস্থা সূচক এবং ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের জিডিপির তৃতীয় অনুমান প্রকাশিত হবে; ইউরোজোনে জানুয়ারির মুদ্রাস্ফীতির দ্বিতীয় অনুমান প্রকাশ করা হবে। তাত্ত্বিকভাবে এই প্রতিবেদনগুলোর ফলাফলের প্রভাবে মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, তবে সেক্ষেত্রে পূর্বাভাসের তুলনায় প্রকৃত ফলাফল তাৎপর্যপূর্ণভাবে ভিন্ন হতে হবে—যা ঘটার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। আজ যুক্তরাষ্ট্রে কোনো প্রতিবেদন প্রকাশিত হবে না।

ট্রেডারদের জন্য ডেইলী ফান্ডামেন্টাল অ্যানালাইসিস- ২০২৬


ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: মঙ্গলবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ইসিবি এবং ফেডের কয়েকজন প্রতিনিধির বক্তব্য তুলে ধরা যায়; তবু উভয় কেন্দ্রীয় ব্যাংকই বর্তমানে মুদ্রানীতির ব্যাপারে স্পষ্টভাবেই দৃঢ় অবস্থান ধরে রেখেছে। ইউরোজোনের বার্ষিক মুদ্রাস্ফীতির হার 1.7%-এ নেমে এলেও ইসিবির এটিকে উদ্বেগের বিষয় হিসেবে বিবেচনা করছে না, ফলে নিকট ভবিষ্যতে ইসিবি কর্তৃক মূল সুদের হার হ্রাসের পরিকল্পনা নেই। এর বিপরীতে ফেড মুদ্রাস্ফীতির হার 2.4%-কে উচ্চ হিসেবে বিবেচনা করছে, ফলে তারাও শীঘ্রই নতুন করে আর্থিক নীতিমালা নমনীয় করার পরিকল্পনা করছে না। অতএব ইসিবি ও ফেডের প্রতিনিধিদের নতুন বক্তৃতাগুলো থেকে কোনো নতুন বা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা কম। বিশ্বজুড়ে এখন প্রধানত ডোনাল্ড ট্রাম্পের কর্মকান্ডের উপর মনোযোগ কেন্দ্রীভূত রয়েছে; ট্রেডাররা নতুন শুল্ক ও পুরনো চুক্তিসমূহ সম্পর্কে স্পষ্টতা পাওয়ার আশা করছে, কারণ সুপ্রিম কোর্ট যখন সকল পুরনো শুল্ক বাতিল করেন তার পরপরই ট্রাম্প সব দেশের উপর নতুন ও সমান হারে শুল্ক আরোপ করেন, ফলে সার্বিক পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে। উপসংহার: চলতি সপ্তাহের তৃতীয় দিনের ট্রেডিংয়ে মার্কেটে খুবই দুর্বল মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ সোমবার থেকেই এটি স্পষ্ট হয়ে গিয়েছে যে ট্রেডাররা সুপ্রিম কোর্টের রায় এবং ট্রাম্প কর্তৃক তাৎক্ষণিকভাবে সকল শুল্ক পুনঃপ্রবর্তনের প্রতিক্রিয়ায় মোটেই অবাক হননি। আজ ইউরো 1.1830-1.1837 এরিয়ায় ট্রেড করা যেতে পারে, এবং ব্রিটিশ পাউন্ড 1.3529-1.3543 এরিয়ায় ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের মূল্যের শক্তিশালী ও স্থিতিশীল বৃদ্ধির জন্য পর্যাপ্ত কারণ দেখতে পাচ্ছি না, তবে উভয় পেয়ারের মূল্যই অব্যাহতভাবে নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করছে।
Read more: https://ifxpr.com/4cjr3SV
Forum user
এই নিবন্ধটি শেয়ার করুন:
back
loader...
all-was_read__icon
You have watched all the best publications
presently.
আমরা ইতোমধ্যে আপনার জন্য আকর্ষণীয় কিছু সন্ধান করছি।..
all-was_read__star
Recently published:
loader...
More recent publications...